আল ইরশাদ-দ্বহীহ আকীদার দিশারী ৩০৩ আমলগুলোই ধর্তব্য । যারা বলে নাবীগণ ভ্বুগীরা কিংবা কাবীরা, কোনো গ্তনাহই করতে পারে না, তাদের কথা থেকে আবশ্যক হয় যে, নাবীগণ তাওবা করেন না। শাইখুল ইসলামের বক্তব্য থেকে যেটুকু নেওয়া উদ্দেশ্য ছিল, তা এখানেই শেষ। নাবী-রসূুলগণ গুনাহ থেকে মাসুম কি না, এ ব্যাপারে সংক্ষিপ্ত কথা হলো, গুনাহ থেকে নাবীগণের মাসুম বা পবিত্র হওয়ার বিষয়টি এ রকম যে, তাতে এমন কিছু বিষয় রয়েছে, যাতে তারা ভুল-ত্রুটি থেকে সম্পূর্ণরূপে মুক্ত। তাতে শুরু থেকে শেষ পর্যন্ত ভুল-ত্রুটি থেকে মুক্ত থাকা জরুরী । তাতে আরো কিছু বিষয় রয়েছে, তাতে তারা মাসুম কি না এ ব্যাপারে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে। অর্থাৎ শুরু থেকেই তারা তা থেকে পবিত্র থাকার ব্যাপারে মতভেদ থাকলেও পরিশেষে তারা তা থেকে মাসুম হয়ে যান। (১) নাবীগণ আল্লাহ তাআলার পক্ষ হতে যেসব বিষয়ের সংবাদ প্রদান করেন, তাতে এবং রিসালাতের তাবলীগ করার ক্ষেত্রে নাবীগণ সম্পূর্ণরূপে মাসুম বা নিষ্পাপ । কেননা এ ক্ষেত্রে নিষ্পাপ না হলে নবুওয়াত ও রিসালাতের মাকুসদ পূর্ণ হবে না। (২) গুনাহ থেকে তারা মাসুম কি না, এ ব্যাপারে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে। কতিপয় আলেম বলেছেন, তারা কাবীরা, দ্বগীরা সমস্ত গুনাহ থেকেই মুক্ত। কেননা নবুওয়াতের পদমর্যাদা পাপাচারে লিপ্ত হওয়া এবং ইচ্ছাকৃতভাবে আল্লাহ তা'আলার নাফরমানি করার অনেক উর্ধে। আল্লাহ তা'আলা আমাদেরকে তাদের অনুসরণ করার আদেশ করেছেন । তাদের কাজ-কর্মে পাপাচার থাকলে তাদের অনুসরণ করা বৈধ নয়। তাদেরকে অনুসরণ করার আদেশ দেয়ার অর্থ হলো তাদের সমস্ত কাজই অনুসরণীয় । যেসব আয়াত ও হাদীছে নাবীদের কিছু কিছু গুনাহর কথা এসেছে, তারা সেগুলোর ব্যাখ্যা করেছে। অধিকাংশ আলেমের কথা হলো নাবীদের পক্ষ হতে ভ্বগীরা গুনাহ হওয়া সম্ভব। কুরআনুল কারীমে এ মর্মে অনেক দলীল রয়েছে। তবে তারা দ্বগীরা গুনাহর উপর ছবির থাকেন না। তা থেকে তাওবা করেন এবং ফিরে আসেন। যেমন ইতিপূর্বে বিস্তারিত আলোচনা অতিক্রান্ত হয়েছে । অতএব তারা ভ্বগীরা গুনাহর উপর স্থির থাকা থেকে পবিভ্র। সুতরাং তাদের থেকে যেসব ছোট-খাটো গুনাহ হয়েছে, আমরা তাতে তাদের অনুসরণ করবো না; বরং তারা যে তাওবা করেছেন, তাতেই তারা আমাদের আদর্শ ।
— পৃষ্ঠা ৩০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।