আল ইরশাদ ছহীহ আক্বীদার দিশারী, Sahih Aqidar Disari, Sunnah, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই, Kitab
/ ৫২০
📝 লেখা 📖 পিডিএফ

৩১৮ আল ইরশাদ-দ্বহীহ আকীদার দিশারী হতো না, কুরাইশরা একে মিথ্যা বলে উড়িয়ে দিতো না এবং একদল মুসলিম মুরতাদ হয়েও যেতো না। কেননা দেহ ও “রূহ' এর সমন্বয়ে গঠিত সত্তাকে .১০ বা বান্দা বলা হয়। আল্লাহ তা'আলা বলেন, তিনি তার বান্দাকে রজনীর কিয়দাংশে ভ্রমণ করিয়েছেন। আল্লাহ তা'আলা আরো বলেন, তার ও ৪১৭] 5৮50 ০৭৫] ৪ 2 এএ্ ও চট এল ৩৯ “আর আমি যে দৃশ্য তোমাকে দেখিয়েছি তা এবং কুরআনে উল্লেখিত অভিশপ্ত গাছকে শুধু মানুষের জন্য একটি ফিতনা বানিয়ে রেখে দিয়েছি” । (সূরা বানী ইসরাঈল: ৬০) ইবনে আব্বাস (্ছ্) বলেন, এখানে চোখের দেখা উদ্দেশ্য । মিরাজের রাত্রিতে রসূল ছল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামকে দেখানো হয়েছে । ইমাম বুখারী এটি বর্ণনা করেছেন। আল্লাহ তা'আলা বলেন, ৬৮ ৮ /০4 €/ ৯ “তার দৃষ্টি বিভ্রম হয়নি, দৃষ্টি লক্ষ্যচুতও হয়নি” । (সূরা আন নাজম: ১৭) চোখ দেহেরই একটি যন্ত্র বা অংশ; রূহের অংশ নয়। সেই সঙ্গে আরো জানা যাচ্ছে, যে বোরাকে করে তাকে নিয়ে যাওয়া হয়েছিল তা আলোকজ্ভবল চকচকে সাদা একটি জন্ত। এ বিশেষণ বিশিষ্ট প্রাণীর উপর আরোহণ করা দেহের জন্যই প্রযোজ্য হতে পারে । রূহের জন্য এ জাতীয় বিশেষণ ও অবস্থা প্রযোজ্য হতে পারে না। কেননা রূহ নড়াচড়া করা এবং একদ্থান থেকে অন্যস্থানে স্থানান্তরিত হওয়ার জন্য বাহনে আরোহণ করার মুখাপেক্ষী নয়। অন্য আরেকটি দল বলেছে, শুধু রূহের মাধ্যমে রসূল ছল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লামের মিরাজ হয়েছে; শরীর সহকারে নয়। ইবনে ইসহাক আয়েশা এবং মুআবীয়া €্ষ্ট) থেকে এ কথা বর্ণনা করেছেন। হাসান বাছরী থেকেও অনুরূপ কথা পাওয়া যায়। তবে তাদের এ কথা প্রমাণ করে না যে, স্বপ্নের মাধ্যমে ইসরা ও মিরাজ হয়েছিল । বরং তাদের কথার অর্থ হলো রূহকে রাতে ভ্রমণ ও মিরাজ করানো হয়েছিল। দেহ থেকে রূহ বিচ্ছিন্ন হয়ে মিরাজে গিয়েছিল। অতঃপর দেহের মধ্যে রূহ ফিরে এসেছে । এটি ছিল নাবী করীম স্বত্াল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের খাছ বৈশিষ্ট্য । তিনি ছাড়া অন্য কারো রূহ মৃত্যুর আগে পরিপূর্ণরূপে আসমানে উঠার ফযীলত পাবে না। স্বপ্নের ব্যাপারে কথা হলো, ঘুমন্ত লোক স্বপ্নে যা দেখে তা কখনো উদাহরণ স্বরূপ হয়ে থাকে । ইন্দ্রিয়গ্রাহ্য জ্ঞাত জিনিস কখনো তার সামনে উদাহরণ আকারে পেশ করা হয়। সে ঘুমন্ত অবস্থায় দেখে যে আসমানে উড়ছে, মক্কা যাচ্ছে। অথচ তার রূহ উপরে উঠে নেই, মন্কাতেও যায় নেই। স্বপ্ন সম্রাট (স্বপ্নের ফেরেশতা) কেবল তার সামনে একটা উদাহরণ পেশ করেছে। সুতরাং দেহ থেকে বিচ্ছিন হয়ে আসলেই রূহ উপরে উঠা এবং নিছক একটা স্বপ্ন দেখার মধ্যে পার্থক্য রয়েছে।

— পৃষ্ঠা ৩১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।