আল ইরশাদ ছহীহ আক্বীদার দিশারী, Sahih Aqidar Disari, Sunnah, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই, Kitab
/ ৫২০
📝 লেখা 📖 পিডিএফ

৩১৬ আল ইরশাদ-দ্বহীহ আকীদার দিশারী 01১%59 ৪/৮1 এ হাফেষ ইবনে কাছীর সপ) তার তাফসীরে বলেন, সঠিক কথা হচ্ছে, তাকে জাগ্তত অবস্থায় রাতের বেলা মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করানো হয়েছে; স্বগ্নযোগে নয়। তিনি বোরাকের উপর আরোহণ করে ভ্রমণ করেছেন । তিনি যখন মাসজিদুল আকসার দরজা পর্যন্ত পৌছালেন, তখন দরজার নিকট বোরাক বেধে মসজিদের ভিতরে প্রবেশ করলেন। অতঃপর মাসজিদের কিবলার দিকে মুখ ফিরিয়ে তাহিয়াতুল মাসজিদ দুই রাক'আত ছ্বলাত পড়লেন। অতঃপর তার জন্য সিঁড়ি আনয়ন করা হলো। এটি হচ্ছে বিভিন্ন স্তরবিশিষ্ট সিঁড়ি, যা দ্বারা উপরে উঠা হয়। সুতরাং এ সিঁড়ির মাধ্যমে তিনি প্রথমে দুনিয়ার আসমানে আরোহণ করলেন। অতঃপর দ্বিতীয় আসমানে আরোহণ করলেন। অতঃপর তিনি অন্যান্য আসমানে আরোহণ করলেন। প্রত্যেক আকাশের নৈকট্যশীল ফেরেশতাগণ তাকে সংবর্ধনা জানালো । সমস্ত আসমানের নাবীদের মর্যাদা ও সম্মান অনুযায়ী তাদেরকে সালাম দিলেন। ষষ্ঠ আসমানে মুসা কালীমুল্লাহ “আলাইহিস সালামের পাশ দিয়ে অতিক্রম করেছেন এবং সপ্তম আসমান ইবরাহীম “আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছেন। অতঃপর তিনি উভয়ের অবস্থানস্থল অতিক্রম করেছেন। আল্লাহ তার প্রতি, মুসা “আলাইহিস সালামের প্রতি এবং সমস্ত নাবীর প্রতি শান্তি বর্ষিত হোক। পরিশেষে তিনি এমন স্থানে পৌছে গেলেন, যেখান থেকে তিনি কলম দিয়ে লেখার আওয়াজ শুনতে পেয়েছেন। অর্থাৎ যা কিছু হবে তাকদীর লেখার কলম দিয়ে তা লেখার আওয়াজ শুনতে পেলেন। তিনি সিদরাতুল মুনতাহা দেখতে পেলেন। আল্লাহ তা'আলার বড়ত্ব, স্বর্ণের প্রজাপতি এবং বিভিন্ন রং তাকে আচ্ছাদিত রেখেছে ও তাকে ছায়া দিচ্ছে । সেই সঙ্গে ফেরেশতারা সেটাকে ঘিরে রেখেছে । সেখানে জিবরীল “আলাইহিস সালামকে তার আসল আকৃতিতে দেখতে পেলেন। তার রয়েছে ছয়শত পাখা। সেখানে তিনি সবুজ রঙের রাফরাফ দেখলেন, যা দিগন্তকে বন্ধ করে রেখেছে । তিনি সেখানে বাইতুল মা'মুর দেখতে পেলেন। তিনি দেখলেন, পৃথিবীতে কাবা নির্মাণকারী ইবরাহীম “আলাইহিস সালাম বাউতুল মামুরের সাথে হেলান দিয়ে বসে রয়েছেন। কেননা এটাই হলো আসমানের কাবা। প্রতিদিন বাইতুল মামুরে ৭০ হাজার ফেরেশতা প্রবেশ করে সেখানে ইবাদত করার জন্য । না। এঁ রাতে তিনি জান্নাত ও জাহান্নাম দেখেছেন। সেখানে তার উপর ৫০ ওয়াক্ত ছ্বলাত ফরয করা হয়েছে । অতঃপর আল্লাহ তা'আলা বান্দাদের প্রতি দয়া পরবশ হয়ে পাচ ওয়াক্তে পরিণত করেছেন। এখান থেকেই ছ্বলাতের মর্যাদা সম্পর্কে বিশেষ গুরুত্ব প্রদান করা হয়েছে । অতঃপর তিনি বাইতুল মুকাদ্দাসে নেমে আসলেন এবং তার সাথে নাবীগণও নেমে

— পৃষ্ঠা ৩১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।