২৫০ আল ইরশাদ-দ্বহীহ আকীদার দিশারী ছিফাত সাব্যস্ত করে । আশআরীগণ যেসব ছিফাত সাব্যস্ত করে, তা হলো, ৪.4 (আল্লাহর জীবন) ৮»॥ (তার জ্ঞান), ৪১১3 (তার ইচ্ছা), &-॥ (তার ক্ষমতা), ৮৯. (তোর শ্রবণ), ০) (তার দৃষ্টি) এবং *১এ (তার কথা)। বাকী ছিফাতগুলো তারা নাকোচ করে অথবা তাবীল করে। আল্লাহ তা'আলার ছিফাত নাকোচ করার ক্ষেত্রে জাহমীয়া, মুতাষিলা ও আশায়েরাদের দলীল হলো, তাদের মতে আল্লাহ তা'আলার জন্য ছিফাত সাব্যস্ত করা হলে তাশবীহ ও তাজসীম আবশ্যক হয়। অর্থাৎ সৃষ্টির সাথে স্রষ্টার সাদৃশ্য হয়ে যায় এবং স্টার জন্য দেহ সাব্যত্ত করা আবশ্যক হয়। তাদের মতে দেহ বিশিষ্ট সৃষ্টিই কেবল এসব ছিফাত দ্বারা বিশেষিত হয়। আল্লাহ তা'আলার ব্যাপারে কথা হলো, এঃ 4৫ ০-2৯ “তার সদৃশ কোনো কিছুই নেই”। (সূরা আশ শুরা ৪২:১১) সুতরাং তাদের মতে আল্লাহর ছিফাত নাকোচ করা আবশ্যক এবং সৃষ্টির সাথে তার সাদৃশ্য হওয়ার ধারণা থেকে তাকে পবিত্র রাখার জন্য তাকে ছিফাতশূন্য রাখা জরুরী। এ জন্যই তারা আল্লাহ তা'আলার সুমহান ছিফাতগুলো সাব্যত্ত কারীদেরকে জাহমীয়ারা মুশাব্বেহা বলে নামকরণ করে । কুরআন-সুন্নাহর যেসব বক্তব্য আল্লাহর ছিফাত সাব্যস্ত করে, সে ব্যাপারে তাদের দুই ধরনের মত রয়েছে। প্রথম মত: ছিফাত সংক্রান্ত বক্তব্যগ্তলোর শব্দগুলোর প্রতি তারা ঈমান আনয়ন করে থাকে এবং শব্দগুলোর অর্থসমূহ আল্লাহর নিকট সোপর্দ করে দেয়। তারা এগুলোর ব্যাখ্যা করা থেকে বিরত থাকে এবং আল্লাহর নিকট এগুলোর ব্যাখ্যা সোপর্দ করে দেয়। সেই করে না। তারা এই পদ্ধতিকেই সালাফদের তরীকা মনে করে এবং বলে এটিই সর্বাধিক বিশুদ্ধ তরীকা। দ্বিতীয় মত: ছিফাত সংক্রান্ত বক্তব্যগ্ুলোকে সেটার সঠিক অর্থ থেকে সরিয়ে ফেলে অন্যান্য এমন অর্থে ব্যাখ্যা করা, যা তারা নিজেদের পক্ষ থেকে আবিষ্কার করেছে । এটিকে তারা তাবীল বা ব্যাখ্যা হিসাবে নামকরণ করে থাকে এবং খালাফ তথা পরবর্তীদের তরীকা বলে থাকে । তারা এ তরীকাকে সর্বাধিক প্রজ্ঞাপূর্ণ বলে থাকে । তাদের উপরোক্ত দলীলের জবাব: সন্দেহাতীতভাবেই কুরআনুল কারীম সৃষ্টির মধ্যে আল্লাহ তা'আলার সদৃশ ও উপমা থাকার কথা নাকোচ করেছে। যেমন আল্লাহ তা'আলা বলেছেন, $১$ 4৬৮ 4৫ চট 5221 ৮৯০৭ “তার সদৃশ কোনো কিছুই নেই। তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা”। (সূরা আশ শূরা ৪২:১১) আল্লাহ তা'আলা বলেন, ৬ & ৮ ৩৪৯ “তোমার জানা মতে তার সমকক্ষ কোন সত্তা আছে কি”? (সূরা মারইয়াম: ৬৫)
— পৃষ্ঠা ২৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।