২৩৮ আল ইরশাদ-দ্বহীহ আকীদার দিশারী দ্বিতীয় মূলনীতি: আল্লাহ তা'আলা তার নিজের সন্তাকে যেসব পূর্ণতার বিশেষণ দিয়ে বিশেষিত করেছেন অথবা তার রসূল তাকে যে বিশেষণে বিশেষিত করেছেন তা সত্য এবং তা বাহ্যিক অর্থে ব্যবহৃত হয়েছে। এগুলো অনর্থক উল্লেখ করা হয়নি এবং এর মাধ্যমে মানুষকে ধাধায় ফেলা হয়নি; বরং মানুষ সাধারণ কথা বললে যেমন তার কথা বুঝা যায়, এগুলোর অর্থও সেরকম বুঝা যায়। সুতরাং আহলে সুন্নাত ওয়াল জামা'আতের লোকেরা আল্লাহ তা'আলার ছিফাত সমূহের শব্দ এবং সেটার অর্থ উভয়টিই সাব্যস্ত করেন। আল্লাহ তা'আলা নিজেকে যা দ্বারা বিশেষিত করেছেন অথবা তার রসূল তাকে যা দ্বারা বিশেষিত করেছেন, তা এঁসব মুতাশাবেহ আয়াতের অন্তর্ভুক্ত নয়, যার শব্দগুলো সাব্যস্ত করে সেটার অর্থ আল্লাহর কাছে সোপর্দ করে দিতে হবে। কেননা আল্লাহর ছিফাত সংক্রান্ত আয়াতগ্তলোকে অবোধগম্য বক্তব্য হিসাবে গণ্য করা হলে আল্লাহর কালামকে অনারবদের এসব দুর্বোধ্য বক্তব্যের পর্যায়ে রাখা হয়ে যায়, যার অর্থ বুঝা যায় না। আল্লাহ তা'আলা আমাদেরকে সমগ্ব কুরআনের মধ্যে চিন্তা-গবেষণা করার আদেশ দিয়েছেন এবং তা ভালোভাবে উপলব্ধি করা ও বুঝার উত্সাহ দিয়েছেন। যদি বলা হয় যে, ছিফাত সংক্রান্ত বক্তব্যগ্তলো বোধগম্য নয়, তাহলে এমন ধারণার আশঙ্কা রয়েছে যে, আল্লাহ তা'আলা আমাদেরকে কুরআনে এমন বিষয়ে চিন্তা-গবেষণা করার আদেশ দিয়েছেন, যা নিয়ে চিন্তা-গবেষণা করা সম্ভব নয় এবং এমন কিছু বুঝার উপদেশ দিয়েছেন, যা বুঝা অসম্ভব। সেই সঙ্গে আরো আবশ্যক হয় যে, আল্লাহ তা'আলা আমাদেরকে এমন বিষয়ে বিশ্বাস স্থাপন করতে বলেছেন, যা তিনি আমাদেরকে খোলাসা করে বলেননি । তিনি এমন করার বহু উ্ধ্রে। সুতরাং আল্লাহ তা'আলার ছিফাতসমূহের অর্থ একটি জ্ঞাত বিষয় এবং তাতে বিশ্বাস করা আবশ্যক। কিন্তু এর কোনো চিত্র আমাদের জানা নেই। আল্লাহ ছাড়া তার ছিফাতের ধরন অন্য কেউ জানে না। এ জন্যই ইমাম মালেক €শস্ট) কে যখন ৯টএ। ৬ ৫2৯ ত১। “দয়াময় আল্লাহ আরশের উপরে সমুন্নত হয়েছেন”- এ সম্পর্কে জিজ্ঞাসা করা হলো %.। -৮$ আল্লাহ তাআলা কীভাবে আরশের উপর সমুন্নত হয়েছেন? তখন জবাবে ইমাম মালেক (৯) বলেছেন ২০4 » 01১05 ০৯9 এ ৩৪) ৫১৫৪ ০৪৪১ 0০ পসপ৯। “আরশের উপরে আল্লাহর সমুননত হওয়া একটি জানা বিষয় । এর পদ্ধতি কেউ অবগত নয়। তার উপর ঈমান আনয়ন করা ওয়াজিব । তবে এ ব্যাপারে জিজ্ঞাসা করা বিদআত 1৭ [১০৭] অতঃপর সেই বিদ'আতী লোককে ইমাম মালেক (৮) এর নির্দেশে তার মজলিস থেকে বের করে দেয়া হলো । কেননা এটি এমন প্রশ্ন, যা সালাফে সালেহীনের কোনো লোক নবী হ্বল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে করেননি ।
— পৃষ্ঠা ২৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।