আল ইরশাদ ছহীহ আক্বীদার দিশারী, Sahih Aqidar Disari, Sunnah, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই, Kitab
/ ৫২০
📝 লেখা 📖 পিডিএফ

২৪৬ আল ইরশাদ-দ্বহীহ আক্বীদার দিশারী ০5 4 ৩৯৮ ২ ৮০৩ 59 2৩ 5 পিএ “তিনি লোকদের সামনের ও পেছনের সব অবস্থা জানেন। তারা তাদের জ্ঞান দ্বারা আল্লাহ তা'আলা সম্পর্কে পূর্ণ জ্ঞান অর্জন করতে পারবে না”। (সূরা তৃহা: ১১০) সুতরাং সৃষ্টির মধ্য থেকে আল্লাহ তা'আলা সম্পর্কে তিনি ছাড়া অন্য কেউ অধিক জানে না। আল্লাহ তা'আলা যা দ্বারা বিশেষিত হওয়ার উপযুক্ত এবং যা কিছু তার জন্য শোভনীয়, সে সম্পর্কে তিনি এবং তার রসূল ব্যতীত অন্য কেউ অধিক জানে না। আল্লাহ সম্পর্কে অজ্ঞতা ও জ্ঞান-বুদ্ধির ত্রুটির কারণেই জাহমীয়া এবং তাদের অনুসারীরা আল্লাহ তাআলার ছিফাত অস্বীকার করেছে। তারা মনে করেছে, এ ছিফাতগুলো আল্লাহ তা'আলার জন্য সাব্যস্ত করা হলে তা থেকে তাশবীহ বা তার সদৃশ সাব্যস্ত করা আবশ্যক হয়। কেননা তারা এ ছিফাতগুলো সৃষ্টির মধ্যে প্রত্যক্ষ করে থাকে । তারা ষ্টার ছিফাত এবং সৃষ্টির ছিফাতের মধ্যে পার্থক্য করে না এবং অরষ্টার ছিফাত থেকে কেবল এঁ পরিমাণই বুঝে থাকে, যে পরিমাণ বুঝে থাকে সৃষ্টির ছিফাত থেকে । তারা জানে না যে, মহান স্রষ্টার জন্য রয়েছে খাছ ও শোভনীয় ছিফাত এবং সৃষ্টির জন্য রয়েছে খাছ ও শোভনীয় ছিফাত। অরষ্টার সন্তা ও সৃষ্টির সত্তার মধ্যে যেমন কোনো সাদৃশ্য নেই ঠিক তেমনি ষ্টার ছিফাত ও সৃষ্টির ছিফাতের মধ্যে কোনো সাদৃশ্য নেই। যেমন আল্লাহ তা'আলা বলেছেন, ভর ৬০ 55 চিত এ লজ “তার সদৃশ কোনো কিছুই নেই। তিনি সর্বশ্রোতা ও সর্ব্রষ্টা” ৷ (সূরা আশ শূরা:১১) এখানে আল্লাহ নিজের জন্য শ্রবণ ও দৃষ্টি সাব্যস্ত করেছেন। একই সঙ্গে নিজের সত্তার সাথে কোনো কিছুর সাদৃশ্য হওয়াকেও নাকোচ করেছেন । এতে প্রমাণ পাওয়া যায় যে, আল্লাহর জন্য ছিফাত সাব্যস্ত করলে অষ্টা ও সৃষ্টির মধ্যে সাদৃশ্য থাকা আবশ্যক হয় না। আল্লাহ তা'আলার জন্য অতি সুন্দর নাম ও সুউচ্চ গুণাবলি সাব্যস্ত করার ক্ষেত্রে এটি হলো আহলে সুন্নাত ওয়াল জামা'আতের মূলনীতি । এর উপরই তারা রয়েছেন। আল্লাহ তাআলা তার নিজের সত্তার জন্য যা সাব্যস্ত করেছেন, উদাহরণ-উপমা পেশ করা ছাড়াই তারা তার জন্য সেটা সাব্যস্ত করেন এবং তিনি তার নিজের সত্তা থেকে যা নাকোচ করেছেন, তার মহান গুণাবলি বাতিল করা ব্যতীত কেবল তাই নাকোচ করেন। কিন্তু জাহমীয়া, আশায়েরা এবং তাদের শিষ্যরা একটি বাতিল মূলনীতির উপর তাদের মাযহাব নির্মাণ করেছে, যা নিজেরাই তৈরী করেছে। তাদের মতে আল্লাহর জন্য ছিফাত সাব্যস্ত করা হলে সৃষ্টির সাথে তাশবীহ বা সাদৃশ্য আবশ্যক হয়। তাই ছিফাত সংক্রান্ত বক্তব্যগুলোর ক্ষেত্রে তারা নিস্রোক্ত দু'টি বিষয়ের যে কোনো একটি আবশ্যক মনে করে। (১) ছিফাত সংক্রান্ত বক্তব্যগুলোর বাহ্যিক অর্থ পরিহার করে অন্য অর্থে তাবীল করা । অথবা

— পৃষ্ঠা ২৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।