২৭২ আল ইরশাদ-দ্বহীহ আকীদার দিশারী শর্শি5 0৪31 এ এ০এ। তৃতীয় মূলনীতি: আসমানী কিতাবসমূহের প্রতি ঈমান। আসমানী কিতাবসমূহের প্রতি ঈমান আনয়ন করা ঈমানের অন্যতম রুকন । আসমানী কিতাবগুলোর প্রতি ঈমান আনয়নের অর্থ হলো দৃঢ় বিশ্বাস করা যে এগুলো সত্য ও সঠিক। আরো বিশ্বাস করা যে, এগুলো আল্লাহ তা'আলার কালাম । তাতে রয়েছে হিদায়াত, নূর এবং যাদের প্রতি এগুলো নাযিল করা হয়েছে, তাদের জন্য এগুলোই যথেষ্ট । আসমানী কিতাবগুলো থেকে আল্লাহ তা'আলা যেগুলোর নাম উল্লেখ করেছেন, সেগুলোর প্রতি আমরা বিশ্বাস স্থাপন করি । যেমন কুরআন, তাওরাত, ইঞ্জিল ও যবুর। আর যেগুলোর নাম আল্লাহ তা'আলা কুরআনুল কারীমে উল্লেখ করেননি, সেগুলোর প্রতিও বিশ্বাস করি। কেননা আল্লাহ তা'আলার আরো অনেক কিতাব রয়েছে, যা তিনি ছাড়া অন্য কেউ জানে না। মানুষের বিবেক-বুদ্ধি যেহেতু সীমিত এবং সেটা দ্বারা ক্ষতিকর ও কল্যাণকর বস্তর মধ্যে পার্থক্য মোটামুটিভাবে বুঝতে সক্ষম হলেও তারা কল্যাণকর ও ক্ষতিকর বিষয়গুলো বিস্তারিতভাবে জানতে সক্ষম নয়। তাই তাদের জন্য আসমান থেকে কিতাব পাঠানোর বিশেষ প্রয়োজন ছিল। এ জন্য আল্লাহ তা'আলা তাদের প্রতি দয়াশীল হয়ে নাবী-রসূলদের মাধ্যমে অনেক কিতাব পাঠিয়েছেন। সে সঙ্গে মানুষের বিবেক-বুদ্ধি ও চিন্তা-চেতনার উপর প্রবৃত্তির প্রেরণা প্রাধান্য লাভ করে। প্রবৃত্তির তাড়না ও পার্থিব হীন স্বার্থ তাদের বিবেক-বুদ্ধি নিয়ে খেল-তামাশা করে। পথভ্রষ্ট হতো। এ জন্য আল্লাহ তা'আলার হিকমত ও রহমতের দাবি অনুযায়ী নির্বাচিত রসূলদের উপর তিনি এ কিতাবগুলো নাধিল করেছেন। যাতে তারা মানুষের জন্য এসব কিতাবের দিক-নির্দেশনা বাতলে দিতে পারেন, তাতে যেসব ইনসাফপূর্ণ হুকুম-আহকাম, উপকারী উপদেশ এবং মানবতার সংশোধনের জন্য আল্লাহর পক্ষ হতে আগত আদেশ- নিষেধগুলো সবিস্তারে বর্ণনা করতে পারেন। মানব জাতির পিতা আদমকে যখন জান্নাত থেকে যমীনে নামিয়ে দেয়া হলো, তখন আল্লাহ তা'আলা বলেছেন, ক পি 36 96 ০১৪ ৯৬ ড৬ (৬ ৩৪ এন এ পি ৪৯ “এরপর যখন আমার পক্ষ থেকে হিদায়াত তোমাদের কাছে পৌছাবে তখন যারা আমার হিদায়াতের অনুসরণ করবে তাদের জন্য থাকবে না কোনো ভয় এবং তারা চিন্তিতও হবে না” । (সুরা আল বাকারা: ৩৮)
— পৃষ্ঠা ২৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।