আল ইরশাদ-দ্বহীহ আকীদার দিশারী ৩১১ মুহাম্মাদ সল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের উপর যেসব আয়াত নাধিল করা হয়েছে, তাতে জিন-ইনসান সকলকে সম্বোধন করা হয়েছে । কেননা তার রিসালাত তাদের সকলের জন্যই। যদিও আরবদের মধ্যে শিরক, অশ্লীলতা, পাপাচার, অন্যায়-অপকর্ম অনুপ্রবেশ করার কারণেই কেবল তার উপর কুরআন নাযিল হয়েছে । তবে মুসলিমদের এঁক্যমতে এটা সাব্যস্ত যে, কুরআনের যেসব আয়াত বিশেষ ঘটনাকে কেন্দ্র করে নাযিল হয়েছে, সেগুলো উক্ত কারণের সাথেই খাছ। কোনো মুসলিম বলেনি যে, তালাকের আয়াত, যিহারের আয়াত, লিআনের আয়াত, চোরের শাস্তি সংক্রান্ত আয়াত এবং সন্ত্রাসীদের শাস্তি সংক্রান্ত আয়াত এ ব্যক্তির সাথেই খাছ, যাকে কেন্দ্র করে সেটা নাযিল হয়েছে। কুরআন কি শুধু আরবদের জন্যই? মোটকথা কুরআনের কতক আয়াত আরবদের মধ্যে বিদ্যমান দোষ-ত্রটিকে কেন্দ্র করে নাধিল হয়েছে, কিন্তু আয়াতগুলোর হুকুম ব্যাপক । শব্দগত ও অর্থগত উভয় দিক থেকেই যে কোনো শ্রেণির মানুষের মধ্যে তা বিদ্যমান থাকবে, তাদের উপর আয়াতগুলো প্রয়োগ করা হবে। মুহাম্মাদ ছল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের দাওয়াত জিন-ইনসান সকলের জন্যই। জাতি-বর্ণ নির্বিশেষে সকলের জন্যই তার দাওয়াত । সুতরাং কেউ যেন এটি মনে না করে যে, ইসলামের কোনো হুকুম শুধু আরবদের জন্যই খাছ। বরং কুরআনে মুসলিম, কাফের, মুমিন, মুনাফেক, নেককার, বদকার, সৎকর্মশীল, যালেম এবং উল্লেখ করা হয়েছে । কুরআন ও হাদীছে শরী'আতের কোনো হুকুমই আরবদের জন্য খাছ করে নাধিল হয়নি। তাতে কেবল আল্লাহ তা'আলার নিকট প্রিয় আমল ও তার নিকট অপ্রিয় আমলের উপর আলাদা আলাদাভাবে হুকুম প্রয়োগ করা হয়েছে। তিনি যা ভালোবাসেন সাধ্যানুসারে তা করার হুকুম করেছেন। তিনি যা ঘৃণা করেন, তা থেকে নিষেধ করেছেন এবং সেটা থেকে বিরত থাকার আদেশ দিয়েছেন। আরবদের জন্য খাছ করে শরী'আতের কোনো হুকুমই প্রদান করা হয়নি। কেননা তার দাওয়াত ছিল সমস্ত সৃষ্টির জন্য । তবে আরবদের ভাষায় এবং কুরাইশদের ভাষায় কুরআন নাধিল হয়েছে। যাতে করে তিনি আরবদের জন্য এর তাবলীগ করতে পারেন। তাই তিনি প্রথমে আরবদের মাঝে তাবলীগ করেছেন। অতঃপর আরবদের মাধ্যমে সমস্ত জাতির কাছে দীনের দাওয়াত পৌছিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা তার নাবীকে সর্বপ্রথম তাবলীগ করার আদেশ দিয়েছেন এবং পরবর্তীতে পর্যায়ক্রমে পার্শ্ববর্তী লোকদের নিকট তাবলীগ করার আদেশ করেছেন। ইসলামের জন্য জিহাদ করার ক্ষেত্রেও তিনি প্রথমে পার্শবর্তী কাফেরদেরকে অতঃপর অন্যান্য কাফেরদের বিরুদ্ধে সংগ্রাম করার আদেশ করেছেন। তিনি যেমন প্রেরিত হয়েছিলেন মানব জাতির প্রতি তেমনি প্রেরিত হয়েছেন জিন জাতির প্রতি। জিনেরা নাবী করীম স্থল্লাল্াহু “আলাইহি ওয়া সাল্লামের কুরআন তেলাওয়াত শুনেছিল। অতঃপর তারা সতর্ককারী হয়ে নিজ কওমের কাছে ফিরে গিয়েছিল। কুরআনে
— পৃষ্ঠা ৩১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।