২৯৬ আল ইরশাদ-দ্বহীহ আক্বীদার দিশারী গাছের ছায়ায় শুয়ে পড়ল। কিছুক্ষণ পর সে দেখতে পেলো, তার হারানো বাহনটি সমুদয় খাদ্য-পানীয়সহ মাথার পাশে দীড়িয়ে আছে। বাহনটির লাগাম ধরে আনন্দে আত্মহারা হয়ে বলে উঠলো, হে আল্লাহ! তুমি আমার বান্দা, আমি তোমার প্রভু। অতি আনন্দের কারণেই সে এত বড় ভূল করে বসেছে ।১৯৬, শাইখুল ইসলাম আরো বলেন, কুরআন, দ্বহীহ হাদীছ এবং কুরআনের পূর্বে যেসব আসমানী কিতাব নাযিল করা হয়েছে, তাতে প্রমাণ পাওয়া যায় যে, নাবীগণ কাবীরা গুনাহ থেকে মাসুম । কিন্তু তাদের পক্ষ হতে দ্বগীরা গুনাহ হওয়া সম্ভব। কুরআন, সুন্নাহ এবং পূর্ববর্তী আসমানী কিতাবসমূহে এ মতের সমর্থনে বর্ণিত দলীলসমূহ গণনা করে শেষ করা যাবে না। আর যারা বলে যে, নাবীগণ কাবীরা ও দ্বগীরা উভয় প্রকার গুনাহ থেকে সম্পূর্ণ রূপে নিষ্পাপ তারা জাহমীয়া, কাদারীয়া এবং দাহরীয়া সম্প্রদায়ের ন্যায় আল্লাহ তা'আলার অতি সুন্দর নাম, সুউচ্চ গুণাবলি, তাকৃদীর এবং পুনরুত্থান দিবস সংক্রান্তবক্তব্যগ্তলোর তাবীল করেছে। এগুলো কারামেতা বাতেনী৯৭ সম্প্রদায়ের তাবীলের মতই, যা বিবেক-বুদ্ধির [১১৬] মুসলিম, হা/২৭৪৭, অধ্যায়: কিতাবৃত্ তাওবা । [১১৭] কারামেতা সম্প্রদায়ের সংক্ষিপ্ত পরিচয়: হামদান ইবনে আশআছ কুরমুতের প্রতি সম্বন্ধ করে এই ঈমান বিধ্বংসী বাতেনী সম্প্রদায়ের নামকরণ করা হয়ে থাকে । তাদের কতিপয় আক্বীদা হচ্ছে, (১) তারা হ্বলাত ছ্বিয়ামসহ শরীআতের অন্যান্য যাবতীয় ফরয বিষয়গুলোকে বাতিল বলে থাকে। (২) তারা পুনরুথান দিবস, আখিরাতের শাস্তি, জান্নাত, জাহান্নাম ইত্যাতি সবকিছুই অস্বীকার করে । জান্নাত বলতে তাদের মতে দুনিয়ার নিয়ামত এবং আযাব বলতে দ্বিয়াম, ছ্বলাত, হজ্জ, জিহাদ ইত্যাদি পালন করার কষ্ট উদ্দেশ্য । (৩) তাদের মতে দ্বিয়াম বলতে গোপন তথ্য ফস করা থেকে বিরত থাকা উদ্দেশ্য । (8) পুনরুথান বলতে তাদের মাযহাব গ্রহণ করা উদ্দেশ্য । (৫) তাদের মতে যার উপর প্রথম মাবুদের তরফ থেকে পরিষ্কার-পরিচ্ছনন শক্তির ফয়েষ (বরকত) নাযিল হয়েছে, তিনিই নবী । (৬) মুহাম্মাদ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর যে ফয়েয নািল হয়েছে এবং তিনি সেটার যে ব্যাখ্যা প্রদান করেছেন, তাই কুরআন । (৭) তাদের মতে অবিনশ্বর মাবুদের সংখ্যা দুইজন। একজন প্রথম অন্যজন দ্বিতীয়। তাদের একজনের কারণেই দ্বিতীয়জন অস্তিত্ব লাভ করেছে। (৮) তাদের কুফুরী মতাদর্শগুলো গোপন রেখে আহলে বাইতের প্রতি ভালোবাসা প্রদর্শনের মুখোশ পরে তারা মুসলিমদের কাতারে ঢুকে পরে । তারা বলে যে, আহলে বাইতের উপর যুলুম করা হয়েছে। এ কথা বলে তারা মূর্খ লোকদেরকে ধোকা দিয়ে থাকে। এ সম্প্রদায় কাবার আঙ্গিনায় হাজীদেরকে হত্যা করে এবং তাতে বিশৃঙ্খলা সৃষ্টি করে হাজারে আসওয়াদ চুরি করে তাদের অঞ্চলে নিয়ে গিয়েছিল। ২২ বছর পর্যন্ত মুসলিমগণ হাজারে আসওয়াদ ছাড়াই কাবা ঘরের তাওয়াফ করেছে । এটি ছিল ৩১৭ হিজরী সালের ঘটনা । তাদের সম্পর্কে বিস্তারিত জানার জন্য এই কিতাবগুলো পড়ার অনুরোধ রইলো,
— পৃষ্ঠা ২৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।