৩২০ আল ইরশাদ-দ্বহীহ আক্বীদার দিশারী পরবর্তী কালের কিছু আলেম সুস্পষ্ট করে বলেছেন যে, একবার শুধু মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রাত্রিতে তাকে ভ্রমণ করানো হয়েছিল। আরেকবার শুধু মক্কা থেকে সরাসরি আসমান পর্যন্ত রাতে ভ্রমণ করানো হয়েছিল। আরেকবার প্রথমে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এবং সেখান থেকে আসমান পর্যন্ত ভ্রমণ করানো হয়েছিল। এভাবে সমন্বয় করে তারা আত্মতৃপ্তি লাভ করেছে। এর মাধ্যমে তারা সমস্যামুক্ত হতে পেরেছে বলে মনে করেছে। অথচ এসব কথা মূল সত্য থেকে বহু দূরে । কোনো সালাফ থেকেই এ ধরনের কথা বর্ণিত হয়নি। এতবার যদি মিরাজ হতো, তাহলে নাবী সল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম অবশ্যই উম্মতকে সংবাদ দিতেন। বর্ণনাকারীগণও বারবার মিরাজ হওয়ার কথা বর্ণনা করতেন। কতিপয় ছুফীসাধক মনে করে যে, ত্রিশবার মিরাজ হয়েছিল। তাদের কেউ কেউ চৌত্রিশবার হওয়ার কথাও বলেছেন। এগুলো থেকে মাত্র একবার হয়েছিল সশরীরে । বাকিগুলো হয়েছিল রূহের মাধ্যমে । কেউ কেউ বলেছেন, মিরাজ হয়েছে দুইবার । একবার জাগ্রত অবস্থায় এবং আরেকবার স্বপ্নের মাধ্যমে । এ মতের সমর্থকগণ সম্ভবত শারীকের হাদীছ, নাবী হ্থ্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের বাণী: ০5২৮ ৫ “অতঃপর আমি জাণ্ত হলাম” এবং এ সম্পর্কে অন্যান্য হাদীছের মধ্যে সমন্বয় করতে চেয়েছেন। আবার কেউ কেউ জাগ্রত অবস্থাতেই দুইবার মিরাজ হওয়ার পক্ষে মত প্রকাশ করেছেন। একবার নবুওয়াতের পূর্বে আরেকবার নবুওয়াতের পরে । কেউ কেউ বলেছেন, মিরাজ হয়েছিল তিনবার । নবুওয়াতের পূর্বে একবার এবং নবুওয়াতের পরে দুইবার । এ শ্রেণির লোকদের কথা থেকে বুঝা যাচ্ছে, মিরাজ সম্পর্কিত হাদীছের কোনো শব্দ যখন তাদের কাছে অস্পষ্ট হয়েছে তারা উভয় বর্ণনার মধ্যে সমন্বয় করতে গিয়ে একটি মিরাজ বাড়িয়ে দিয়েছেন। ইমাম শামসুদ্দীন ইবনুল কাইয়্যিম স্পট) বলেন, আমি এসব লোকদের ব্যাপারে আশ্চর্যবোধ করি, যারা বহুবার মিরাজ হওয়ার কথা বলে থাকেন। তারা কীভাবে ধারণা করতে পারে যে, প্রত্যেকবারই ৫০ ওয়াক্ত ভ্বলাত ফরয করা হয়েছে । অতঃপর প্রত্যেকবার মুসা 'আলাইহিস সালাম এবং তার প্রভুর মাঝে ঘুরাঘুরি করার মাধ্যমে ৫ ওয়াক্তে পরিণত হয়েছে। প্রত্যেকবারই তিনি বলেছেন, আমি আমার ফরয ঠিক রাখলাম; কিন্তু আমার বান্দাদের উপর সংখ্যা কমিয়ে দিলাম । অতঃপর দ্বিতীয়বার ৫০ ওয়াক্তে ফিরিয়ে নিলেন। অতঃপর কমিয়ে পাচ ওয়াক্তে পরিণত করলেন। ইমাম ইবনে কাছীর (সপ) বলেন, কিছু কিছু বর্ণনাকারী ইচ্ছা করে কিংবা ভুলক্রমে হাদীছের কিছু অংশ বিলুপ্ত করে ফেলেন অথবা তিনি যে অংশটুকু গুরুত্বপূর্ণ মনে করেন সেটুকু রেখে বাকিটুকু বিলুপ্ত করে ফেলেন অথবা কখনো কখনো পূর্ণ হাদীছকেই বর্ণনা করেন। আবার সম্বোধিত ব্যক্তির জন্য সর্বাধিক উপকারী অংশটুকুই বাদ দেন। ইতিপূর্বে
— পৃষ্ঠা ৩২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।