আল ইরশাদ ছহীহ আক্বীদার দিশারী, Sahih Aqidar Disari, Sunnah, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই, Kitab
/ ৫২০
📝 লেখা 📖 পিডিএফ

৩০০ আল ইরশাদ-ছ্বহীহ আকীদার দিশারী ৫8০ এ ৪ এ আর্ত ৫ ও ওত 01০৬ ০৮ ৮ ৩19 ৯০৮9 “বান্দা পাপ কাজের ইচ্ছা করলেই গুনাহ লেখা হয় না। আর তা করার ইচ্ছা করার পর পরিত্যাগ করলে তাতে আল্লাহ্‌ তার জন্য একটি নেকী লিখে দেন। আর যদি সংকল্প করার পর তা বাস্তবে পরিণত করে, তাহলে মাত্র একটি গুনাহ লেখা হয়। আর যদি পাপ কাজটি ছেড়ে দেয় ঠিকই; কিন্তু আল্লাহর জন্য ছেড়ে দেয় না, তাতে তার জন্য নেকী লেখা হয় না, গুনাহও লেখা হয় না। ইউসুফ “আলাইহিস সালাম মনে মনে এমন চিন্তা করেছিলেন, যা তিনি আল্লাহর জন্য ছেড়ে দিয়েছেন। এ জন্যই আল্লাহ তা'আলা ইখলাছের কারণে তার থেকে মন্দ কাজ ও অশ্লীলতা দূরে সরিয়ে দিয়েছেন। এমনটি তখনই হয়ে থাকে, যখন গুনাহর প্রতি আহবানকারী খারাপ চিন্তা মনের মধ্যে জাগ্রত হয়ে ঘুরপাক খেতে থাকে এবং আল্লাহর জন্য অন্তরের ইখলাছ সেটার প্রতিবন্ধক হয়ে দাড়ায় । ইউসুফ “আলাইহিস সালাম থেকে কেবল ছাওয়াব পাওয়ার যোগ্য সৎকর্মই সংঘটিত হয়েছিল। আল্লাহ তা'আলা বলেন, ৩০ ৮৯1581275০৬ ৪ ০৪৬ শি 911950 (এ ০ “যারা তাকওয়ার পথ অবলম্বন করে তাদেরকে শয়তান যখন কুমন্ত্রণা দেয়, তখনই সতর্ক হয়ে যায় এবং তৎক্ষণাৎ তাদের চক্ষু খুলে যায়” । (সুরা আল-আরাফ: ২০১) শাইখুল ইসলাম আরো বলেন, উপরোক্ত আলোচনার মাধ্যমে এসব লোকের সন্দেহের জবাব সুস্পষ্ট হলো, যারা বলে নবুওয়াতের পূর্বে গুনাহ থেকে পবিত্র না থাকলে আল্লাহ তা'আলা কাউকে নাবী বানিয়ে পাঠান না। রাফেযী এবং অন্যান্য সম্প্রদায়ও অনুরূপ কথা বলে থাকে । সেই সঙ্গে এসব লোকের জবাব সুস্পষ্ট হয়েছে, যারা বলে যারা নবুওয়াতের পূর্বে ঈমানদার থাকে, আল্লাহ তা'আলা কেবল তাদেরকেই নাবী হিসাবে প্রেরণ করেন। এ শ্রেণির লোকেরা ধারণা করে যে, গুনাহ থেকে তাওবা করলেও সেটা বান্দার মর্ধাদা কমিয়ে ফেলে । এটি তাদের ভুল ধারণা । সুতরাং যারা মনে করবে যে, খাটি তাওবা করার পরও গুনাহকারীর অসম্পূর্ণতা থেকে যায়, তারা বিরাট ভুলের মধ্যে রয়েছে। গুনাহকারীদের ব্যাপারে যেসব শাস্তির কথা বলা হয়েছে, তাওবাকারীগণকে তা স্পর্শ করতে পারবে না। সে যদি দ্রুত তাওবা করে, তাহলে তার কোনো শান্তি হবে না। কিন্তু তাওবা করতে দেরী করলে গুনাহ করার পর থেকে তাওবা করার পূর্ব পর্যন্ত তার অবস্থা অনুপাতে দোষারোপ ও শাস্তির সম্মখীন হবে। নাবীগণ তাওবা করতে বিলম্ব করতেন না। বরং দ্রুত তাওবা করতেন, দেরী করতেন না এবং গুনাহর উপর স্থিরও থাকতেন না। তার গুনাহর উপর স্থির থাকা হতে সম্পূর্ণ পবিত্র। আর তাদের কেউ যদি তাওবা করতে সামান্য বিলম্ব করেন, তাহলে মুছীবতে নিপতিত করে তার গুনাহকে মোচন করে দেন। যেমন করা হয়েছিল ইউনুস “আলাইহিস সালামের ক্ষেত্রে । প্রসিদ্ধ মতে নবুওয়াত প্রাপ্তির পরই তাকে পানিতে নিক্ষেপ করা হয়েছিল। যারা বলে নবুওয়াত পাওয়ার পূর্বে তাকে পানিতে নিক্ষেপ করা হয়েছিল, তারা এ আলোচনার প্রতি

— পৃষ্ঠা ৩০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।