আল ইরশাদ ছহীহ আক্বীদার দিশারী, Sahih Aqidar Disari, Sunnah, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই, Kitab
/ ৫২০
📝 লেখা 📖 পিডিএফ

২৫৬ আল ইরশাদ-্থহীহ আকীদার দিশারী জাহমীয়া, আশায়েরা এবং অন্যান্যদের প্রতিবাদে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমীয়া ৫শস্*) যা বলেছে আমরা এখন তা থেকে কিছু নমুনা আপনাদের সামনে তুলে ধরছি। এরা মনে করেছে যে আল্লাহ তা'আলার ছিফাতের ব্যাপারে কুরআন ও হাদীছের যেসব বক্তব্য রয়েছে তা এসব মুতাশাবেহার অন্তর্ভুক্ত, যার ইলম কেবল আল্লাহর নিকটই রয়েছে। তিনি ব্যতীত অন্য কেউ এগুলোর অর্থ জানে না। তাদের মতে এসব বক্তব্যের বাহ্যিক অর্থ উদ্দেশ্য নয়। এগুলোর বাহ্যিক অর্থ গ্রহণ করতে গেলে তাশবীহ হয়ে যায়। তাই এগ্তলোর এমন অর্থ রয়েছে, যা একমাত্র আল্লাহ তা'আলাই জানেন। এ কারণেই তারা এগুলোর অর্থ বর্ণনা না করে আল্লাহর নিকট সোপর্দ করে দেয় এবং মনে করে এটিই সালাফদের পদ্ধতি । মুলত তারা সালাফদের নামে মিথ্যা বলছে। তারা সালাফদের প্রতি এমন কথার সম্বন্ধ করছে, যা থেকে তারা সম্পূর্ণ পবিত্র। কেননা তাদের আকীদা হলো আল্লাহর সম্মানিত কিতাব ও রসূলের পবিত্র সুন্নাতে তার ছিফাতগুলো যেভাবে বর্ণিত হয়েছে সেভাবেই সাব্যস্ত করা। এগুলো বাহ্যিক অর্থেই সাব্যস্ত করা। আল্লাহ তাআলার জন্য শোভনীয় পদ্ধতিতেই তারা এগুলোর ব্যাখ্যা করেন। তারা এগ্ডলোর অর্থ আল্লাহর নিকট সোপর্দ করে দেন না। বরং তাদের মতে আল্লাহ তা'আলার ছিফাত সংক্রান্ত বক্তব্যগ্তলো মুহকাম আয়াতের অন্তর্ভুক্ত; মুতাশাবেহার অন্তর্ভুক্ত নয়। ইমাম ইবনে তাইমীয়া €স্*্) আরো বলেন, আল্লাহ তা'আলার ছিফাত অস্বীকার নাকোচকারী পপ্তিতদের মতে আল্লাহ তা'আলার ছিফাত সংক্রান্ত বিষয়গুলোর অর্থ আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না। তারা আরো বলে এগুলোর যে অর্থ আল্লাহ তাআলা উদ্দেশ্য করেছেন, তা হলো এগুলোর বাহ্যিক অর্থ পরিহার করে অন্য অর্থে ব্যাখ্যা করা। তাদের কথার অর্থ থেকে আবশ্যক হয় যে, নাবী-রসূলগণ তাদের উপর আল্লাহর পক্ষ হতে অবতীর্ণ কিতাবের অর্থ জানতেন না। আল্লাহ তা'আলার ফেরেশতাগণ এবং উম্মতের প্রথম যুগের সম্মানিত ছাহাবীগণও জানতেন না। সুতরাং তাদের কথা মত আল্লাহ তা'আলা কুরআনুল কারীমে যেসব বিশেষণে নিজেকে বিশেষিত করেছেন তার নাবী তা বুঝতেন না অথবা অন্যান্য নাবীগণ আল্লাহ তা'আলার ছিফাত সংক্রান্ত বক্তব্যগুলো বুঝতেন না। নাবীগণ এমন কথা বলতেন, যা তারা নিজেরাই বুঝতেন না। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমীয়া তাদের জবাবে বলেন, নিঃসন্দেহে এটি কুরআন ও নাবীদের ব্যাপারে মিথ্যা অপবাদ দেয়ার শামিল। কেননা আল্লাহ তা'আলাই কুরআন অবতীর্ণ করেছেন। তিনি তাতে সংবাদ দিয়েছেন যে, কুরআন হলো মানুষের জন্য হিদায়াত ও সুস্পষ্ট বর্ণনা স্বরূপ । তিনি রসূলকে মানুষের নিকট কুরআনের বাণী সুস্পষ্টরূপে পৌছে দেয়ার আদেশ করেছেন এবং তিনি যা তাদের জন্য নাযিল করেছেন, তা মানুষের জন্য খোলাখুলিভাবে বর্ণনা করার আদেশ করেছেন। তিনি কুরআন নিয়ে গবেষণা করা ও তা হদয়জম করার আদেশ দিয়েছেন। সেই সঙ্গে তিনি কুরআনে তার সুউচ্চ গুণাবলি সম্পর্কে সংবাদ দিয়েছেন। তিনি সংবাদ দিয়েছেন যে, তিনিই সবকিছুর অরষ্টা, তিনি সর্ববিষয়ে অবগত রয়েছেন, তিনি আদেশ দিয়েছেন, নিষেধ করেছেন, সৎ আমলের বিনিময়ে জান্নাতের ওয়াদা-অঙ্গীকার করেছে, পাপাচারীদেরকে ভীতি প্রদর্শন করেছেন এবং

— পৃষ্ঠা ২৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।