আল ইরশাদ-দ্বহীহ আকীদার দিশারী ২৮৫ (১) নাবীগণ তাদের জাতির লোকদেরকে সুসংবাদ দিয়েছেন যে, তারা অচিরেই বিজয়ী হবেন, তাদের শত্রুরা ধ্বংস হবে এবং শুভ পরিণাম তাদেরই হবে । নাবীগণ যে সংবাদ দিয়েছেন, তাই হয়েছে। তাদের একটি সংবাদও মিথ্যা হয়নি। যেমন হয়েছিল নূহ “আলাইহিস সালাম এবং আমাদের নাবী মুহাম্মাদ ছল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের সংবাদগ্ডলোর ক্ষেত্রে। আল্লাহ তা'আলা তার কিতাবে এ সংবাদ দিয়েছেন । (২) নাবীগণ যে শরী'আত ও সংবাদ নিয়ে এসেছেন, তা দৃঢ়তা, নিপুণতা, সত্যবাদিতা এবং সৃষ্টির জন্য সঠিক দিক নির্দেশনা প্রদান করায় পূর্ণতম। বিবেক-বুদ্ধির মাধ্যমে জানা যায় যে, সর্বাধিক জ্ঞানী ও সৎ লোক ছাড়া অন্য কারো মাধ্যমে এ রকম সুনিপুন কথা প্রকাশিত হওয়া সম্ভব নয়। (৩) নাবীদের আরেকটি মুজিযা হলো আল্লাহ তা'আলা সবসময় তাদেরকে সাহায্য করেন। আল্লাহ তা'আলার সুন্নাত (রীতি-নীতি) থেকে অবগত হওয়া গেছে যে, সত্যবাদীকে তিনি যেভাবে সাহায্য করেন মিথ্যাবাদীকে সেভাবে সাহায্য করেন না। বরং তিনি বিথ্যাবাদীকে লাঞ্কিত করেন। তবে কখনো কখনো তাকে অবকাশ দেয়া হয়। অতঃপর ধ্বংস করেন। (8) আল্লাহ তা'আলার ইবাদত ও আনুগত্য করা এবং শেষ দিবসের প্রতি ঈমান ঈমান আনয়ন করার ব্যাপারে সমস্ত নাবী-রসূলের তরীকা মাত্র একটি । তাদের এক ও অভিন্ন কাজের বিরোধিতা করা কারো জন্য বৈধ নয়। তাদের পরবর্তীগণ পূর্ববর্তীদেরকে সত্যায়ন করেন এবং পূর্ববর্তীগণ পরবর্তীদের আগমনের সুসংবাদ প্রদান করেন। যেমন ঈসা আলাইহিস সালাম মুহাম্মাদ ছল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের আগমনের সুসংবাদ দিয়েছেন এবং মুহাম্মাদ ছল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম তার পূর্বের সমস্ত নাবীকে সত্যায়ন করেছেন। (৬) নবুওয়াতের আরেকটি দলীল হলো, আল্লাহ তা'আলা নাবীদেরকে সাহায্য করেন। আল্লাহ তা'আলার চিরন্তন রীতি-নীতি সম্পর্কে অবগত হওয়া গেছে যে, তিনি সত্যাবাদীকে সাহায্য করার মত মিথ্যাবাদীকে সাহায্য করেন না। বরং মিথ্যককে তিনি অপমানিত ও লাঞ্কিত করেন, তাকে সাহায্য করেন না। বরং তাকে ধ্বংস করেন। তিনি যদি কোনো প্রভাবশালী যালেমকে কখনো সাহায্য করেন, তাহলে সে নবুওয়াত দাবি করে না এবং আল্লাহর নামে মিথ্যাও বলে না। বরং সে এমন যালেম হয়, যাকে আল্লাহ তা'আলা তার মতই অন্য যালেমের উপর শক্তিশালী ও সক্ষম করেছেন । আল্লাহ তাআলা বলেন, 552419464০০ 49180 ০০ ত৪ এ
— পৃষ্ঠা ২৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।