২৯৪ আল ইরশাদ-দ্থহীহ আকীদার দিশারী “তোমাদের মুখমণ্ডল পূর্ব বা পশ্চিম দিকে ফিরানোর মধ্যে কোনো ছাওয়াব নেই; বরং পুণ্য তার, যে ব্যক্তি আল্লাহ্, পরকাল, ফেরেশতাগণ, কিতাব ও নাবীগণের প্রতি বিশ্বাস স্থাপন করে” । (সূরা আল বাকারা: ১৭৭) আল্লাহ তা'আলা আরো বলেন, 54 52 ২4459 এ সস ও তে ১৪ ০৮8৮9 22 ৬ প্! এটা ও ০৮ ভোট ৮০01 815 ৫) ৩০০ ৮9 এ 19৬5 4) ৬ ৮ 98 34০০ ০০১৮ “রসুল তার রবের পক্ষ থেকে তার উপর যা নাধিল হয়েছে তার প্রতি ঈমান এনেছে। মুমিনগণও তার প্রতি ঈমান এনেছে। তারা সবাই আল্লাহকে, তার ফেরেশতাদেরকে, তার কিতাবসমূহকে ও তার রসুলদেরকে বিশ্বাস করেছে এবং তাদের বক্তব্য হচ্ছে, আমরা আল্লাহর রসুলদের একজনকে অন্যজন থেকে আলাদা করি না। আর তারা বলেন, আমরা নির্দেশ শুনেছি এবং অনুগত হয়েছি। হে আমাদের প্রভূ! আমরা গুনাহ মাফের জন্য তোমার কাছে প্রার্থনা করছি । আমরা তোমারই দিকে ফিরে যাবো” । (সুরা আল বাকারা: ২৮৫) নবুওয়াত ও রিসালাতের উদ্দেশ্য এ প্রকার মাসুম হওয়ার মাধ্যমেই অর্জিত হয়। কেননা নাবী হলেন আল্লাহর পক্ষ হতে সংবাদ প্রদানকারী । আর আল্লাহ তা'আলা যাকে রিসালাতের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন, তিনিই হলেন রসূল । সে হিসাবে প্রত্যেক রসূলই নাবী, কিন্তু প্রত্যেক নাবী রসূল নন। তারা আল্লাহ তাআলার পক্ষ হতে যা পৌঁছিয়ে দেন সে বিষয়ে তাদের নির্দোষিতা সুসাব্যন্ত। মুসলিমদের এঁক্যমতে এ ব্যাপারে ভুল হওয়া সম্ভব নয়। শাইখুল ইসলাম আরো বলেন, রিসালাতের তাবলীগ সম্পর্কিত বিষয় ছাড়া অন্যান্য ক্ষেত্রে নাবীগণ ভুল-ক্রটি থেকে পবিত্র কি না, এ ব্যাপারে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে। তাদের পবিত্র হওয়ার বিষয়টি কি বিবেক-বুদ্ধির দলীল দ্বারা সাব্যস্ত? নাকি শরী'আতের দলীল দ্বারা সাব্যস্ত? তারা আরো মতভেদ করেছেন যে, তারা কি কাবীরা ও দ্থগীরা উভয় প্রকার গ্তনাহ থেকে পবিত্র? না কি কতক গুনাহ থেকে পবিত্র? না কি গুনাহর উপর ছ্থির থাকা হতে পবিভ্রঃ না কি মুলতই গুনাহ করা থেকে পবিত্রঃ না কি আল্লাহ তা'আলার পক্ষ হতে তারা যার তাবলীগ করেন সে ক্ষেত্রেই তারা ভূল-্রান্তি থেকে পবিত্র? এমন কি নবুওয়াত প্রাপ্তির পূর্বেও কুফুরী ও পাপাচার হতে তাদের পবিত্র হওয়া আবশ্যক কি না? -এ ব্যাপারেও আলেমগণ মতভেদ করেছেন। অধিকাংশ আলেমের মতে নাবী-রসূলগণ সর্বপ্রকার গুনাহর উপর স্থির থাকা থেকে পবিত্র। আলেমগণ এসব লোকের প্রতিবাদ করেছেন, যাদের মতে গুনাহর উপর নাবী- রসূলদের স্থির থাকা সম্ভব । গুনাহর উপর নাবীগণ স্থির থাকেন না, এমতটিই সালাফদের উক্তিসমূহ দ্বারা সমর্থিত। নাবীগণ গুনাহর উপর স্থির থাকা হতে পবিত্র মর্মে মত পোষণকারীদের দলীলগুলো একত্রিত করলে প্রমাণিত হয় যে, তাদের কথাই সঠিক । আর যারা বলেছে, তারা গুনাহ থেকে পবিত্র নন তাদের দলীলগুলো সাব্যস্ত করে না যে, নাবী- রসূলগণ গুনাহর উপর স্থির থাকতে পারেন ।
— পৃষ্ঠা ২৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।