আল ইরশাদ-দ্বহীহ আকীদার দিশারী ২৮১ নাবী ও রসূলের মধ্যে পার্থক্য কী? এখানে একটি মাসআলা বর্ণনা করা আবশ্যক । তা হলো নাবী ও রসূলের মধ্যে পার্থক্য কী? নাবী ও রসূলের মধ্যে পার্থক্য আছে কি না এ ব্যাপারে প্রসিদ্ধ মতটি হলো, রসূল বলা হয় এমন পুরুষকে যার নিকট আল্লাহ তা'আলা নতুন শরী'আত পাঠিয়েছেন এবং তাকে সেটা প্রচার করার আদেশ দেয়া হয়েছে । আর নাবী হলেন এমন পুরুষ, যার নিকট ওহী প্রেরণ করা হয়েছে, কিন্তু তাবলীগ করার আদেশ করা হয়নি । সুতরাং প্রত্যেক নাবী ও রসূলের নিকটই ওহী এসেছে। কিন্তু নাবীকে পাঠানো হয়েছে মুমিন সম্প্রদায়ের প্রতি পূর্বের শরী'আতসহ। যেমন বনী ইসরাঈলের নাবীদের কথা উল্লেখ করা যেতে পারে । তাদের সকলকেই তাওরাতের শরী'আত দিয়ে বনী ইসরাঈলদেরকে পরিচালনা করার আদেশ দেয়া হয়েছে। তবে তাদের কারো কারো নিকট নির্দিষ্ট কোনো বিষয়ে খাছ ওহীও করা হয়েছে। আর রসূলদেরকে পাঠানো হয়েছে কাফের সম্প্রদায়ের নিকট । তারা কাফেরদেরকে আল্লাহর তাওহীদের দিকে এবং তার ইবাদতের দিকে ডাকতেন । সুতরাং রসুলগণ প্রেরিত হতেন অবিশ্বাসী বিরুদ্বাচরণকারী কাফেরদের নিকট । কোনো কোনো কাফের সম্প্রদায় তাদেরকে মিথ্যুক বলতো । রসুলদের মর্যাদা নাবীদের মর্যাদার চেয়ে অধিক। রসুলগণের মর্যাদার মধ্যেও তারতম্য রয়েছে। আল্লাহ তা'আলা বলেন, ৩০505785805 চা পি্ত ৫ ০ ও ৩৭৭ ৬৩ 2৬ ৩ ৩৩০ ৬৯ “এ রসূলদের একজনকে আরেকজনের উপর মর্যাদাশালী করেছি। তাদের কারোর সাথে আল্লাহ কথা বলেছেন, কাউকে তিনি উন্নত মর্ধাদায় অভিষিক্ত করেছেন” । (সুরা আল বাকারা: ২৫৩) রসুলদের মধ্যে সর্বোত্তম হলেন ॥ 59 অর্থাৎ আল্লাহর দিকে দাওয়াত প্রচারে সুদৃঢ় ইচ্ছার অধিকারী রসূলগণ ।৯৫ তারা হলেন নৃহ, ইবরাহীম, মুসা, ঈসা এবং মুহাম্মাদ ছবন্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহ তা'আলা নিম্নের আয়াতে তাদের কথা উল্লেখ করেছেন, ০৭4৫ 2 না রঃ কোন ৬১৬ ৩1 ডি সি, “হে নাবী! ম্মরণ করো সেই অঙ্গীকারের কথা যা আমি নিয়েছি সকল নাবীর কাছ থেকে, তোমার কাছ থেকে, নূহ, ইবরাহীম, মুসা ও মরিয়াম পুত্র ঈসার কাছ থেকে । সবার কাছ থেকে আমি নিয়েছি পাকাপোক্ত অঙ্গীকার” । (সূরা আল আহযাব: ৭) [১১৫] তারা ছিলেন এ সমস্ত রাসূল, যারা রিসালাতের দায়িত্ব পালনে ছিলেন পর্বত সদৃশ সুদৃঢ় ইচ্ছা শক্তি সম্পন্ন এবং আল্লাহর তাওহীদের দাওয়াত প্রচার করতে গিয়ে নিজ নিজ গোত্রের পক্ষ হতে যেসব যুলুম- নির্যাতনের স্বীকার হয়েছেন তাতে সীমাহীন ধৈর্যধারণকারী ।
— পৃষ্ঠা ২৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।