আল ইরশাদ-দ্বহীহ আকীদার দিশারী ২৮৭ শয়তানদের চুরি করা কথা থেকে গণকরা যা শুনে তার মধ্য থেকে কিছু কিছু বিষয়ে তাদের কথা কখনো কখনো সত্য হয়। (২) যাদুকর ও গণকের কাজ-কারবার এবং আধুনিক আবিষ্কারের বিষয়গুলো মানুষের নিকট খুবই স্বাভাবিক ও পরিচিত । মানুষ এগুলো শিখতে পারে। এগুলো মানুষ ও জিনের ক্ষমতার বাইরে নয়। সমপর্যায়ের বিষয় দ্বারা এগুলোর মোকাবেলা করা সম্ভব। কিন্তু নাবীদের নিদর্শন ও মুজিযার ব্যাপারটি সম্পূর্ণ ভিন্ন। এগুলোর মোকাবেলা করা কোনো জিন-ইনসানের পক্ষে সম্ভব নয়। যেমন আল্লাহ তা'আলা বলেছেন, 85554345058 ২ ৯১৪5 ০৪ চি ৬ অ৪ 89 ৩১৮ অল ০০৮ ৮৫৮০৭ “হে নাবী! বলো, সমস্ত মানব ও জিন যদি এ কুরআনের অনুরূপ রচনা করার জন্য জড়ো হয় এবং তারা পরস্পরের সাহায্যকারী হয়; তবুও তারা কখনো এর অনুরূপ রচনা করে আনতে পারবে না” । (সূরা বনী ইসরাঈল: ৮৮) সুতরাং সৃষ্টির পক্ষে নাবীদের নিদর্শনের অনুরূপ কিছু আনয়ন করা সম্ভব নয়। কেননা আল্লাহ তা'আলাই নাবীদের সত্যবাদিতার জন্য নিদর্শন ও আলামত নির্ধারণ করেন । যেমন চন্দ্র দ্বিখপ্তিত করা, হাতের লাঠিকে সাপে পরিণত করা, পাথরের তাসবীহ শ্রবণ করা, খেজুর কাঠের বিরহ-বিচ্ছেদের বেদনা মূলক ক্রন্দনের আওয়াজ শ্রবণ করা এবং সামান্য পরিমাণ পানি ও খাদ্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়া এবং অনুরূপ অন্যান্য বিষয় সংঘটিত করা আল্লাহ তা'আলা ব্যতীত অন্য কারো ক্ষমতাধীন নয়। (৩) নাবীগণ ঈমানদার মুসলমান হয়ে থাকেন। তারা এক আল্লাহর আদেশ অনুযায়ী ইবাদত-বন্দেগী করেন। তারা সমস্ত নাবীর আনীত দীনকে সত্যায়ন করেন। অপর পক্ষে যাদুকর, গণক এবং ভগ নাবীরা কাফের, মুশরেক এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ কিতাবের প্রতি কুফুরী করে। (৪) সৃষ্টিগত স্বভাব এবং বিবেক-বুদ্ধি নাবী-রসূলদের আনিত দীনকে সমর্থন করে। এদিকে যাদুকর, গণক ও মিথ্যুক দাজ্জালদের কাজকর্ম শরী'আতের দলীল এবং বিবেক- বুদ্ধি ও সৃষ্টিগত স্বভাবের পরিপন্ছি। (৫) নাবী-রসূলগণ এসেছেন মানুষের সৃষ্টিগত স্বভাব ও বিবেক-বুদ্ধিকে পূর্ণতা প্রদান করার জন্য। বিপরীত পক্ষে যাদুকর, গণক ও মিথ্যকরা মানুষের বিবেক-বুদ্ধি ও সৃষ্টিগত পরিশুদ্ধ স্বভাবকে নষ্ট করে দেয়। (৬) নাবীদের মুজিযা তাদের নিজস্ব কাজের ফসল নয়। নবুওয়াতের আলামত ও নিদর্শন স্বরূপ এটি আল্লাহ তাআলাই তাদেরকে দান করেন। যেমন চন্দ্র দ্বিখগ্তিত করা, হাতের লাঠিকে সাপে পরিণত করা, কুরআন প্রদান করা এবং আল্লাহ তাআলার নিজস্ব ছিফাত ইলমুল গায়েবের খবর প্রদান করা । সুতরাং নিদর্শন প্রদান করার বিষয়টি সম্পূর্ণ
— পৃষ্ঠা ২৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।