আল ইরশাদ-দ্বহীহ আকীদার দিশারী ২৪৯ ০৪০খু। ১৬ কচ 01,55৬ 4৮০৪ কন আমরা আল্লাহর ছিফাতকে আমাদের ছিফাতের সাথে তুলনা করি না। নিশ্চয় যে ব্যক্তি স্রষ্টার ছিফাতকে সৃষ্টির ছিফাতের সাথে তুলনা করে সে কেবল মূর্তির ইবাদত করে । যে ব্যক্তি আল্লাহর ছিফাতসমূহকে তার সৃষ্টির ছিফাতের সাথে তাশবীহ দেয়, সে এসব খিষ্টানদের অন্তর্ভূক্ত, যারা ঈসা ইবনে মারইয়াম “আলাইহিস সালামের ইবাদত করে । ইমাম ইবনুল কাইয়্যিম স্পট) আরো বলেন, 31০ এ)০৮ শপ 949 ০ এল পি এ এ ৩৭ যে ব্যক্তি মহান আল্লাহকে তার সৃষ্টির সাথে তুলনা করে, সে খিষ্টান মুশরেকের কুটুন্ব। ইমাম বুখারীর উদ্তাদ নাঈম ইবনে হাম্মাদ (তম্দ) বলেন, যে ব্যক্তি আল্লাহ তা'আলাকে সৃষ্টির সাথে তাশবীহ দিলো, সে কুফুরী করলো । আল্লাহ তা'আলা যা দিয়ে নিজেকে কিংবা তার রসূল তাকে যা দিয়ে বিশেষিত করেছেন, যে তা নাকোচ করলো, সেও কুফুরী করলো । আর আল্লাহ তা'আলা নিজেকে যে বিশেষণে বিশেষিত করেছেন অথবা তার রসূল তাকে যা দ্বারা বিশেষিত করেছেন, তাতে কোনো তাশবীহ নেই। (২) মুআন্তেলা (9.1): আল্লাহ তা'আলা তার পবিত্র সত্তাকে যেসব পূর্ণতার গুণাবলি দ্বারা বিশেষিত করেছেন অথবা তার রসূল তাকে পূর্ণতার যেসব ছিফাত দ্বারা গুণান্িত করেছেন, যারা সেগুলো অস্বীকার করে তারাই মুআন্তেলা। তাদের ধারণা হলো আল্লাহর জন্য ছিফাত সাব্যস্ত করা হলে তাশবীহ ও তাজসীম তথা সৃষ্টির সাথে তার সাদৃশ্য এবং তার জন্য দেহ সাব্যস্ত হওয়া আবশ্যক হয়। এরা মুশাব্বেহাদের সম্পূর্ণ বিপরীত। ইয়াহুদীদের অনুসারী, মুশরেক এবং পথভ্রষ্ট বে-দীনদের থেকে আল্লাহ তা'আলার ছিফাত অস্বীকার করার মাযহাব এসেছে। হিজরী দ্বিতীয় শতকের গোড়ার দিকে জাদ ইবনে দিরহাম সর্বপ্রথম মুসলিম জাতির মধ্যে তা'তীল তথা আল্লাহর ছিফাত অস্বীকার করার মাযহাব প্রচার করে। তার থেকে এ মাযহাব গ্রহণ করে নিকৃষ্ট জাহাম ইবনে সাফওয়ান এবং তা প্রকাশ্যে প্রচার ও প্রসার ঘটায়। জাহাম ইবনে সাফওয়ানের দিকেই জাহমীয়া মাযহাবের সম্বন্ধ করা হয়। অতঃপর মুতাযিলা ও আশআরীগণ এ মাযহাব গ্রহণ করে। এ হলো তাদের মাযহাবের সনদ । তাদের মাযহাবের সনদের গোড়ার দিকে রয়েছে ইয়াহুদী, বে-দীন, মুশরেক এবং দার্শনিক । মুআন্তেলারা বিভিন্ন স্তরে বিভক্ত। জাহমীয়ারা এক বাক্যে আল্লাহর অতি সুন্দর নাম ও সুউচ্চ ছিফাতসমূহ অস্বীকার করে। মু'তাযিলারা আল্লাহ তা'আলার শুধু নামগুলো সাব্যস্ত করে। তবে তারা এ নামগ্তলোর মধ্যে যেসব সুমহান অর্থ রয়েছে তা অস্বীকার করে এবং তারা আল্লাহ তা'আলার সমস্ত ছিফাত অস্বীকার করে। এদিকে আশায়েরাগণ আল্লাহ তা'আলার অতি সুন্দর নামগুলো এবং মাত্র সাতটি
— পৃষ্ঠা ২৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।