আল ইরশাদ ছহীহ আক্বীদার দিশারী, Sahih Aqidar Disari, Sunnah, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই, Kitab
/ ٥٢٠
📝 نص 📖 PDF

৩৩০ আল ইরশাদ-দ্বহীহ আক্বীদার দিশারী মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে, কিন্তু জ্ঞানী ও বিবেকবানদের নিকট এগুলো গোমরাহী ও অবাস্তব হিসাবেই ধরা পড়ে। আল্লাহ তা'আলা ইয়ামানের আসওয়াদ আনাসী এবং ইয়ামামার মুসায়লামা কাজ্জাবের হাতে এমন কিছু ভ্রান্তিকর অবস্থা এবং এমন অসত্য কথা বের করেছেন, যার মাধ্যমে প্রত্যেক জ্ঞানী ও বিবেকবান ব্যক্তিই বুঝতে সক্ষম হয়েছেন যে, তারা দু'জন ছিল গোমরাহ ও মিথ্যুক। তাদের উপর আল্লাহর পক্ষ হতে অভিশাপ বর্ষিত হোক। অনুরূপভাবে ব্রিয়ামত পর্যন্ত নবুওয়াতের প্রত্যেক মিথ্যা দাবিদারের মিথ্যাচারিতা প্রকাশ হতেই থাকবে । মিথ্যুক দাজ্জালের মিথ্যাবাদিতা সুপ্রকাশিত হওয়ার মাধ্যমেই তাদের আগমনের দরজা বন্ধ হবে । এসব মিথ্যুকের প্রত্যেকের মধ্যেই আল্লাহ তা'আলা এমন কিছু জিনিস সৃষ্টি করবেন, যার মাধ্যমে আলেম ও মুমিনগণ তাদের মুখোশ উন্মুক্ত করতে সক্ষম হবেন। সেই সঙ্গে এটি হবে সৃষ্টির প্রতি আল্লাহ তা'আলার বিশেষ দয়া স্বরূপ । আসল কথা হলো, তারা কোনো সৎকাজের আদেশ দেয় না এবং কোনো অসৎকাজ থেকেই নিষেধ করে নাঃ তবে তারা নিজেদের প্রকৃত চেহারা গোপন রাখার জন্যই কখনো কখনো সেটা করে থাকে অথবা তারা নিজেদের অসৎ উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্যই অসৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের দায়িত্ব পালন করার কথা বলে থাকে । সেই সঙ্গে তারা কথায় ও কাজে মিথ্যা ও পাপাচারে সীমালজ্ঘন করে থাকে । যেমন আল্লাহ তা'আলা বলেন, রী ৬ 0৫6 465 এনা 465 ০৪ ৬৪ টি ৩৪৯ “আমি কি তোমাদের জানাবো শয়তানরা কার উপর অবতীর্ণ হয়ঃ তারা তো প্রত্যেক মিথ্যুক বদকারের উপর অবতীর্ণ হয়”? (সূরা আশ শুআরা: ২১-২৬) নাবী-রসুলদের অবস্থা এর সম্পূর্ণ বিপরীত। কেননা তারা যা বলেন, যার আদেশ করেন এবং যা থেকে নিষেধ করেন, তারা তাতে সত্যবাদী, ন্যায়পরায়ন এবং সুদৃঢ় হয়ে থাকেন। সেই সঙ্গে তাদেরকে মুজিযা, সুস্পষ্ট প্রমাণাদি এবং উজ্ভ্বল নির্দশণাবলী দ্বারা শক্তিশালী করা হয়। আল্লাহ তা'আলার পক্ষ হতে তাদের সকলের উপর সর্বদা অজঙ্্ শান্তির ধারা বর্ষিত হোক। মুহাম্মাদ ছল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামকে নাবী হিসাবে প্রেরণ করার পর মানব জাতি আর কোনো নাবী প্রেরণের প্রতি মুখাপেক্ষী নয়। কারণ তার শরী'আত পরিপূর্ণ এবং মানুষের সকল প্রয়োজন পূরণের অঙ্গিকার রয়েছে তাতে । সুতরাং মুহাম্মাদ দ্বল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের নবুওয়াতের পর নতুন নাবী প্রেরণের প্রয়োজনীয়তা আছে কি? কেউ যদি বলে উম্মত নষ্ট হয়ে গেছে। নষ্ট উম্মতকে সংক্কার ও সংশোধন করার জন্য নতুন নাবী পাঠানোর প্রয়োজন রয়েছে, তার জবাবে আমরা বলবো যে, শুধু সংস্কার ও সংশোধনের জন্যই কি অতীতে নাবী পাঠানো হয়েছে, যাতে বর্তমান কালেও একই

— صفحة ٣٣١ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.