আল ইরশাদ ছহীহ আক্বীদার দিশারী, Sahih Aqidar Disari, Sunnah, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই, Kitab
/ ৫২০
📝 লেখা 📖 পিডিএফ

আল ইরশাদ-দ্বহীহ আকীদার দিশারী ৩১৩ অনুসারী, মুসলিমদের ইমাম এবং আহলে সুন্নাত ওয়াল জামা'আতের সমস্ত ফির্কার এক্যমত ছারা সুসাব্যন্ত। আল্লাহ তা'আলা তাদের সকলের উপর সন্তুষ্ট হোন। (8) নাবী ছল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের অন্যতম বৈশিষ্ট্য হলো, তার উপর এমন কুরআন নাযিল হয়েছে, যার মুজিযার সামনে জিন-ইনসান নতি স্বীকার করেছে, যার মোকাবেলা করতে জিন-ইনসানের সমস্ত পণ্তিত বিরত হয়েছে এবং সমস্ত ধর্মের ভাষাবিদগণ সেটার সর্বাধিক ছোট সুরার অনুরূপ একটি সুরা রচনা করে আনয়ন করতে অপারগতা স্বীকার করেছে। ইতিপূর্বে এর বিস্তারিত বিবরণ অতিক্রান্ত হয়েছে। (৫) সিদরাতুল মুনতাহা পর্যন্ত মিরাজের ঘটনা নাবী করীম ছল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য । এখানেই শেষ নয়; সেখান থেকে আরো উপরে উঠে এমন স্থানে পৌছে গেলেন, যেখান থেকে তিনি কলমের লেখার (খস্খস্) শব্দ শুনতে পেলেন। অতঃপর তাদের মাঝে মুখোমুখি দু'টি ধনুকের কিংবা তার চেয়ে কিছু কম ব্যবধান রাইলো। আর উম্মতের অন্যান্য লোকের উপর তার ফযীলত ও শ্রেষ্ঠত্বের ব্যাপারে ইমাম কুরতুবী (ম্*) বলেন, আল্লাহ তা'আলা তার রসূলকে শরী'আতের ফরয, হারাম হালাল সম্পর্কিত এমন কিছু বিশেষ হুকুম প্রদান করেছেন, যাতে উম্মতের কেউ শরীক নয়। এগুলো আল্লাহ তা'আলা তাকে দান করেছেন এবং এগুলো তার খাছ মর্যাদা । তার উপর এমন কিছু জিনিস ফরয করা হয়েছে, যা অন্যদের উপর ফরয করা হয়নি এবং তার উপর এমন কিছু জিনিস হারাম করা হয়েছে, যা অন্যদের উপর হারাম করা হয়নি। তার জন্য এমন কিছু জিনিস হালাল করা হয়েছে, যা অন্যদের জন্য হালাল করা হয়নি। এগুলোর মধ্য থেকে কিছু কিছু আলেমদের মতবিরোধ রয়েছে । অতঃপর শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমীয়া (লস্ট) নাবী করীম স্্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার খাছ বৈশিষ্ট্যগুলো উল্লেখ করেছেন। তার মধ্য থেকে (১) রাতের বেলায় তার জন্য তাহাজ্জুদের হ্বলাত আদায় করা ফরয ছিল। বলা হয়ে থাকে যে, নাবী করীম হ্বল্লাললাহু “আলাইহি ওয়া সাল্লামের উপর মৃত্যু পর্যন্ত তাহাজ্জুদ ছ্বলাত পড়া ফরয ছিল। আল্লাহ তা'আলা বলেন, এ: ৷ 0401 ০১ 85401 এ 9৯ “হে বন মুড়ি দিয়ে শয়নকারী রাতের বেলা হ্বলাতে রত থাকো । তবে কিছু সময় ছাড়া” । (সূরা আল মুযাম্মেল: ১- ২) কুরআনের বক্তব্য দ্বারা সাব্যস্ত হচ্ছে যে, তাহাজ্জুদ ভ্বলাত তার উপর ওয়াজিব ছিল। অতঃপর তা রহিত হয়ে গেছে। (২) তিনি যখন কোনো আমল করতেন, তা সর্বদা চালু রাখতেন। (৩) তার উপর এবং তার পরিবারের জন্য মানুষের যাকাত গ্রহণ নিষিদ্ধ ছিল।

— পৃষ্ঠা ৩১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।