আল ইরশাদ ছহীহ আক্বীদার দিশারী, Sahih Aqidar Disari, Sunnah, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই, Kitab
/ ৫২০
📝 লেখা 📖 পিডিএফ

আল ইরশাদ-দ্বহীহ আকীদার দিশারী ২২৭ আল্লাহ তা'আলা এখানে নিজের জন্য অতি সুন্দর নাম সাব্যস্ত করেছেন এবং সেটার মাধ্যমে তাকে ডাকার আদেশ দিয়েছেন। এদের ধারণা মোতাবেক আল্লাহ তাআলার যদি নামই না থাকে এবং নামগ্তলোর অর্থ বোধগম্য না হয় তাহলে তাকে কীভাবে ডাকা হবে? আল্লাহ তা'আলার নামের মধ্যে যারা বিকৃতি করে এবং তার নামগুলোকে নাকোচ করে অথবা সেটার সঠিক অর্থ বাদ দিয়ে এভাবে ব্যাখ্যা করে যে, শাস্তি ও আযাবের মাধ্যমে তিনি তাদের আমলের বদলা দিবেন । আল্লাহ তাআলার বাণী রব এ ৬৪ ১৩০০০ গড ৩ ও 06 ৫৮৮ দে জিডি হত ক এ “আল্লাহর হাত বাঁধা । আসলে বাঁধা হয়েছে ওদেরই হাত এবং তারা যে কথা বলছে সে জন্য তাদের উপর অভিশাপ বর্ষিত হয়েছে। আল্লাহর দুই হাত সদা প্রসারিত । যেভাবে চান তিনি খরচ করেন” । (সূরা আল মায়িদা: ৬৪) তারা আরো বলে থাকে আল্লাহ তা'আলা ছয়দিনে আসমান-যমীন এবং সেটার মধ্যকার সকল বস্তু সৃষ্টি করার পর শনিবারে বিশ্রাম নিয়েছেন । মূলত আল্লাহ তাদের কথার অনেক উর্ধ্বে । (৪) আল্লাহ তা'আলার অতি সুন্দর নাম ও সুউচ্চ ছিফাতগুলোর অর্থ ও হাকীকত অস্বীকার করা: যেমন জাহমীয়ারা বলে আল্লাহর নামগ্তলো শুধু শব্দের মধ্যেই সীমিত। এগ্তলো কোনো গুণ বা অর্থকে নিজের মধ্যে শামিল করে না। তারা বলে আল্লাহর অন্যতম নাম হচ্ছে, ৮-। (সর্বশ্রোতা), কিন্তু এই নামটি প্রমাণ করে না যে, তিনি শুনেন কিংবা এটি প্রমাণ করে না যে, শ্রবণ করা তার অন্যতম একটি বৈশিষ্ট্য । আল্লাহর অন্যতম নাম হচ্ছে 7০ (সের্বদ্রষ্টা), কিন্তু এই নামটি প্রমাণ করে না যে, তিনি দেখেন কিংবা দেখা তার গুণ এবং আল্লাহ তা'আলার আরেকটি নাম হচ্ছে 54। (চিরজীবন্ত), কিন্তু এটা প্রমাণ করে না যে, তার হায়াত বা জীবন আছে। আল্লাহর অন্যান্য নাম ও ছিফাতের ক্ষেত্রেও তারা একই রকম কথা বলে থাকে। (৫) আল্লাহর ছিফাতসমূহকে মাখলুকের ছিফাতের সাথে তুলনা করা: যেমন মুশাব্রেহা (আল্লাহর ছিফাতকে সৃষ্টির ছিফাতের সাথে তুলনাকারী) সম্প্রদায়ের লোকেরা করে থাকে । তারা বলে থাকে, আল্লাহর হাত আমার দুই হাতের মতোই । অন্যান্য ছিফাতের বেলাতেও তারা একই রকম কথা বলে। আল্লাহ তাদের এই ধরনের কথার অনেক উর্ধ্বে । যারা আল্লাহর অতি সুন্দর নাম ও আয়াতের মধ্যে ইলহাদ করে, তাদেরকে তিনি কঠোর আযাবের ধমক দিয়েছেন। আল্লাহ তা'আলা সুরা আল-আরাফের ১৮০ নং আয়াতে বলেন, (324165334০0 গর তি ০৭৫ ৩০৪95 ও 8৮৩ ৬০৬ হু ৪ “আল্লাহ তা'আলার অনেকগুলো সুন্দরতম নাম রয়েছে। সুতরাং তাকে সেই নামেই ডাকো এবং তাঁর নামসমূহের মধ্যে যারা বিকৃতি করে, তোমরা তাদেরকে বর্জন করো| তারা যা করে আসছে, তার ফল অবশ্যই তারা পাবে” । আল্লাহ তা'আলা সূরা ফুস্সিলাতের ৪০ নং আয়াতে আরো বলেন, (325 5198। ৪ হত 9 তে 6 ৩৫5 ১৩ ও এর এডি ও তি ভু ও ৩১:০৭৫ ০১ 8 “যারা আমার আয়াতসমূহের বিকৃতি (উল্টা অর্থ) করে, তারা আমার অগোচরে নয়। যাকে আগুনে নিক্ষেপ করা হবে সে উত্তম? না যে কিয়ামতের দিন নিরাপদ অবস্থায় হাজির হবে সে উত্তম? তোমরা যা চাও করতে থাকো, আল্লাহ তোমাদের সব কাজ দেখছেন” ।

— পৃষ্ঠা ২২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।