আল ইরশাদ ছহীহ আক্বীদার দিশারী, Sahih Aqidar Disari, Sunnah, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই, Kitab
/ ৫২০
📝 লেখা 📖 পিডিএফ

আল ইরশাদ-দ্বহীহ আকীদার দিশারী ২৯ এখানে তাদের পথের হিদায়াতও চাওয়া হয়েছে। ভ৩$- 3 6৪: ৮১৯এ। ৯৪৯ এর মধ্যেও রয়েছে তাওহীদ । অর্থাৎ যারা তাওহীদকে প্রত্যাখ্যান করা এবং এটা থেকে দূরে থাকার কারণে শাস্তিপ্রাপ্ত হয়েছে, এখানে তাদের আলোচনা করা হয়েছে এবং তাদের পথে পরিচালিত না করার প্রার্থনা করা হয়েছে। ইমাম ইবনুল কাইয়্যিম ৫রস্ট) আরো বলেন, কুরআনের অধিকাংশ সুরাতেই দু'প্রকার তাওহীদের বিশদ বিবরণ এসেছে । কুরআনে রয়েছে আল্লাহ তা'আলার পবিত্র সত্তা, তার অতি সুন্দর নামাবলী ও সুমহান গুণাবলি সম্পর্কে সংবাদ। এটি হচ্ছে ০3। ৬৯] ১৬৯১ (আল্লাহ তা'আলার পরিচিত ও খবর সংক্রান্ত তাওহীদ)। আর রয়েছে তাতে তাওহীদের সাথে একমাত্র তার ইবাদতের দিকে আহবান । তিনি এক, অদ্বিতীয় ও তার কোনো শরীক নেই । সেই সঙ্গে তাতে রয়েছে আল্লাহ তা'আলা ব্যতীত অন্যান্য বন্তর ইবাদত প্রত্যাখ্যান করার আহবান। আর এটি হচ্ছে তাওহীদুল উলৃহীয়াহ। আর এটিকে 10 ৪১) ১৯১ (কামনা-বাসনা সংক্রান্ত তাওহীদ) বলা হয়। অথবা কুরআনের মধ্যে রয়েছে আদেশ, নিষেধ ও আল্লাহ তা'আলার আনুগত্য করা আবশ্যক হওয়ার বিষয়াদি । আর এটি হচ্ছে তাওহীদের হক এবং এটার পরিপূরক ৷ অথবা তাতে রয়েছে আল্লাহ তা'আলার পক্ষ হতে তাওহীদপন্থিদেরকে সম্মানিত করা ও দুনিয়াতে তাদেরকে পুরস্কৃত করা এবং আখিরাতে তাদেরকে যা দিয়ে সম্মানিত করবেন এটার খবরাদি। অথবা তাতে রয়েছে মুশরিক ও দুনিয়াতে তাদের উপর যে যন্ত্রণাদায়ক শাস্তি নেমেছিল এবং আখিরাতে তাদের জন্য যে বিরাট শাস্তি অপেক্ষা করছে তার বিবরণ । আর এটি হলো তাওহীদ থেকে বিচ্যুত লোকদের পুরস্কারের খবরাদি। ইমাম ইবনুল কাইয়্যিমের বক্তব্য এখানেই শেষ । পরিশুদ্ধ আব্বীদা পোষণ করার প্রতি এত গুরুত্ব দেয়ার পরও যারা কুরআন পড়ে তাদের অধিকাংশই সঠিকভাবে আক্বীদা বুঝে না। এর ফলে তারা হকের সাথে বাতিলের সংমিশ্রণ ঘটায় এবং আকীদার ক্ষেত্রে ভুল-ভ্রান্তিতে লিপ্ত হয়। তারা বাপ- দাদাদেরকে যে আকীদার উপর পায়, তার অনুসরণ করার কারণেই এমনটি হয়ে থাকে। চিন্তা-গবেষণার সাথে কুরআন না পড়াও তাদের বিভ্রান্তির অন্যতম কারণ। মূলত আল্লাহর সাহায্য ব্যতীত বিভ্রান্তি থেকে বাচার কোনো উপায় নেই এবং সঠিক আকীদার উপর টিকে থাকারও কোনো শক্তি নেই। 2১০০। ১০৬৪ এ 2৪০৭ পরিশুদ্ধ ইসলামী আকীদার দিকে দাওয়াত দেয়ার গুরুত্ব আল্লাহ তা'আলা যে মুসলিমকে দ্বহীহ আকীদার নিয়ামত প্রদান করেন ও এটাকে আঁকড়ে ধরার তাওফীক দিয়ে সম্মানিত করেন, তার উপর আবশ্যক হয় যে, সে শিরক ও

— পৃষ্ঠা ৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।