৩২৪ আল ইরশাদ-দ্বহীহ আক্বীদার দিশারী নিকট । আর আমি প্রেরিত হয়েছি সমগ্র মানব জাতির জন্য” ॥১২৮ বরং মুতাওয়াতির সূত্রে নাবী ছ্্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম থেকে আরো বর্ণিত হয়েছে যে, তিনি সমস্ত জিন- ইনসানের প্রতি রসূল হিসাবে প্রেরিত হয়েছেন। সুতরাং সন্দেহাতীতভাবে এবং মুতাওয়াতির বর্ণনার মাধ্যমে যেভাবে পৃথিবীর বুকে তার দাওয়াত প্রকাশিত হওয়ার কথাটি জানা যাচ্ছে, ঠিক সেভাবেই জানা যাচ্ছে যে, তিনি আহলে কিতাবদেরকে তার প্রতি ঈমান আনয়নের দাওয়াত দিয়েছেন এবং যারা তার প্রতি ঈমান আনয়ন করেনি, তাদেরকে কাফের সাব্যস্ত করেছেন। সেই সঙ্গে ইসলাম কবুল অথবা নতি স্বীকার করে জিযিয়ার কর না দেয়া পর্যন্ত তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনার আদেশ দিয়েছেন। তিনি নিজেও সেনাবাহিনী নিয়ে তাদের বিরুদ্ধে জিহাদ করেছেন। তিনি তাদের উপর জিযিয়া নির্ধারণ করেছেন, তাদের যুবকদেরকে হত্যা করেছেন, শিশুদেরকে বন্দী করেছেন এবং তাদের ধন-সম্পদগ্ডলো গণীমত হিসাবে আয়ত্ত করেছেন। তিনি বনী কায়নুকাকে কেল্লার মধ্যে ঘেরাও করেছেন। অতঃপর তাদেরকে আযরেআত নামক স্থানে নির্বাসন করেছেন। বনী নাধীরদেরকে তিনি ঘেরাও করেছেন। অতঃপর তাদেরকে খায়বারে নির্বাসন করেছেন। তাদের ব্যাপারেই সুরা হাশর নাধিল হয়েছে। এদিকে বনী কুরায়যার লোকেরা যখন অঙ্গিকার ভঙ্গ করলো, তখন তাদেরকেও অবরোধ করেছেন। অতঃপর তাদের মধ্যকার যুবকদেরকে হত্যা করেছেন এবং নারী ও শিশুদেরকে বন্দী করেছেন। তাদের ধন-সম্পদপ্ডলো গণীমত হিসাবে বাজেয়াপ্ত করেছেন। তাদের এ অভিযান পরিচালনা করে সেটা জয় করেছেন এবং তাদের পুরুষদের থেকে কাউকে হত্যা করেছেন, কাউকে বন্দী করেছেন এবং সেখানকার জমাজমি মুমিনদের মাঝে ভাগ-বন্টন করে দিয়েছেন। কুরআন মাজীদের সুরা ফাতাহ এ আল্লাহ তা'আলা তাদের ঘটনা আলোচনা করেছেন। নাবী হৃল্রাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম খিষ্টানদের উপর জিযিয়া কর নির্ধারণ করেছেন। তাদের ব্যাপারে আল্লাহ তা'আলা সুরা আলে-ইমরান নাধিল করেছেন। তাওবা নাযিল হয়েছে। অধিকাংশ মাদানী সুরা যেমন আল বাকারা, আলে-ইমরান, আন- নিসা, আল-মায়িদা এবং অন্যান্য মাদানী সুরাগ্ডলোতে আহলে কিতাবদেরকে মুহাম্মাদ ছল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লামের প্রতি ঈমান আনয়নের প্রতি আহবান জানানো হয়েছে এবং তাদেরকে এতবার সম্বোধন করা হয়েছে যে, এ সংক্ষিপ্ত কিতাবে তা বর্ণনা করে শেষ করা যাবে না। নাবী হ্বল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের পরে তার খলীফাগণ যেমন আবু বকর ও উমার তার আদেশ-নিষেধের সর্বাধিক আনুগত্যকারী ও তার সাথে কৃত ওয়াদা-অঙ্গিকারের সর্বাধিক সংরক্ষণকারী মুহাজির ও আনসার ছাহাবীদের সাথে নিয়ে রোম ও পারস্য [১২১] দ্বহীহ: বুখারী হা/৪৩৮, নাসাঈ হা/৪৩২।
— পৃষ্ঠা ৩২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।