আল ইরশাদ-দ্বহীহ আকীদার দিশারী ২৩৯ ইমাম মালেক €তস্ট) এর এই কথা আল্লাহ তা'আলার সমস্ত ছিফাতের ক্ষেত্রেই একটি মূলনীতিতে পরিণত হয়েছে। আল্লাহ তাঁআলার ছিফাতের ক্ষেত্রে আহলে সুন্নাতের লোকদের বক্তব্য এটিই। সুতরাং যে ব্যক্তি সালাফদের প্রতি এই কথার সম্বন্ধ করলো যে, তারা আল্লাহ তা'আলার অতি সুন্দর নাম ও সুমহান গুণাবলির কোনো অর্থ সাব্যস্ত না করে শুধু শব্দ সাব্যস্ত করে সেটার অর্থ আল্লাহর কাছে সোপর্দ করতেন এবং তারা ছিফাত সংক্রান্ত বক্তব্যগ্তলোকে এসব মুতাশাবেহ আয়াতের মধ্যে গণ্য করতেন, যার অর্থ আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না, তারা সালাফদের নামে মিথ্যা রচনা করলো। কেননা সালাফদের কথা এই মিথ্যকের কথার সম্পূর্ণ বিপরীত। তৃতীয় মূলনীতি: সালাফগণ সৃষ্টির ছিফাতের সাথে তুলনা না করেই আল্লাহ তা'আলার ছিফাত সাব্যস্ত করতেন। সুতরাং তারা আল্লাহ তা'আলার ছিফাতগুলো সৃষ্টির ছিফাতসমূহের সাথে তুলনা করতেন না। কেননা আল্লাহ তা'আলার সদৃশ আর কিছুই নেই। সুতরাং তার কোনো সমকক্ষ নেই, তার কোনো শরীক নেই এবং তার সমতুল্য কেউ নেই। আল্লাহর ছিফাতের উপমা-উদাহরণ পেশ করা এবং সেগুলোকে সৃষ্টির ছিফাতের অন্তর্ভুক্ত । আর আল্লাহ তা'আলার ছিফাতসমূহের ধরন-পদ্ধতি ও কায়া আমাদের কাছে তার মাওসুফ তথা বিশেষিত সন্তা সম্পর্কে জ্ঞান রাখা আবশ্যক । আল্লাহ তা'আলার সত্তার ধরন সম্পর্কে তিনি ছাড়া অন্য কেউ জ্ঞান রাখে না। সুতরাং ছিফাত সম্পর্কে কথা বলা সত্তা সম্পর্কে কথা বলার শাখা বিশেষ। তাই বিশ্বাস করা আবশ্যক যে, আল্লাহ তাআলার সত্তা যেহেতু কোনো সৃষ্টির সত্তার সদৃশ নয়, অনুরূপ তার ছিফাতও কোনো সৃষ্টির ছিফাতের সদৃশ নয়। আল্লাহ তা'আলা বলেন, 9৮241 ৮৯০1৪ 2৬৬ 4৯৫ ০ুষ্চি “তার সদৃশ কোনো কিছুই নেই, তিনি সর্বশ্োতা ও সর্বরষ্টা”। অর্থাৎ কেউ আল্লাহর সাদৃশ্য রাখে না। তার সত্তার সাথেও না, তার ছিফাতের সাথেও না এবং তার কোনো কর্মের সাথেও না। সুতরাং আল্লাহ তা'আলা তার নিজের সত্তাকে যেসব ছিফাতের মাধ্যমে বিশেষিত জ্ঞানী আর কেউ নেই। আল্লাহ তা'আলা বলেন, ৫1 ৫ ৮৬ ৪১ “তোমরা অধিক জ্ঞানী না আল্লাহ?” সুতরাং আল্লাহ তা'আলা তার নিজের সম্পর্কে এবং অন্যদের সম্পর্কে সর্বাধিক অবগত রয়েছেন। অনুরূপ রসূল হ্ুল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম তাকে যেসব গুণাবলির মাধ্যমে বিশেষিত করেছেন, তার উপরও ঈমান আনয়ন করা আবশ্যক । কেননা আল্লাহর পরে রসূল ছল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের চেয়ে আল্লাহ তা'আলা সম্পর্কে অধিক জ্ঞানী আর কেউ নেই।
— পৃষ্ঠা ২৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।