আল ইরশাদ ছহীহ আক্বীদার দিশারী, Sahih Aqidar Disari, Sunnah, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই, Kitab
/ ৫২০
📝 লেখা 📖 পিডিএফ

আল ইরশাদ-ছ্বহীহ আকীদার দিশারী ২৭ অজ্ঞ থেকে যাওয়ার আশঙ্কা রয়েছে। ফলে তারা শিরক, বিদআত এবং কুসংক্কারকে বৈধ মনে করে এটাকেই আকীদা হিসাবে গ্রহণ করতে পারে। কেননা তারা লোকদেরকে এর উপর দেখতে পাবে । এগুলো যে ভূল ও বাতিল, তারা তা বুঝতে পারবে না। এ জন্যই আমীরুল মুমিনীন উমার ইবনুল খাত্তাব (রস্ট) বলেছেন, 2১৬ ০১০ মু ও ১১৬) ও চে 1১1 ১9) ১9) ১১) ৬) ৮০০] পা] ৬০৭% “অচিরেই ইসলামের বন্ধন (হুকুম-আহকাম, আদেশ-নিষেধ ও বিধি-বিধান) একটি একটি করে খুলে ফেলা হবে। বিশেষ করে যখন ইসলামের মধ্যে এমন লোকের আবির্ভাব ঘটবে, যারা কুফর ও শিরক সম্পর্কে অজ্ঞ হবে । এ জন্যই মুসলিম ছাত্রদের জন্য পাঠ্যসূচী হিসাবে এমন দ্বহীহ-শুদ্ধ কিতাব নির্বাচন করা আবশ্যক, যা সালাফে ভ্বলেহীন ও আহলে সুন্নাত ওয়াল জামা'আতের মানহাজের উপর লিখিত হয়েছে এবং আল্লাহর কিতাব ও রসূলের সুন্নাত থেকে সংগ্রহ করা হয়েছে। এগুলো মুসলিম ছাত্রদের পাঠ্যসূচী হিসাবে নির্ধারণ করা হবে। সে সঙ্গে সালাফে ভ্বলেহীনদের মানহাজের পরিপন্থি কিতাবগুলো পাঠ্যসুচী থেকে দূরে সরিয়ে দেয়া উচিত। যেমন আশায়েরা, মু'তাধিলা, জাহমীয়া এবং সালাফদের মানহাজ থেকে ব্চ্যিত অন্যান্য গোমরাহ ফির্কার কিতাবগুলো যেন পাঠ্যসূচির অন্তর্ভূক্ত না করা হয়। পাঠদানের সাথে সাথে মাসজিদগুলোতেও ইলমী দারসের (বিদ্যা পাঠদান) ব্যবস্থা থাকা আবশ্যক । এসব দারসে সালাফী আকীদার পাঠদান করাকে সর্বোচ্চ ছ্থানে রাখা চাই। এখানে মুল কিতাব এবং এটার ব্যাখ্যা পড়ানো হবে। যাতে করে ছাত্র এবং উপস্থিত সাধারণ লোকেরা উপকৃত হতে পারে । সে সঙ্গে আৰীদা সম্পর্কিত বড় বড় কিতাবগুলো সংক্ষিপ্ত করে লিখে সাধারণ লোকদের সামনে এটার ব্যাখ্যা-বিশ্লেষণ করাও জরুরী । এর মাধ্যমে ভ্বহীহ ইসলামী আকীদার প্রচার ও প্রসার ঘটবে । ইনশা-আল্লাহ। এর পাশাপাশি রেডিও এবং অন্যান্য প্রচার মাধ্যমে যেসব ধর্মীয় অনুষ্ঠান প্রচার করা হয়, তার প্রতিও গুরুত্বারোপ করা জরুরী । প্রচার মাধ্যমগ্ডলোতে এমন কিছু নিয়মিত প্রোগ্রামসূচী থাকা চাই, যাতে ইসলামী আক্বীদার মাসআলাগুলো প্রচার করা হবে । শাসক ও নেতৃবৃন্দের পাশাপাশি মুসলিম উম্মাহর প্রত্যেক ব্যক্তিরই আব্বীদার উপর বিশেষভাবে গুরুত্ব প্রদান করা আবশ্যক । তাদের উচিত আকীদার কিতাবগুলো অধ্যয়ন করা। সালাফদের মানহাজের উপর যেসব কিতাব লেখা হয়েছে, সেগুলো সম্পর্কে পূর্ণ ধারণা রাখা আবশ্যক । একই সঙ্গে সালাফদের মানহাজের পরিপন্থি যেসব কিতাব লেখা হয়েছে, সেগুলো সম্পর্কেও সচেতন থাকা জরুরী । এতে করেই জ্ঞানে পরিপন্ক একজন মুসলিম তার দীনকে ভালোভাবে জানতে পারবে এবং আহলে সুন্নাতের আকীদার মধ্যে বাতিলপন্থিরা যেসব সন্দেহ ঢুকিয়ে দিতে চায়, তার উপযুক্ত জবাব প্রদান করতে সক্ষম হবে। হে মুসলিম! আপনি যখন কুরআনুল করীমের মধ্যে গভীর দৃষ্টি দিবেন, তখন

— পৃষ্ঠা ২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।