আল ইরশাদ-দ্বহীহ আকীদার দিশারী ২৮৩ (২) এমন কল্পনাশক্তি থাকা আবশ্যক, যার মাধ্যমে মানুষ নিজের মধ্যে বিভিন্ন রকম এমন নূরানী চেহারা কল্পনা করতে পারে, যা তাকে সম্বোধন করে এবং সে উক্ত নূরানী চেহারার কথা শুনতে পায়। (৩) মানুষের মাঝে প্রভাব বিস্তার করার ক্ষমতা থাকা আবশ্যক । এ শক্তিকে তারা সৃষ্টিজগতের মৌলিক বস্তুতে হস্তক্ষেপ ও কর্তৃত্বকারী শক্তি হিসাবে নামকরণ করে থাকে । দার্শনিকদের মতে এ ছিফাতগ্ুলো অর্জন করা সম্ভব। এমন বিভ্রান্তিকর বক্তব্যকে পুঁজি করে কতিপয় ছুফী নবুওয়াত দাবি করেছে। তাদের মতে নবুওয়াত সাধারণ একটি পেশা মাত্র। এটি একটি সম্পূর্ণ বাতিল কথা । আল্লাহ তা'আলার নিস্ই্োক্ত বাণী তাদের কথাকে প্রত্যাখ্যান করে। যেমন আল্লাহ তা'আলা সূরা আল আনআমের ১২৪ নং আয়াতে বলেন, দর্র০) ০ ৬ তিস আআ. ঞা 85 ৪ ও ৩৪ এ ৬ ৩ ৩9৩৯ “তারা বলে, আল্লাহর রসূলদেরকে যা দেয়া হয়েছে যতক্ষণ না তা আমাদের দেয়া হয় ততক্ষণ আমরা ঈমান আনয়ন করবো না। আল্লাহর নিজের রিসালাত কাকে দিবেন তা তিনিই সর্বাধিক অবগত আছেন” । আল্লাহ তা'আলা বলেন, ভর তক ও 61 ০৭৫। ৮9 ৯০ ২৫৩১০। ৩০ ৬০ আজ আল্লাহ ফেরেশতাদের মধ্য থেকেও বাণীবাহক বাছাই করেন এবং মানুষদের মধ্য থেকেও । নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা ও সর্বন্রষ্টা” | (সূরা আল হজ্জ: ৭৫) সুতরাং নবুওয়াত আল্লাহ তা'আলার হিকমত অনুযায়ী এবং সেটার জন্য কে উপযুক্ত সে অনুপাতেই তার পক্ষ হতে নির্বাচিত হয়ে থাকে। বান্দা এটি উপার্জন করতে সক্ষম নয়। তবে এ কথা সঠিক যে, নাবীগণের এমন ফযীলত রয়েছে, যার মাধ্যমে তারা অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা বৈশিষ্ট্যের অধিকারী হয়েছেন । তবে বিভ্রান্ত দার্শনিকরা নবুওয়াতের যে ব্যাখ্যা দেয়, সেটা মোটেই সেরকম নয় ।
— পৃষ্ঠা ২৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।