আল ইরশাদ ছহীহ আক্বীদার দিশারী, Sahih Aqidar Disari, Sunnah, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই, Kitab
/ ৫২০
📝 লেখা 📖 পিডিএফ

আল ইরশাদ-দ্বহীহ আকীদার দিশারী ২৫৭ আখিরাত দিবস সম্পর্কে বিভিন্ন সংবাদ দিয়েছেন । সুতরাং কীভাবে এমন ধারণা পোষণ করা যেতে পারে যে, কেউ এগুলোর অর্থ জানে না!! কীভাবে বলা যেতে পারে যে, কুরআন বুঝা সম্ভব নয়, তাতে চিন্তা-গবেষণা করা সম্ভব নয়, রসূল ছল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের উপর মানুষের জন্য যা নাযিল করা হয়েছে তার বর্ণনা দেননি এবং তা সুস্পষ্টরূপে বর্ণনাও প্রদান করেননি । যারা বলে সালাফদের মতে আল্লাহ তা'আলার অতি সুন্দর নাম ও সুউচ্চ গুণাবলি অথবা তার কিয়দাংশ এসব মুতাশাবেহার অন্তর্ভুক্ত, যার ইলম একমাত্র আল্লাহর কাছেই রয়েছে, তাদের কথাকে নাকোচ করতে গিয়ে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমীয়া (্দ) বলেন, সালাফগণ এ কথা বলেছেন তার দলীল কী? আমি জানি না এ উম্মতের কোনো সালাফ কিংবা কোনো ইমাম যেমন আহমাদ ইবনে হাম্বল কিংবা অন্য কোনো ইমাম থেকে এ কথা বর্ণিত হয়নি যে, তারা ছিফাত সংক্রান্ত আয়াতগুলোকে মুতাশাবেহার অন্তর্ভূক্ত মনে করেছেন। তারা ছিফাত সংক্রান্ত আয়াতগুলোকে সূরা আল-ইমরানের ৭ নং আয়াতের অন্তর্ভুক্ত মনে করেননি, যেখানে আল্লাহ তা'আলা বলেছেন, ০৫০ ৮5 শর ঠা ৪৪ উর উড 2 কঞ্জ। এএ৩ ০টি ভি ৪১৯ “তিনিই তোমার প্রতি কিতাব নািল করেছেন। তাতে কিছু আয়াত রয়েছে মুহকাম (সুস্পষ্ট), সেগুলোই কিতাবের আসল অংশ । আর অন্যগ্তলো মতাশাবেহ (অস্পষ্ট)” (সূরা আলে ইমরান ৩:৭)। এখানে আল্লাহ তা'আলা বলেছেন যে, তিনি ছাড়া অন্য কেউ মুতাশাবেহ আয়াতের অর্থ জানে না। জাহমীয়া এবং তাদের শিষ্যরা আল্লাহ তা'আলার অতি সুন্দর নামসমূহ এবং সুউচ্চ ছিফাতগ্লোকে অনারবদের এসব কালামের মধ্যে গণ্য করেছে, যা বোধগম্য নয়। আসল কথা হলো সালাফগণ আল্লাহ তা'আলার অতি সুন্দর নাম ও সুউচ্চ ছিফাত সংক্রান্ত বক্তব্যের ব্যাখ্যায় এমন কথা বলেছেন, যার সঠিক অর্থ রয়েছে। ছিফাত সংক্রান্ত হাদীছগুলোর ক্ষেত্রে তারা বলেছেন, ৬০1৫৪ “এগুলো যেভাবে এসেছে সেভাবেই রেখে দিতে হবে”। একই সঙ্গে তারা জাহমীয়াদের তাবীলসমূহ গ্রহণ করা থেকে নিষেধ করেছেন, সেগুলোর প্রতিবাদ করেছেন এবং সেগুলোকে বাতিল বলে ঘোষণা করেছেন। জাহমীয়াদের তাবীলের সারসংক্ষেপ হলো, তারা ছিফাত সংক্রান্ত আয়াতগুলোর সঠিক অর্থকে বাতিল করে দেয়। ইমাম আহমাদ ইবনে হাম্বল €ত্স্প) এবং তার পূর্বেকার ইমামদের সুস্পষ্ট বক্তব্য থেকে বুঝা যায় যে, তারা জাহমীয়াদের তাবীলসমূহকে বাতিল ঘোষণা করতেন। এ সংক্রান্ত বক্তব্যগুলো যে অর্থ বহন করে তারা সেগুলোকে অর্থসহ সাব্যস্ত করতেন। সুতরাং ইমামগণ এক্যমত পোষণ করেছেন যে, তারা ছিফাত সংক্রান্ত বক্তব্যগ্তুলোর অর্থ জানতেন। এগুলোর অর্থ ও ব্যাখ্যা বর্ণনা করা থেকে তারা নিরব থাকতেন না। বরং ইমামদের এঁক্যমতে কোনো প্রকার তাহরীফ বা বক্তব্যগ্তলোকে তার সঠিক স্থান থেকে সরানো ছাড়াই তারা এগুলোর ব্যাখ্যা-বিশেপ্চষণ করতেন এবং তারা

— পৃষ্ঠা ২৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।