আল ইরশাদ ছহীহ আক্বীদার দিশারী, Sahih Aqidar Disari, Sunnah, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই, Kitab
/ ৫২০
📝 লেখা 📖 পিডিএফ

৩২২ আল ইরশাদ-দ্বহীহ আক্বীদার দিশারী অতঃপর আহলে কিতাবদের সাথে যুদ্ধ করা, তাদের নারী-শিশুদেরকে বন্দী করা, তাদের রক্ত হালাল করা এবং তাদের উপর জিযিয়া নির্ধারণ করা মুতওয়াতির সুত্রে বর্ণিত একটি জ্ঞাত বিষয়। তিনি মুশরেকদেরকে ইসলামের দিকে আহবান করেছেন এবং ইয়াহুদী- খরিষ্টানদেরকেও ইসলামের দিকে আহবান করেছেন। মুশরেকদের বিরুদ্ধে তিনি যেভাবে যুদ্ধ করেছেন, আহলে কিতাবদের বিরুদ্ধে সেভাবেই যুদ্ধ করেছেন। তিনি বানী কায়নুকা, বানী নাধীর, বানী কুরায়যা এবং খায়বারবাসীর বিরুদ্ধে যুদ্ধ করেছেন। এরা সবাই ছিল ইয়াহুদী । তিনি ইয়াহুদীদের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের নারী ও শিশুদেরকে বন্দী করেছেন এবং ধন-সম্পদকে গণীমত হিসাবে দখল করেছেন। তাবুক যুদ্ধের বছর তিনি তার সেনাবাহিনী নিয়ে খিষ্টানদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন । এদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে তার আযাদ করা গোলাম যায়েদ ইবনে হারেসা, জাফর ইবনে আবু তালেব এবং তার জিযিয়া কর ধার্য করেছেন। তার মৃত্যুর পর খোলাফায়ে রাশেদাগণ আহলে কিতাবদের বিরুদ্ধে জিহাদ পরিচালনা করেছেন। যারা বিদ্রোহ ঘোষণা করেছে, তাদের বিরুদ্ধে তারা যুদ্ধ করেছেন এবং যারা স্বেচ্ছায় নত হয়ে জিযিয়া কর দিতে রাষী হয়েছে তাদের উপর তারা জিযিয়া কর নির্ধারণ করেছেন। কুরআনের জ্ঞানসম্পন্ন প্রত্যেকেই অবগত রয়েছে যে, মুহাম্মাদ সল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম যে কিতাব নিয়ে এসেছেন, তাতে আহলে কিতাবদেরকে তার আনুগত্য করার দাওয়াত দেয়া হয়েছে এবং তাদের মধ্য থেকে যারা তার আনুগত্য করতে অস্বীকার করেছে, তাদেরকে কাফের বলা হয়েছে এবং তাদের প্রতি অভিশাপ করা হয়েছে । তেমনি যেসব মুশরেক এবং যিম্মী তার আনুগত্য করে নেই, তাদেরকেও কাফের বলা হয়েছে। আল্লাহ তা'আলা বলেন, 55৬ 5) ০ ৩09 ৩ পি এ ৬০০ এরি এ তা জর্জ 9 ৬৫ পা 9 €3458 ঞ। 58০৩ ৬ ৬০ এর ৬০৪৬৩ যা ৬৪৯ “হে কিতাবধারীগণ! সেই কিতাবটি মেনে নাও যেটি আমি এখন নাধিল করেছি এবং যেটি তোমাদের কাছে আগে থেকে মওজুদ কিতাবের সত্যতা প্রমাণ করে ও তার প্রতি সমর্থন জানায়। আর আমি চেহারা বিকৃত করে পেছন দিকে ফিরিয়ে দেবার অথবা শনিবার- ওয়ালাদের মতো তাদেরকে অভিশপ্ত করার আগে এর প্রতি ঈমান আনো । আর মনে রেখো, আল্লাহর নির্দেশ প্রতিপালিত হয়েই থাকে” । (সুরা আন নিসা ৪:৪৭) আল্লাহ তা'আলা কুরআনুল কারীমে ০০, “হে আহলে কিতাবগণ” এবং ৮] ৬: ৬ “হে বাণী ইসরাঈল সম্প্রদায়” বলে এত বেশি সম্বোধন করেছেন যে, বিনা কষ্টে তা গণনা করে শেষ করা যাবে না।

— পৃষ্ঠা ৩২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।