আল ইরশাদ ছহীহ আক্বীদার দিশারী, Sahih Aqidar Disari, Sunnah, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই, Kitab
/ ৫২০
📝 লেখা 📖 পিডিএফ

আল ইরশাদ-দ্বহীহ আকীদার দিশারী ২৪১ সুতরাং এ বিষয়ে আমি তোমার কিতাব এবং তোমার রসূলের সুন্নাতের স্মরণাপন্ন হবোনা। কেননা সৃষ্টির সাথে তোমার তাশবীহ বা সাদৃশ্য হয়ে যাওয়ার সন্দেহ রয়েছে। বরং আমি তোমার নাম ও ছিফাতসমূহ সাব্যত্ত করার ক্ষেত্রে তর্কশান্্রবিদদের মূলনীতি, জাহমীয়া, মুঁতাযিলা, আশায়েরা এবং মাতুরীদিয়াদের মতবাদের স্মরণাপন্ন হবো । যে ব্যক্তি এরকম কথা বলবে, সে কি আল্লাহর প্রতি বিশ্বাসী বলে গণ্য হবে? সে কি তার প্রভূকে সম্মানকারী হিসাবে গণ্য হবে? এটি নিঃসন্দেহে বিরাট এক অপবাদ! হে আল্লাহ! তারা তোমার প্রতি যেসব বাতিল কথার সম্বন্ধ করে, আমরা তা থেকে তোমার পবিত্রতা বর্ণনা করছি। চতুর্থ মূলনীতি: আল্লাহ তা'আলা নিজেকে যেসব ছিফাত ছ্বারা বিশেষিত করেছেন অথবা তার রসুল দ্বল্লাল্াহু “আলাইহি ওয়া সাল্লাম তাকে যেসব গুণাবলি দ্বারা গুণান্বিত করেছেন আহলে সুন্নাত ওয়াল জামা'আতের লোকেরা যেমন সেটা আল্লাহ তাআলার বড়ত্ব ও মর্যাদার জন্য শোভনীয় পদ্ধতিতে সাব্যত্ত করেন, ঠিক তেমনি তারা তাকে সমস্ত দোষ- ক্রটি থেকে পবিত্র বলে ঘোষণা করেন। তাকে দোষ-ত্রটি থেকে পবিত্র ও মুক্ত ঘোষণা করার দলীল পেশ করতে গিয়ে ছিফাত সংক্রান্ত উক্তিগ্ুলোর এমন কোনো তাবীল (অপব্যাখ্যা) করেন না কিংবা সেটার শব্দপগুলোকে তার আসল মর্মার্থ থেকে বিকৃত করেন না, যা তাদেরকে তা'তীল বা আল্লাহ তা'আলার ছিফাতগুলোকে বাতিল করার দিকে নিয়ে যায়; বরং তারা এ ব্যাপারে মুশাব্বেহা সম্প্রদায় এবং মুআন্তেলা সম্প্রদায়ের মাঝামাঝি অবস্থানে রয়েছেন। তারা আল্লাহ তা'আলা থেকে অপূর্ণতার দোষ-ক্রটি নাকোচ করতে গিয়ে পুণর্তার গুণাবলিকে অর্থহীন, অকেজো ও বাতিল করা থেকে দূরে থাকেন এবং পূর্ণতার বিশেষণ সাব্যন্ত করতে গিয়ে তার সাদৃশ্য প্রদান করা থেকেও বেঁচে থাকেন। পঞ্চম মূলনীতি: আহলে সুন্নাতের লোকেরা আল্লাহ তা'আলার জন্য যেসব পূর্ণতার গুণাবলি সাব্যত্ত করেন এবং যেসব অপূর্ণতার দোষ-ত্রুটি তার থেকে নাকোচ করেন, তাতে তারা কুরআন-সুন্নাহর পথ অবলম্বন করেন। আর তা এভাবে যে, তারা নাকোচ করতে গিয়ে সংক্ষিপ্ত কথা বলেন এবং সাব্যস্ত করতে গিয়ে বিস্তারিতভাবে বলেন। যেমন আল্লাহ তাআলা বলেন, নিকট থেকে জ্ঞানী-মূর্খ, শহরবাসী ও গ্রাম্য লোক, আনসার-মুহাজির সকলেই সেটা শুনতেন । কিন্তু এ সম্পর্কিত কথা চলাকালে কেউ তার কোনো প্রতিবাদ করেননি অথবা তিনি এ সম্পর্কিত কথা বলার পর এমন কিছু উল্লেখ করেননি, যাতে বুঝা যায় তার কথার বাহ্যিক অর্থ উদ্দেশ্য নয়। এ থেকে আমরা নিশ্চিতভাবে বুঝতে পারি যে, নবী করীম ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ তা'আলার ছিফাত সংক্রান্ত বিষয়ে অথবা অন্যান্য গায়েবী বিষয়ে সাধারণভাবে যা বলেছেন, তার বাহ্যিক অর্থই উদ্দেশ্য । এতে প্রমাণিত হয় যে, ইমামুল হারামাইন দীর্ঘদিন কালাম (তর্কশান্ত্র) বিদদের মাযহাবের উপর থাকার পর আহলে সুন্নাত ওয়াল জামা'আতের মাযহাবের দিকে ফিরে এসেছেন এবং এর উপরেই মৃত্যু বরণ করেছেন। আল্লাহ তাআলাই সর্বাধিক অবগত রয়েছেন।

— পৃষ্ঠা ২৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।