আল ইরশাদ ছহীহ আক্বীদার দিশারী, Sahih Aqidar Disari, Sunnah, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই, Kitab
/ ৫২০
📝 লেখা 📖 পিডিএফ

আল ইরশাদ-্থহীহ আকীদার দিশারী ২৭৭ “যারা আল্লাহর নাধিলকৃত বিধান দিয়ে বিচার করে না, তারা যালেম”। (সূরা আল মায়েদা: ৪৫) আল্লাহ তা'আলা আরো বলেন, ৫০5০৩ চি ৬496 & ০7 ৪ নি ৬৮ “যারা আল্লাহর নাধিলকৃত বিধান দিয়ে বিচার করে না, তারা ফাসেক”। (সূরা আল মায়েদা: ৪৭) আল্লাহ তা'আলা বলেন, 25190 “অতএব, তোমার পালনকর্তার কসম, সে লোক ঈমানদার হবে না, যতোক্ষণ না তাদের মধ্যে সৃষ্ট বিবাদের ব্যাপারে তোমাকে ন্যায়বিচারক মনে করবে । অতঃপর তোমার মীমাংসার ব্যাপারে নিজের মনে কোনো রকম সংকীর্ণতা পাবে না এবং তা সন্তুষ্ট চিত্তে কবুল করে নিবে” । (সুরা আন নিসা: ৬০-৬৫) এখানে কসমের মাধ্যমে জোর দিয়ে এসব লোক থেকে ঈমান নাকোচ করা হয়েছে, যারা ঝগড়া-বিবাদ নিষ্পত্তির ব্যাপারে রসূল ্বত্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামকে ফায়ছালাকারী হিসাবে মেনে নেয় না। সেই সঙ্গে বক্ষ প্রশস্ত করে এবং নত হয়ে আল্লাহর হুকুম কবুল করে নেয়া আবশ্যক । অনুরূপ যে ব্যক্তি আল্লাহ তা'আলার অবতীর্ণ কিতাব দ্বারা ফায়ছালা করে না, তিনি তাকে কাফের, যালেম ও ফাসেক বলেছেন। যদিও সে নিজেকে মুমিন ও ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠাকারী বলে দাবি করে। ধ্বংস হোক এসব লোক, যারা ত্ৃগুতের তৈরী আইন-কানুন দ্বারা আল্লাহর কিতাব পরিবর্তন করেছে, অথচ তারা ঈমানের দাবি করে। আল্লাহর সাহায্য ছাড়া সৎকাজের তাওফীক পাওয়া যায় না এবং সুমহান আল্লাহর শক্তি ছাড়া অন্যায় কাজ থেকে বেঁচে থাকার কোনো শক্তি নেই।

— পৃষ্ঠা ২৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।