২৪৮ আল ইরশাদ-দ্থহীহ আকীদার দিশারী 2৮9 হল ৩০ ৬১ এ গা এ ৮৪৮খ। ৮৫০ ০৮ ৩৪০স। ৬ ১০ আল্লাহ তা'আলার অতি সুন্দর নাম ও সুউচ্চ গুণাবলির ক্ষেত্রে সালাফদের মানহাজের পক্ষ হতে পথভ্রষ্ট মুশাব্বেহা ও মুআত্তেলাদের জবাব দু'টি সম্প্রদায় আল্লাহ তা'আলার অতি সুন্দর নাম ও সুউচ্চ গুণাবলির ক্ষেত্রে সালাফদের মানহাজ থেকে বিচ্যুত হয়েছে। তারা হলো মুশাব্বেহা এবং মুআন্তেলা সম্প্রদায়। (১) মুশাব্বেহা (7৫০১1): এরা আল্লাহকে সৃষ্টির সাথে সাদৃশ্য করে দেয় ও তাকে সৃষ্টির সাথে তুলনা করে। এরা আল্লাহর ছিফাতগুলোকে সৃষ্টির ছিফাতসমূহের হিসাবে নির্ধারণ করেছে। এ জন্যই তাদেরকে মুশাব্রেহা বলা হয়। হিশাম ইবনে হাকাম রাফেযী এবং বয়ান ইবনে সামআন তামিমী সর্বপ্রথম আল্লাহ তা'আলার ছিফাতকে সৃষ্টির ছিফাতের সাথে সাদৃশ্য দেয়ার মাযহাব প্রচার করেছে। এই গণ্য করা হয়। সুতরাং মুশাব্বেহারা আল্লাহর ছিফাত সাব্যস্ত করতে গিয়ে বাড়াবাড়ি করেছে। এমনকি আল্লাহ তা'আলা তার নিজের সত্তা থেকে ত্রুটিযুক্ত ও অশোভনীয় যেসব ছিফাত নাকোচ করেছেন এবং তার রসূল স্বন্নাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম যা নাকোচ করেছেন, এরা তার জন্য তাও সাব্যস্ত করেছে। মুশাব্রেহা সম্প্রদায়ের ইমামদের মধ্যে রয়েছে হিশাম ইবনে সালেম আল-জাওয়ালেকী এবং দাউদ আল-যাহেবী । আল্লাহ তা'আলা তাদের কথার বহু উর্ধ্বে। সৃষ্টির সাথে সাদৃশ্য রাখার কথা আল্লাহ তা'আলা তার কিতাবে নাকোচ করেছেন এবং তার জন্য সৃষ্টির মধ্য থেকে উপমা ও দৃষ্টান্ত পেশ করা থেকে নিষেধ করেছেন। তিনি বলেন, এ 4 ৮৬ ৩১৯ “তোমার জানা মতে তার সমকক্ষ কেউ আছে কি?” সেরা মারইয়াম: ৬৫) আল্লাহ তা'আলা আরো বলেন, ভঁ3০19 4 3৫৫ %$৯ “তার সমতুল্য কেউ নেই” । (সুরা ইখলাছ: ৪) আল্লাহ তা'আলা আরো বলেন, %431 & 1, ১৪৯ “আল্লাহর জন্য দৃষ্টান্ত পেশ করো না” । (সূরা আন নাহাল: ৭৪) সুতরাং যে ব্যক্তি আল্লাহর ছিফাতকে সৃষ্টির ছিফাতের সাথে তাশবীহ দিবে সে আল্লাহ তা'আলার প্রকৃত ইবাদতকারী হিসাবে গণ্য হবে না। সে কেবল এমন মূর্তির পূজা করে, যাকে তার মনের কল্পনা আকৃতি প্রদান করেছে এবং তার অসুস্থ বিবেক রূপদান করেছে। সে মূলত মূর্তিপূজক, আল্লাহর ইবাদতকারী নয়। ইমাম ইবনুল কাইয়্যিম (স্প) বলেন,
— পৃষ্ঠা ২৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।