আল ইরশাদ ছহীহ আক্বীদার দিশারী, Sahih Aqidar Disari, Sunnah, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই, Kitab
/ ৫২০
📝 লেখা 📖 পিডিএফ

আল ইরশাদ-দ্বহীহ আকীদার দিশারী ২৪৩ 4429 এএ। গা ও ৮১০৩০১৩) এস্সী। শৈ৫ আল্লাহ তা'আলার অতি সুন্দর নাম ও তার সুউচ্চ গুণাবলির ক্ষেত্রে জাহমীয়া ও তাদের শিষ্যদের নীতি-পদ্ধতি আল্লাহ তা'আলার কিতাব ও রসূলের সুন্নাতে আল্লাহ তা'আলার অতি সুন্দর নাম ও সুমহান গুণাবলি যেভাবে এসেছে, মুসলিমদের উপর আবশ্যক হলো তার বড়ত্ব ও মর্যাদার জন্য শোভনীয় পদ্ধতিতে সেটা সাব্যস্ত করা। কেননা এটি আল্লাহ তা'আলার প্রতি ঈমান আনয়নের অন্তর্ভুক্ত। এটিই আহলে সুন্নাত ওয়াল জামা'আতের মাযহাব । তারা এ ব্যাপারে আল্লাহর কিতাব ও রসুলের সুন্নাতকে দলীল ও মূলনীতি হিসাবে গ্রহণ করেছেন । এ বিষয়ে তাদের মাযহাব জাহমীয়া এবং তাদের ছাত্র মুঁতাযিলা ও আশায়েরাদের মাযহাবের বিপরীত। আল্লাহ তা'আলা তার নিজের সত্তার জন্য যেসব অতি সুন্দর নাম ও সুউচ্চ গুণাবলি সাব্যস্ত করেছেন তারা তা নাকোচ করে অথবা নিজেদের মনমত তা থেকে কতিপয় ছিফাত নাকোচ করে এবং কতিপয় ছিফাত সাব্যস্ত করে। তাদের সীমিত বিবেক- বুদ্ধি অথবা গোমরাহ ইমামদেরকে এ ব্যাপারে দলীল হিসাবে গ্রহণ করে তাদের মাযহাব রচনা করেছে। সুতরাং যারা কুরআন-সুন্নাহ থেকে দলীল নিয়েছে এবং যারা চিন্তার ফসল ও মস্তিক্ধের আবর্জনাকে দলীল বানিয়ে নিয়েছে, তাদের মধ্যে বিরাট পার্থক্য রয়েছে । যেমন বিদ“আতীদের কোনো এক কবি বলেছেন, 1675 009 ০০০ 2 4ঠ ০ সিনা ৮৯2০০ 459 “হে বন্ধু! কুরআন ও সুন্নাহর যেসব উক্তিতে আল্লাহর সাথে সৃষ্টির তাশবীহ (তুলনা) হওয়ার সন্দেহ রয়েছে, তার বাহ্যিক অর্থ পরিহার করে অন্য অর্থে ব্যাখ্যা করো অথবা কেবল উক্তির অর্থ বিহীন শব্দমালা সাব্যত্ত করো এবং সৃষ্টির সাথে আল্লাহ তা'আলার সাদৃশ্য হওয়ার ধারণা থেকে তাকে পবিত্র করো”। আল্লাহ তা'আলার অতি সুন্দর নাম ও সুউচ্চ ছিফাতসমূহের ব্যাপারে কুরআন ও সুন্নাহর দলীলের ক্ষেত্রে এ হলো তাদের আচরণ । কুরআন-সুন্নাহ উক্তিগুলো যে গুরুত্তপূর্ণ অর্থ প্রদান করে তা পরিহার করে তাদের অকেজো বিবেক-বুদ্ধি এবং বাতিল মতবাদ যা নির্ধারণ করে, তা গ্রহণ করাকে 90 বলা হয়। আর তাদের বিবেক-বুদ্ধি যা বুঝতে ও গ্রহণ করতে অক্ষম তারা তা সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করে কুরআন-সুনাহ এর বিপরীত আকীদা পোষণ করেছে। হে আমার রব! আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি। কতইনা উচু তোমার শান! বান্দাদের ব্যাপারে তুমি কতইনা সহনশীল! তুমি তোমার নিজের সত্তার জন্য যেসব পূর্ণতার গুণাবলি ও মহত্তের বিশেষণ সাব্যস্ত করেছো, এরা তা অস্বীকার করেছে। তারা তোমার কিতাবের বিরোধিতা করেছে। তুমি তোমার কিতাবে যা অবতীর্ণ করেছো, তার উপর তারা

— পৃষ্ঠা ২৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।