আল ইরশাদ-দ্বহীহ আকীদার দিশারী ২৫৩ করেছেন। সমস্ত বনী আদমের সমস্ত চেহারা ধ্বংসশীল, এগুলোর কোনো স্থায়িত্ব নেই। সমস্ত বনী আদম মারা যাবে অতঃপর ক্ষয়প্রাপ্ত হবে ও পঁচে যাবে । অতঃপর পঁচে-গলে শেষ হয়ে যাওয়ার পর আল্লাহ তা'আলা নতুনভাবে সৃষ্টি করবেন। তখন কেউ যাবে জান্নাতের নেয়ামতে আবার কেউ যাবে জাহান্নামের আযাবে । সুতরাং হে জ্ঞানী সম্প্রদায়! যে জ্ঞানবান লোক আরবদের ভাষা বুঝে, আরবী ভাষার সম্বোধন বুঝে এবং এক জিনিসকে অন্য জিনিসের সাথে সাদৃশ্য দেয়ার বিভিন্ন নিয়ম-কানুন ও রীতি-নীতি বুঝে, তার অন্তরে কীভাবে এ ধারণা উদয় হতে পারে যে, আল্লাহর জন্য চেহারা সাব্যস্ত করা হলে তার অনন্ত-অবিনশ্বর ও চিরস্থায়ী চেহারা সৃষ্টির ধ্বংসশীল চেহারার সদৃশ হয়ে যায়? হে জ্ঞানী সম্প্রদায়! আল্লাহর কিতাব ও রসুলের সুন্নাতের দলীলের মাধ্যমে আমাদের মহান প্রভুর চেহারার যে বিশেষণ আমরা বর্ণনা করলাম, তা কি বনী আদমের এসব চেহারার অনুরূপ হতে পারে , যার বিবরণ উপরে প্রদান করা হয়েছে? আল্লাহ তা'আলার চেহারা সাব্যস্ত করা থেকে যদি আমাদের আলেমগণ এটি বুঝতেন যে, তার চেহারা বনী আদমের চেহারার মতোই, তাহলে প্রত্যেকের জন্য এ কথা বলা বৈধ হতো যে, বনী আদমের যেহেতু চেহারা আছে এবং শুকর, বানর, হিংস্র জীব-জন্ত, গাধা, খচ্চর, সাপ-কিচ্ছু ও কীট-পতঙ্গেরও যেহেতু চেহারা আছে, তাই বনী আদমের চেহারাসমূহ শুকর, বানর, কুকুর এবং অন্যান্য জীব-জন্তর চেহারার মতোই । আমি মনে করি আল্লাহর ছিফাত অস্বীকারকারী জাহমীয়াদের কারো নিকট যদি তার সর্বাধিক প্রিয় ব্যক্তিও বলে যে, তোমার চেহারাটি শুকর, বানর, কুকুর, গাধা কিংবা খচ্চর কিংবা অন্য কোনো প্রাণীর চেহারার মতোই, তাহলে সে অবশ্যই রাগ করবে। ইমাম ইবনে খুযায়মা (ঞস্ছঈ) আরো বলেন, আমাদের উপরোক্ত আলোচনা থেকে মুশাব্বেহা বলে গালি দেয়, তারা বাতিল, মিথ্যা এবং অন্যায় কথা বলে । সেই সঙ্গে তারা আল্লাহর কিতাব, রসূলের সুন্নাত এবং আরবদের ভাষার দাবি বহির্ভূত কথাও বলে। ইমাম ইবনে খুযায়মা স্পট) আরো বলেন, আল্লাহ তা'আলা তার নির্ভুল কিতাবে নিজেকে যেসব বিশেষণে বিশেষিত করেছেন এবং তার রসূল ছ্বল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম ভ্বহীহ সুন্নাতে তার প্রভুর যেসব গুণাবলি বর্ণনা করেছেন, জাহমীয়াদের মুআত্তেলা সম্প্রদায় তার প্রত্যেকটিই অস্বীকার করে। ইসলামী শরী'আত সম্পর্কে অজ্ঞতা তাদেরকে এটি করতে প্রেরণা দিয়েছে। এর কারণ হলো তারা কুরআনুল কারীমে পেয়েছে যে, আল্লাহ তা'আলা তার নিজের নাম ও ছিফাতসমূহ থেকে কিছু কিছু নাম ও ছিফাত দ্বারা কতিপয় সৃষ্টিকে বিশেষিত করেছেন। তাই মূর্খতার কারণে তারা ধারণা করেছে, যারা উক্ত বিশেষগুণগুলো দ্বারা আল্লাহ তা'আলাকে বিশেষিত করলো, সে তাকে সৃষ্টির সাথে সাদৃশ্য প্রদান করলো!! হে জ্ঞানী সম্প্রদায় আপনারা এ জাহমীয়াদের মুর্খতার প্রতি খেয়াল করুন।
— পৃষ্ঠা ২৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।