২৪৪ আল ইরশাদ-দ্বহীহ আক্বীদার দিশারী নিজেদের বিবেক-বুদ্ধির সিদ্ধান্তকে প্রাধান্য দিয়েছে। তারা তোমার অতি সুন্দর নাম ও সুউচ্চ গুণাবলিকে নাকোচ করে দিয়েছে এবং তোমার দলীল-প্রমাণ ও হিদায়াতকেও নাকোচ করেছে। ইমাম ইবনুল কাইয়্যিম (ত্্ছ) জাহমীয়া, মুতাযিলা এবং তাদের শিষ্যদের ব্যাপারে বলেছেন, যে ব্যক্তি ধারণা করলো যে, আল্লাহ তা'আলা নিজের সত্তা, ছিফাত ও কর্ম সম্পর্কে যে সংবাদ দিয়েছেন, তার বাহ্যিক অর্থ বাতিল, কারণ এতে সৃষ্টির সাথে তার তাশবীহ (সাদৃশ্য দেয়া) এবং তামছীল (তুলনা করা) হয়ে যায়, তাই এ বিষয়ে মুল সত্যটি এড়িয়ে চলা হয়েছে, সে সম্পর্কে সংবাদ প্রদান করা হয়নি; বরং সেদিকে দূর থেকে রহস্যময় ইঙ্গিত প্রদান করা হয়েছে, ধাধায় ফেলা হয়েছে, সুস্পষ্ট করে উল্লেখ করা হয়নি, এ সম্পর্কে সবসময় সাদৃশ্য এবং বাতিল উপমা পেশ করা হয়েছে, আল্লাহ তা'আলা তাদের মেধা, বোধশক্তি, চিন্তা-ভাবনা ও বিবেক-বুদ্ধি খাটিয়ে তার কালামকে স্বীয় অর্থ থেকে সরানো এবং সেটার আসল ব্যাখ্যা বাদ দিয়ে অন্য ব্যাখ্যা করার আদেশ করেছেন, কঠিন পদ্ধতি বের করে, যারা এ ধরনের কথা বলল, তারা আল্লাহ তাআলার প্রতি মন্দ ধারণা পোষণ করলো। এমনি যারা মনে করে, কুরআন মজীদে সর্বদা অর্থহীন শব্দ ও উপমা পেশ করা হয়েছে, আল্লাহর কালামের তাবীলগুলোর মাধ্যমে মানুষকে ধাধায় ফেলা হয়েছে এবং সেগ্তলো অনেকটা খোলাখুলি বর্ণনার মতোই তারাও আল্লাহর প্রতি মন্দ ধারণা পোষণ করলো । এমনি যারা মনে করে আল্লাহ তা'আলার অতি সুন্দর নাম ও সুউচ্চ গুণাবলির নির্ভর করতে বলেননি, তারাও আল্লাহর ব্যাপারে খারাপ ধারণা পোষণ করল । যারা মনে করে, আল্লাহ্ তাদেরকে তার কালামের এমন অর্থ গ্রহণ করতে বলেছেন, যা তাদের ভাষা ও বক্তব্যে পরিচিত ছিল না। অথচ যেই সত্যটি খুলে বলা উচিত ছিল, আল্লাহ্ তা'আলা খোলাখুলিভাবে তা প্রকাশ করতে সম্পূর্ণ সক্ষম এবং এ সমস্ত শব্দ দূর করতে সক্ষম, যেগুলো মানুষকে বাতিল আবদার দিকে নিয়ে যায়, কিন্তু তিনি তা না করে হেদায়াতের সুস্পষ্ট পথের বিপরীত পথে তাদেরকে নিয়ে গেছেন। যারা এরূপ ধারণা করলো, তারাও আল্লাহর ব্যাপারে খারাপ ধারণা পোষণ করল। এমনি যে ব্যক্তি ধারণা করলো, আল্লাহ তা'আলা সুস্পষ্ট শব্দের মাধ্যমে সত্য প্রকাশ করতে সক্ষম নন; বরং তার উদ্তাদরাই তা করতে সক্ষম, সে আল্লাহ তা'আলার ক্ষমতার মধ্যে অপারগতার ধারণা পোষণ করলো । কিন্তু যে বললো, তিনি তা করতে সক্ষম, কিন্তু করেননি; বরং সত্য সম্পর্কে সুস্পষ্ট বর্ণনা না দিয়ে অস্পষ্ট ধারণার দিকে নিয়ে গেছেন, শুধু তাই নয়; বরং অবাস্তব, বাতিল ও ভ্রান্ত আকীদার দিকে নিয়ে গেছেন, সেও আল্লাহ তাআলার হিকমত ও রহমত সম্পর্কে বাতিল ধারণা পোষণ করলো ।
— পৃষ্ঠা ২৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।