আল ইরশাদ ছহীহ আক্বীদার দিশারী, Sahih Aqidar Disari, Sunnah, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই, Kitab
/ ৫২০
📝 লেখা 📖 পিডিএফ

আল ইরশাদ-দ্বহীহ আকীদার দিশারী ২৫৯ তা অস্বীকার করলো, সেও কুফুরী করলো। আর আন্নাহ তা'আলা যা দ্বারা নিজেকে বিশেষিত করেছেন এবং তার রসুল যেসব বিশেষণ দ্বারা তার প্রভুকে বিশেষিত করেছেন, তাতে কোনো তাশবীহ বা সাদৃশ্য নেই। সুতরাং সুস্পষ্ট আয়াত ও দ্বহীহ হাদীছে আল্লাহ তাআলার যেসব গুণাবলি বর্ণিত হয়েছে, যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য সেগুলোকে তার বড়ত্ব, শ্রেষ্ঠত্ব ও মর্যাদার জন্য শোভনীয় পদ্ধতিতে সাব্যস্ত করলো এবং অপূর্ণতার বিশেষণপগ্তলো তার থেকে নাকোচ করলো, সে হেদায়াতের পথেই চললো । ইমাম ইবনে কাছীরের বক্তব্য এখানেই শেষ। আল্লাহ তা'আলার অতি সুন্দর নামগুলো এবং তার সুউচ্চ ছিফাতগুলোর ক্ষেত্রে এ হলো সালাফদের মাযহাব । সৃষ্টির ছিফাতের সাথে তাশবীহ না দিয়ে এবং এগুলোর অর্থকে বাতিল না করে যেভাবে আল্লাহর কিতাব ও রসূলের সুন্নাতে এগুলো এসেছে, সেভাবেই তা সাব্যস্ত করা। আল্লাহ তা'আলার জন্য এগুলো সাব্যস্ত করা এবং তার কোনো ছিফাতকে অস্বীকার না করে তাকে সকল দোষ-ত্রটি থেকে পবিত্র করা আবশ্যক । যেমন আল্লাহ তাআলা বলেন, ক ৬৮০৭ 9 চে এ ৩ “তার সদৃশ কোনো কিছুই নেই। তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা”। (সূরা আশ শুরা ৪২:১১) সুতরাং যে ব্যক্তি সালাফদের প্রতি এ কথার সম্বন্ধ করবে যে, তারা আল্লাহর ছিফাতসমূহের অর্থ বর্ণনা করা এবং সেটা আল্লাহর জন্য সাব্যস্ত করা ব্যতীতই রেখে দিতেন, তারা তাদের নামে মিথ্যা অপবাদ দিল ও তাদের প্রতি এমন অভিযোগ করলো, যা থেকে তারা সম্পূর্ণ মুক্ত। আমরা আল্লাহ তা'আলার কাছে ক্ষমা ও নিরাপত্তা প্রার্থনা করছি।

— পৃষ্ঠা ২৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।