২৪২ আল ইরশাদ-ছ্বহীহ আকীদার দিশারী দু! ৪৯০|। 9 ঠ উড এর্গ এপি “তার সদৃশ কোনো কিছুই নেই। তিনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা”। (সুরা আশ শূরাঃ ১১) “তার সদৃশ কোনো কিছুই নেই।” এ অংশের মাধ্যমে সংক্ষেপে সৃষ্টি থেকে কোনো কিছু আল্লাহর সদৃশ হওয়ার নাকোচ করা হয়েছে এবং “তিনি সর্বশ্লোতা এবং সর্বদরষ্টা” এ অংশের মাধ্যমে বিস্তারিতভাবে তার জন্য পূর্ণতার গুণাবলি সাব্যস্ত করা হয়েছে। না বাচক বাক্যের মাধ্যমে আল্লাহ তা'আলা থেকে যা কিছুই নাকোচ করা হয়েছে, একই সঙ্গে তাতে আল্লাহ তা'আলার কামাল তথা পূর্ণতার বিশেষণ সাব্যস্ত করা হয়েছে। নাকোচ সংক্রান্ত বক্তব্য দ্বারা শুধু নাকোচই উদ্দেশ্য নয়। কেননা শুধু না বাচক বাক্যের মধ্যে কোনো প্রশংসা থাকে না । শুধুমাত্র নাকোচের মাধ্যমে অস্তিত্বহীন বিষয় উদ্দেশ্য হয়। আর অন্তত্বহীনকে কোনো জিনিসই বলা হয় না। আল্লাহ তা'আলার ছিফাতের ব্যাপারে নাকোচের মাধ্যমেও তার জন্য কামাল বা পূর্ণতার বিশেষণ সাব্যস্ত করা হয়েছে। এর অনেক উদাহরণ রয়েছে। যেমন আল্লাহ তা'আলা বলেন, ৪ 14 এ ৮5৯ “তোমার রব কাউকে যুলুম করেন না”। (সূরা কাহাফ: ৪৯) অর্থাৎ আল্লাহ তা'আলার আদল বা ন্যায়বিচার যেহেতু সর্বোচ্চ, চূড়ান্ত ও পূর্ণতম, তাই তিনি কারো প্রতি অবিচার করেন না। আল্লাহ তা'আলা বলেন, ভঁ৪১ 5১ 3৯ “আর আসমান ও যমীনকে ধারণ করা তার জন্য মোটেই কঠিন নয়”। তার শক্তি ও ক্ষমতা যেহেতু পরিপূর্ণ, তাই আসমান- যমীনের হেফাযত করা তার পক্ষে মোটেই কঠিন নয়। আল্লাহ তা'আলা আরো বলেন, ১ 49 ৯ 585 এ৯ “তিন্্রা ও নিদ্রা তাকে স্পর্শ করতে পারে না”। কেননা তার জীবন পরিপূর্ণ, তিনি চির জাগ্রত এবং তার ধারণ ও রক্ষণাবেক্ষণ করার ক্ষমতা অবিনশ্বর। অনুরূপভাবে আল্লাহ তা'আলা থেকে যেখানেই কিছু নাকোচ করা হয়েছে, সেখানে নাকোচকৃত বিষয়ের বিপরীত পূর্ণতা ও মহত্তের বিশেষণ সাব্যন্ত করা হয়েছে। আমরা আল্লাহর কাছে দীনের সঠিক জ্ঞান প্রার্থনা করছি, তার আনুগত্যমুলক কাজের তাওফীক চাচ্ছি এবং সত্য জানা ও সে অনুযায়ী আমল করার শক্তি প্রার্থনা করছি।
— পৃষ্ঠা ২৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।