৩২৬ আল ইরশাদ-দ্বহীহ আকীদার দিশারী সর্বাধিক ফাসাদ সৃষ্টিকারী ও অহংকারী হিসাবে গণ্য হবে । সেই সঙ্গে সে ভয়ানক যালেম বাদশাহদের চেয়েও ক্ষতিকর হবে। কেননা অহংকারী যালেম রাজা-বাদশাহরা তাদের আনুগত্যের উপর বাধ্য করার জন্য মানুষের সাথে যুদ্ধ করে। কিন্তু তারা এটি বলে নাযে, আমরা আল্লাহর পক্ষ হতে তোমাদের জন্য রসূল স্বরূপ প্রেরিত হয়েছি। তাই যারা আমাদের আনুগত্য করবে, তারা জান্নাত পাবে এবং যারা আমাদের অবাধ্য হবে, তারা জাহান্নামে যাবে । ফেরাউন এবং তার অনুরূপ যালেমরাও এমন কথা বলেনি । সত্য নাবী কিংবা মিথ্যুক নাবীরাই এমন কথা বলে থাকে । যেমন মুসাইলামা কায্যাব, আসওয়াদ আনাসী এবং তাদের অনুরূপ অন্যান্য মিথ্যুকরা বলেছিল। সুতরাং যখন জানা গেলো যে, মুহাম্মাদ সল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ তা'আলার নাবী, তখন তিনি আল্লাহর পক্ষ থেকে যেসব সংবাদ দিয়েছেন, তাও সত্য হওয়া আবশ্যক । তিনি যেহেতু আল্লাহর রসূল, তাই তার প্রত্যেকটি কথার আনুগত্য করা জরুরী । যেমন আল্লাহ তা'আলা বলেন, কা ১১৮ 6 এ! 5৯০ ০০ ৬০১৯ “আমি একমাত্র এ উদ্দেশ্যেই রসূল পাঠিয়েছি, যাতে আল্লাহর হুকুম অনুযায়ী তার আনুগত্য করা হয়” । (সূরা আন-নিসা: ৬৪) আর তিনি যখন সংবাদ দিয়েছেন যে, তিনি আহলে কিতাবদের জন্যও আল্লাহর রসূল হিসাবে প্রেরিত হয়েছেন এবং তাদের উপর তার আনুগত্য করা ওয়াজিব তখন তার সংবাদ সত্য হিসাবে কবুল করে নেয়া জরুরী। যে লোক মুহাম্মাদ স্থল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহর রসূল বলে স্বীকার করার সাথে সাথে ইয়াহুদী- খিষ্টানদের প্রতি তার প্রেরিত হওয়ার কথা অস্বীকার করবে সে এ ব্যক্তির মতোই, যে বলল মুসা আলাইহিস সালাম আল্লাহর রসূল ছিলেন ঠিকই; কিন্তু সিরিয়ার পবিত্র ভূমিতে প্রবেশ করা তার উপর আবশ্যক ছিল না, মিশর থেকে বনী ইসরাঈলকে বের করাও তার জন্য আবশ্যক ছিল না, আল্লাহ তা'আলা তাকে সে বিষয়ে আদেশও করেনি, শনিবারের পবিত্রতা রক্ষা করার আদেশও তাকে করা হয়নি, তার উপর তাওরাত কিতাবও নাযিল করা হয়নি এবং তুর পাহাড়ে তার সাথে আল্লাহ তাঁআলা কথাও বলেননি । সে এ ব্যক্তির মতোই যে বললো, প্রেরিত হননি, তার আনুগত্য করা বনী ইসরাঈলের প্রতি আবশ্যকও ছিল না এবং তিনি ইয়াহুদীদের উপর যুলুম করেছেন। উপরোক্ত কথার অনুরূপ আরো যেসব কথা রয়েছে, তা সবই কুফুরী কথা । এ জন্যই আল্লাহ তা'আলা বলেছেন, ৩০৪ ৮ ০০৯৪ ৮ ৩৮5 245 পা 3190 ৩৯৮৪ ০ এ ১১১০০ ০0 ০৯ রা ১৭1:72858528 5 477517758,-51788:%7,55511 85317885552 ০৬ ০ (1১৬ ০: 6০৪৮ ৩৮ ১/৪এ। ১ ৬৩9 ১৩০ ৬১১ ৫ 194০ ৩1 ০9১৪)৫9 “যারা আল্লাহ ও তার রসূলদের সাথে কুফুরী করে, আল্লাহ ও তার রসুলদের মধ্যে
— পৃষ্ঠা ৩২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।