আল ইরশাদ ছহীহ আক্বীদার দিশারী, Sahih Aqidar Disari, Sunnah, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই, Kitab
/ ৫২০
📝 লেখা 📖 পিডিএফ

আল ইরশাদ-দ্বহীহ আকীদার দিশারী ২৪৫ যে ব্যক্তি বিশ্বাস করল, আল্লাহ এবং আল্লাহর রসুল ব্যতীত সে নিজে এবং তার উদ্তাদরাই সত্য বলেছেন এবং তাদের কথাতেই রয়েছে সুস্পষ্ট হিদায়াত, সত্য, আল্লাহর কালামের বাহ্যিক অর্থের মধ্যে কেবল তাশবীহ, তামছাল এবং গোমরাহী ছাড়া অন্য কিছু নেই, তাদের ধারণা আল্লাহর প্রতি খুবই মন্দ। যারা মনে করে দিশেহারা কালাম শান্্রবিদ ও যুক্তিবিদদের কথার মধ্যেই রয়েছে সত্য ও হিদায়াত আল্লাহর প্রতি তাদের ধারণা সর্বাধিক নিকৃষ্ট । যারা বিশ্বাস করল, আল্লাহ্‌ শুনেন না, দেখেন না, জানেন না, তার কোনো ইচ্ছা নেই, তার সত্তার সাথে যুক্ত কালাম ছাড়া আর কোনো কালাম নেই, কোনো সৃষ্টির সাথে কথা বলেন না, কখনো বলবেন না, কোনো আদেশ বা নিষেধও করেন না, তারাও আল্লাহর প্রতি খারাপ ধারণা পোষণ করলো । এমনি যারা ধারণা করল যে, আল্লাহ্‌ তাঁআলা আসমানসমূহের উপর আরশে সমুন্নত হন না এবং সৃষ্টি থেকে আলাদা নন; বরং আরশের তা'আলার প্রতি অত্যন্ত নিকৃষ্ট ধারণা পোষণ করলো । ইমাম ইবনুল কাইয়্িম (৮৯) এর কথা এখানেই শেষ। অর্থাৎ আল্লাহ তা'আলা তার নিজের সত্তার জন্য পূর্ণতার যেসব গুণাবলি সাব্যস্ত করেছেন, জাহমীয়া, মুতাযিলা ও আশআরী সম্প্রদায়ের লোকেরা তা নাকোচ করে থাকে। আর এ কথা বাস্তব যে, যারাই আল্লাহ তা'আলার পবিত্র সত্তা থেকে পূর্ণতার গুণাবলি নাকোচ করেছে, তারাই তার জন্য সেটার বিপরীতে ত্রুটিযুক্ত বিশেষণ সাব্যস্ত করেছে। আল্লাহ তা'আলা এসব যালেমের কথার বহু উধ্র্ে। উপরোক্ত কথা গ্রহণ করা হলে এটি আবশ্যক হয় যে, এ গোমরাহ লোকেরাই আল্লাহ সম্পর্কে অধিক জ্ঞানী এবং আল্লাহর জন্য যা শোভনীয় তা সাব্যস্ত করার জন্য তারাই তার চেয়ে বেশি হকদার । কেননা তিনি নিজের জন্য যা সাব্যস্ত করেছেন, তারা তা নাকোচ করেছে। তারা বলেছে, সেটা আল্লাহ তা'আলার জন্য শোভনীয় নয়। এর চেয়ে অধিক গোমরাহী আর কী হতে পারে? আল্লাহ তা'আলার সত্তা সম্পর্কে এত জঘন্য কথা বলার চেয়ে দুঃসাহসিকতা আর কী হতে পারে। তাদের কথা থেকে আরো আবশ্যক হয় যে, তারা আল্লাহ তা'আলা সম্পর্কে রসূল ্বন্নাল্নাহু “আলাইহি ওয়া সাল্লাম থেকেও অধিক জানে । কেননা তিনিও আল্লাহ তা'আলার জন্য এ ছিফাতগুলো সাব্যত্ত করেছেন। আর এসব জাহমীয়া ও খু'তাযিলারা তা নাকোচ করেছে এবং বলেছে এগুলো তার জন্য শোভনীয় নয়। সুতরাং এদের চেয়ে অধিক গোমরাহ আর কে হতে পারে? আফসোস! যদি তারা বুঝতে পারতো! আল্লাহ তা'আলা তার নিজের সত্তা সম্পর্কে যত জ্ঞান রাখেন এ গোমরাহ মূর্খ লোকেরা কীভাবে তার চেয়ে অধিক জ্ঞান রাখার দাবি করতে পারে । তিনি তাদের কথার বহু উরে । আল্লাহ তা'আলা বলেন,

— পৃষ্ঠা ২৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।