আল ইরশাদ ছহীহ আক্বীদার দিশারী, Sahih Aqidar Disari, Sunnah, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই, Kitab
/ ৫২০
📝 লেখা 📖 পিডিএফ

আল ইরশাদ-্বহীহ আকীদার দিশারী ২৩৭ 45 এ গঞা এ ৪৮৮15 মশা এআ শৈ৫ত আল্লাহর অতি সুন্দর নাম ও সুউচ্চ গুণাবলির ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামা'আতের মানহাজ আল্লাহ তাআলার অতি সুন্দর নাম ও সুউচ্চ গুণাবলির ক্ষেত্রে নাজাতপ্রাপ্ত দল আহলে সুন্নাত ওয়াল জামা'আতের আক্বীদা হলো কুরআন ও সুন্নাহয় সেগুলো যেভাবে এসেছে সেভাবেই সাব্যস্ত করা। সেই সঙ্গে এগুলো যে অর্থ প্রদান করে তাও বিশ্বাস করা এবং তার বাহ্যিক অর্থ গ্রহণ করা । আল্লাহ তা'আলার জন্য অতি সুন্দর নাম ও সুউচ্চ ছিফাত সাব্যস্ত করলেই আল্লাহ তা'আলাকে সৃষ্টির সাথে তুলনা হয়ে যায় না। কেননা স্রষ্টার ছিফাত তার জন্যই খাছ এবং তার জন্যই শোভনীয়। আর সৃষ্টির ছিফাত সৃষ্টির জন্যই শোভনীয় এবং তার জন্যই খাছ। ষ্টার ছিফাত ও সৃষ্টির ছিফাতের মধ্যে কোনো সাদৃশ্য নেই । যেমন নেই আল্লাহ তা'আলার সত্তা এবং সৃষ্টির সত্তার মধ্যে কোনো প্রকার সাদৃশ্য ৷ আল্লাহ তা'আলার অতি সুন্দর নাম ও সুউচ্চ গুণাবলির ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামা'আতের মাযহাব সঠিক মূলনীতির উপর প্রতিষ্ঠিত। আর এ মূলনীতিগুলো হচ্ছে, প্রথমত মূলনীতি: আল্লাহ তা'আলার অতি সুন্দর নামসমূহ ও সুউচ্চ গুণাবলি তাওকীফি। অর্থাৎ তিনি তার নিজের সত্তার জন্য পবিত্র কুরআনে যেসব অতি সুন্দর নাম ও সুউচ্চ গুণাবলি সাব্যস্ত করেছেন অথবা রসূল স্বল্াল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম দ্বহীহ সুন্নাতে তার প্রভুর জন্য যা সাব্যস্ত করেছেন, আহলে সুন্নাতের লোকেরা আল্লাহর জন্য কেবল তাই সাব্যস্ত করেন। তারা তাদের বিবেক-বুদ্ধি ও চিন্তা-ভাবনা-অনুমানের উপর ভিত্তি করে আল্লাহ তা'আলার জন্য কিছুই সাব্যন্ত করেন না। সেই সঙ্গে তারা আল্লাহ তা'আলার সত্তা থেকে কেবল সেটাই নাকোচ করেন যা আল্লাহ তা'আলা তার কিতাবে নাকোচ করেছেন অথবা রসূল স্বল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম তার পবিত্র সুন্নাতে নাকোচ করেছেন। তারা তাদের বিবেক-বুদ্ধি ও চিন্তা-ভাবনা-অনুমানের উপর নির্ভর করে আল্লাহ তা'আলা থেকে কিছুই নাকোচ করেন না। তারা সাব্যস্ত করণ কিংবা নাকোচ করণ, কোনো ক্ষেত্রেই কুরআন-সুন্নাহর সীমালজ্বন করেন না। আর আল্লাহ তা'আলার কিতাব যা নাকোচ কিংবা করেন। যেমন যুক্তিবাদী ও দার্শনিকদের পরিভাষা জিসিম, আরয, জাওহার ইত্যাদি সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামা'আতের লোকেরা কিছুই বলেন না। কারণ কুরআন ও সুন্নাহয় আল্লাহ তা'আলার সত্তার জন্য এগুলো সাব্যন্ত করা হয়নি এবং নাকোচও করা হয়নি।

— পৃষ্ঠা ২৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।