আল ইরশাদ ছহীহ আক্বীদার দিশারী, Sahih Aqidar Disari, Sunnah, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই, Kitab
/ ৫২০
📝 লেখা 📖 পিডিএফ

আল ইরশাদ-দ্বহীহ আকীদার দিশারী ৩১৯ যারা বলে ইসরা ও মিরাজ হয়েছিল রূহের মাধ্যমে; শরীরের মাধ্যমে নয়, তারা আনাস (৮) থেকে শারীক ইবনে আবী নুমুরের সূত্রে হাদীছ দ্বারা দলীল পেশ করেছেন। সেখানে এসেছে, অতঃপর আমি জাগ্ত হয়ে দেখলাম যে আমি হাতীমের মধ্যেই আছি। এ হাদীছের দু'টি জবাব রয়েছে। প্রথম জবাব হলো এ হাদীছটি শারীকের ভুল-ত্রটির মধ্যে গণ্য । হাদীছের হাফেষগণ ইসরা ও মিরাজের হাদীছ বর্ণনায় শারীক ইবনে আৰু নুমুরকে ভূলকারী হিসাবে সাব্যস্ত করেছেন। আর দ্বিতীয় জবাব হলো শারীকের হাদীছে জাগ্তত হওয়া দ্বারা এক অবস্থা থেকে অন্য অবস্থায় স্থানান্তরিত হওয়া উদ্দেশ্য । ইমাম ইবনে কাছীর €শস্ছ) বলেন, শারীক ভুল করেছেন, এ কথা বলার চেয়ে হাদীছের ব্যাখ্যা করাই উত্তম। আল্লাহ তাআলাই সর্বাধিক অবগত রয়েছেন। ইমাম ইবনে কাছীর (স্প) আরো বলেন, মিরাজ হওয়ার পূর্বে আমরা স্বপ্নে আরেকবার মিরাজ হওয়াকে অস্বীকার করি না। যেভাবে মিরাজ হয়েছে, হুবহু সেভাবে আরেকবার মিরাজ সংঘটিত হতে পারে । কেননা তিনি যে স্বপ্নই দেখতেন, সকালের মতই সুস্পষ্ট সত্য হিসাবে বাস্তবায়িত হতো। ওহী নাধিলের সূচনা সম্পর্কিত হাদীছে ইতিপূর্বে অতিক্রান্ত হয়েছে যে, জাগ্তত অবস্থায় তার সামনে যা সংঘটিত হয়েছে, তার পূর্বে ঘুমন্ত অবস্থায় তার অনুরূপ দেখেছেন। যাতে করে স্বগ্টি তার জন্য ভূমিকা স্বরূপ হয় এবং তার অন্তরে দৃঢ়তা প্রদানকারী হয় এবং তিনি যেন স্বস্তি লাভ করেন। আল্লাহ তা'আলাই সর্বাধিক অবগত রয়েছেন। 01 ১০০০ ৩৯ মিরাজ কি একাধিকবার হয়েছে? মিরাজ সম্পর্কিত হাদীছগুলো বর্ণনা করার পর হাফেয ইবনে কাছীর €ত্প) বলেন, মিরাজ সম্পর্কে দ্বহীহ, হাসান ও যঈফ হাদীছগ্তলো যখন অবগত হওয়া যাবে, তখনই মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রসূল ছল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের নৈশ ভ্রমণ সম্পর্কে জানা সম্ভব। আর তা মাত্র একবার সংঘটিত হয়েছে। যদিও বর্ণনাকারীগণের বাক্য বিভিন্ন রকম হয়েছে অথবা কেউ তাতে কিছু বাড়িয়ে বলেছেন কিংবা কেউ কমিয়ে বলেছেন। কেননা নাবীগণ ব্যতীত কেউ ভুলের উর্ধ্রে নয় । আর যারা মিরাজ সম্পর্কে বর্ণিত মতভেদপূর্ণ প্রত্যেক বর্ণনা দ্বারা স্বতন্ত্র একটি মিরাজ নির্ধারণ করেছেন, তারা বহুবার ইসরা ও মিরাজ সাব্যস্ত করেছেন। তারা তাদের কথায় সত্য থেকে বহুদূরে সরে গিয়ে অদ্ভুত কথা বলেছেন এবং হাদীছগুলোর মধ্যে সমন্বয় করতে না পেরে দিশেহারা হয়ে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে ব্যর্থ হয়েছেন।

— পৃষ্ঠা ৩২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।