আল ইরশাদ ছহীহ আক্বীদার দিশারী, Sahih Aqidar Disari, Sunnah, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই, Kitab
/ ৫২০
📝 লেখা 📖 পিডিএফ

২৫৮ আল ইরশাদ-দ্বহীহ আক্বীদার দিশারী আল্লাহ তা'আলার নাম ও গুণাবলির ক্ষেত্রে বিকৃতি সাধন করা ব্যতীত সেটা তার জন্য সাব্যস্ত করতেন। সালাফ এবং ইমামদের থেকে এ মাযহাবই শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমীয়া বর্ণনা করেছেন। তারা ছিফাত সংক্রান্ত বক্তব্যগুলোকে এমন মুতাশাবেহার অন্তর্ভুক্ত মনে করতেন না, যার অর্থ বোধগম্য নয় এবং যার কোনো অর্থ বর্ণনা করা ছাড়াই আল্লাহর নিকট সোপর্দ করে দেয়া আবশ্যক । বরং তারা এগুলোর অর্থ জানতেন এবং ব্যাখ্যা আল্লাহ তা'আলার নিকট সোপর্দ করে দিতেন । যেমন ইমাম মালেক €শস্) বলেছেন, ২০৭৬ ০০ ০০9 ৯9 এ ৩৬) এক ৯09 ৬ ৪৮০৯ “আরশের উপরে আল্লাহর সমুন্নত হওয়া জানা বিষয়। এর পদ্ধতি কেউ অবগত নয়। তার উপর ঈমান আনয়ন করা ওয়াজিব । তবে এ ব্যাপারে জিজ্ঞাসা করা বিদ'আত |১ ইমাম ইবনে কাছীর €) বলেন, আল্লাহ তা'আলার বাণী, সর ১১। ৩ 45০12 ৯ “অতঃপর দয়াময় আল্লাহ আরশের উপরে সমুন্নত হয়েছেন”_ এ সম্পর্কে লোকদের অনেক মতভেদ রয়েছে। সেগুলো বিস্তারিত আলোচনা করার স্থান এটি নয়। তবে এ ব্যাপারে আমরা সালাফে দ্বলেহীন, ইমাম মালেক, আওযাঈ, লাইছ ইবনে সা'দ, ইমাম শাফেঈ, ইমাম আহমাদ ইবনে হাম্বল, ইসহাক ইবনে রাহওয়াই এবং মুসলিম উম্মাহর পূর্ববর্তী ও সমসাময়িক অন্যান্য ইমামদের পথ অবলম্বন করবো । আল্লাহ তা'আলার ছিফাত সংক্রান্ত আয়াত ও হাদীছগুলোর ব্যাপারে তাদের মাযহাব হলো, যেভাবে এগুলো এসেছে কোনো প্রকার ধরন, পদ্ধতি-কায়া বর্ণনা করা, সৃষ্টির সাথে তাশবীহ দেয়া এবং বাতিল করা ছাড়া সেভাবেই রেখে দেয়া । মুশাব্বেহাদের মস্তিষ্কে এগুলোর বাহ্যিক যে তাশবীহর ধারণা প্রবেশ করে, তা আল্লাহ তা'আলা থেকে সম্পূর্ণরূপে নাকোচ করতে হবে । কেননা সৃষ্টির কোনো কিছুই আল্লাহ তা'আলার সাথে সাদৃশ্য রাখে না। যেমন আল্লাহ তা'আলা বলেন, ৮০ ৬৯০৭ চি উট এন ০ “তার সদৃশ কোনো কিছুই নেই। তিনি সর্বশ্রোতা ও সর্ব্রষ্টা”। (সূরা আশ শুরা ৪২:১১) মুসলিমদের ইমামগণ একথাই বলেছেন । ইমাম বুখারীর উত্তাদ নুআইম ইবনে হাম্মাদ আল-খুযাঈ €তস্ট) বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তা'আলাকে তার সৃষ্টির সাথে সাদৃশ্য দিলো, সে কুফুরী করলো এবং আল্লাহ তা“আলা যা দ্বারা নিজেকে বিশেষিত করেছেন, যে [১০৯] অতঃপর সেই বিদ'আতী লোককে ইমাম মালেক (০) এর নির্দেশে তার মজলিস থেকে বের করে দেয়া হলো । কেননা এটি এমন প্রশ্ন, যা সালাফে সালেহীনের কোনো লোক নবী হ্বল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে করেননি ।

— পৃষ্ঠা ২৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।