২৮৪ আল ইরশাদ-দ্থহীহ আকীদার দিশারী ১৪1 05১১ দালায়েলুন নুবুওয়াত বলতে এমনসব দলীল-প্রমাণ উদ্দেশ্য, যার মাধ্যমে সত্য নাবীর নবুওয়াত সম্পর্কে জানা যায় এবং নবুওয়াতের মিথ্যুক দাবিদারদের মিথ্যাবাদিতা জানা যায়। সে হিসাবে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। নবুওয়াতের অনেক দলীল-প্রমাণ রয়েছে, যা গণনা করে শেষ করা যাবে না। নিম্নে কতিপয় দলীল বর্ণনা করা হলো । (১) ০১০০ মুজিযা অক্ষমকারী: 2)-এ। (ক্ষমতা) এর বিপরীত অর্থবোধক শব্দ )। (অক্ষমতা) থেকে 2. শব্দটি ইসমে ফায়েল হিসাবে ব্যবহৃত হয়েছে । অভিধান গ্রন্থে নাবীর মুজিযা বলতে এমন জিনিস বুঝানো হয়েছে, যা দ্বারা তিনি চ্যালেজ্জের মোকাবেলায় প্রতিপক্ষকে অক্ষম করে দিতে পারেন । ৯» শব্দের মধ্যকার তা বর্ণটি আধিক্য বুঝানোর জন্য ব্যবহৃত হয়েছে। আর ইসলামের পরিভাষায় মুজিযা হলো সাধারণ অভ্যাসের বিপরীত এমন বিষয়, যা আল্লাহ তা'আলা নাবীর হাতে প্রকাশ করে থাকেন। উদ্দেশ্য হলো এর মাধ্যমে তিনি নাবীর সত্যতা ও তার রিসালাতের বিশুদ্ধতা প্রমাণ করেন। নাবী রসূলদের অনেক মুজিযা রয়েছে। যেমন সালেহ “আলাইহিস সালামের উটনী। তার গোত্রের লোকদের উপর হুজ্জত কায়েম করার জন্য তিনি তাকে তা দান করেছিলেন । মুসা 'আলাইহিস সালামের নবুওয়াতের দলীল হিসাবে হাতের লাঠিকে আল্লাহ তা'আলা সাপে পরিণত করেছিলেন। জন্মান্ধ ও কুষ্ঠরোগীকে ভালো করা এবং মৃতদেরকে জীবিত করা ছিল ঈসা “আলাইহিস সালামের মুজিযা । আমাদের নাবী মুহাম্মাদ হ্বল্নাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামেরও রয়েছে অনেক মুজিযা । তার মুজিযাসমূহের মধ্যে কুরআনুল কারীম হলো সবচেয়ে বড় মুজিযা ৷ এ চিরন্তন মুজিযার মাধ্যমে আল্লাহ তা'আলা জিন ও ইনসানকে চ্যালেঞ্জ করেছেন। ইসরা ও মিরাজ, চন্দ্র দ্বিখপ্তিত করা, তার হাতের তালুতে পাথরের তাসবীহ পাঠ করা, খেজুর গাছের গুড়ির তার বিচ্ছেদে কান্নাকাটি করা এবং অতীত ও ভবিষ্যতের কিছু কিছু ঘটনা সম্পর্কে সংবাদ প্রদান করা নাবী ছ্বল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের অন্যতম মুজিযা । তর্কশাস্ত্রবিদরা বলে থাকে যে, নবুওয়াতের দলীল-প্রমাণ শুধু মুজিযার মধ্যেই সীমাবদ্ধ । সঠিক কথা হচ্ছে, তা কেবল মুজিযার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং তা অসংখ্য । তার মধ্যে
— পৃষ্ঠা ২৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।