আল ইরশাদ ছহীহ আক্বীদার দিশারী, Sahih Aqidar Disari, Sunnah, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই, Kitab
/ ৫২০
📝 লেখা 📖 পিডিএফ

২৪০ আল ইরশাদ-দ্বহীহ আক্বীদার দিশারী আল্লাহ তা'আলা বলেন, ক (5 31 8 ১1 ভি ০ ৬৬৫ ৬৯ “এবং তিনি প্রবৃত্তির তাড়নায় কোনো কথা বলেন না। তা ওহী ছাড়া অন্য কিছু নয়, যা তার প্রতি প্রত্যাদেশ করা হয়। (সুরা আন নাজম: ৩-৪) সুতরাং আল্লাহ তা'আলা তার নিজের সত্তাকে যেসব গুণাবলিতে গুণান্বিত করেছেন এবং তার রসূল তাকে যেসব গুণাবলিতে বিশেষিত করেছেন প্রাপ্ত বয়স্ক প্রত্যেক মুসলিমের তার উপর ঈমান আনয়ন করা আবশ্যক । অনুরূপ একই সঙ্গে মুসলিমের উপর আবশ্যক হলো আল্লাহ তা'আলার ছিফাতকে সৃষ্টির ছিফাতের সাথে তাশবীহ তুলনা করা থেকে মহান আল্লাহ রাব্দুল আলামীনের পবিত্রতা বজায় রাখা । সুতরাং যে ব্যক্তি আল্লাহ তাআলা ও তার রসূলের অগ্রণী হবে এবং আল্লাহ তা'আলার উপর দুঃসাহস দেখিয়ে তার সত্তা থেকে এসব মহৎ গুণাবলি নাকোচ করবে, যা তিনি নিজের জন্য সাব্যস্ত করেছেন অথবা তার রসুল যেসব গুণাবলি দ্বারা তার প্রভুকে বিশেষিত করেছেন, তা নাকোচ করবে সে কি আল্লাহর প্রতি, তার কিতাবের প্রতি এবং তার নাবীর সুন্নাতের প্রতি ঈমানদার বলে গণ্য হবে? অনুরূপ যে ব্যক্তি বলবে, হে আমার প্রভূ! তুমি নিজেকে যেসব গুণাবলিতে গুণান্বিত করেছো অথবা তোমার রসূল তোমাকে যা দ্বারা বিশেষিত করেছেন, তা দ্বারা গুণান্বিত হওয়া তোমার জন্য শোভনীয় নয়! তাতে রয়েছে এই এই দোষ! সুতরাং আমি এগুলোর তাবীল করছি এবং তা বাতিল করে তার স্ুলে আমার নিজের পক্ষ হতে অন্যান্য বিশেষণ সাব্যস্ত করছি, যে ব্যক্তি একথাগুলো বলবে, সে কি মুমিন হওয়ার আশা করতে পারে? কখনো নয়। যেমন মুতাষেলী কিংবা আশআরী মাযহাবের কোনো এক কবি বলেছেন, 1&)3 009 ০৮ ঠা এঠা ০ নিম ঠা ০ ০০ “হে বন্ধু! কুরআন ও সুন্নাহর যেসব উক্তিতে আল্লাহর সাথে সৃষ্টির তাশবীহ (তুলনা) হওয়ার সন্দেহ রয়েছে, তাকে তার বাহ্যিক অর্থ পরিহার করে অন্য অর্থে ব্যাখ্যা করো অথবা কেবল উক্তির অর্থ বিহীন শব্দমালা সাব্যস্ত করো এবং সৃষ্টির সাথে আল্লাহ তা'আলার সাদৃশ্য হওয়ার ধারণা থেকে তাকে পবিত্র করো”।১০৮ [১০৮] আল্লাহ তা'আলার অতি সুন্দর নাম ও সুউচ্চ গুণাবলি সম্পর্কিত অধ্যায় ইলমের সর্বাধিক গুরুতৃপূর্ণ শাখা । কেননা এ সম্পর্কে ইলম অর্জন করা ব্যতীত তার মারেফত হাসিল করা অসম্ভব । এতে যদি আল্লাহ তা'আলার কথা এবং আল্লাহর রাসূলের কথা যথার্থ ও গ্রহণযোগ্য না হয়, তাহলে এ ক্ষেত্রে কার উক্তি গ্রহণযোগ্য হবে? ইমামুল হারামাইন আবুল মাআলী আল-জুওয়াইনী (স্পট) বলেছেন, আমি দীর্ঘদিন আল্লাহ তা'আলার ছিফাত সংক্রান্ত বিষয়ে অপব্যাখ্যা কারীদের মাযহাবের উপর ছিলাম । অতঃপর আমি এ বিষয়ে চিন্তা-গবেষণা করলাম । চিন্তা-ভাবনা করে দেখতে পেলাম যে, নবী করীম ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমনসব কথা বলতেন, যাতে আল্লাহ তা'আলার ছিফাতসমূহের খবর রয়েছে। তিনি তার মজলিসে, ভাষণে, ভ্রমণে এবং নিজ শহরে আল্লাহ তা'আলার ছিফাত সংক্রান্ত বিষয়ে কথা বলতেন। তার

— পৃষ্ঠা ২৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।