আল ইরশাদ-ভ্বহীহ আকীদার দিশারী ২১৭ ইমাম ইবনুল কাইয়্যিম আরো বলেন, সালাম দেয়ার সময় যেহেতু শান্তি ও নিরাপত্তা কামনা করা হয় এবং এদুটো বিষয়ই যেহেতু বান্দার নিকট অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এটা কামনা করার সময় আল্লাহ তা'আলার এমন একটি নাম বাছাই করা হয়েছে যাতে শান্তি ও নিরাপত্তার অর্থ বিদ্যমান । এটি হচ্ছে ১. । আমরা আল্লাহ তা'আলার এ অতি সুন্দর নামের মাধ্যমে নিরাপত্তা কামনা করি। এটি উচ্চারণ করার মাধ্যমে এক সঙ্গে দু'টি কাজ সম্পন্ন হয়। প্রথমত: আল্লাহর যিকির করা হয়, দ্বিতীয়ত: তার নিকট নিরাপত্তা প্রার্থনা করা হয়। মুসলিমের এটিই কাম্য হওয়া চাই। আরো যেসব শব্দ আল্লাহ তা'আলার শানে ব্যবহার করা জায়েয নয়, তা হলো এভাবে বলা যে, ০৬ ৩! এ ০২৪ | “হে আল্লাহ! তুমি চাইলে আমাকে মাফ করো”। সুতরাং আল্লাহর কাছে কোনো প্রয়োজন পুরণার্থে দু'আ করার সময় দু'আ কবুল হওয়ার বিষয়টি তার ইচ্ছার উপর ছেড়ে দেয়া যাবে না; বরং দৃঢ়তার সাথে দু'আ করতে হবে । ভ্বহীহ বুখারীতে আবু হুরায়রা /৮স্ট) থেকে বর্ণিত আছে, রসূল ছল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ৫4 2৫5 3 85 পচে 8 ৩০৪ 91 ও 2$। ৩০৪ 9) এ 5 2 ৫ নিন “তোমাদের কেউ যেন দু'আ করার সময় এভাবে না বলে, হে আল্লাহ্! তুমি যদি চাও তাহলে আমাকে ক্ষমা করো, হে আল্লাহ্! তুমি যদি চাও তাহলে আমার উপর রহমত নাধিল করো; বরং সে যেন দৃঢ়তার সাথে দু'আ করে। কেননা আন্মাহ্কে বাধ্য করার কেউ নেই” ।৯৩ মুসলিমের উচিত, বড় আশা নিয়ে আল্লাহর কাছে চাওয়া । কেননা আল্লাহ তা'আলা যা দেন তা কখনো তার নিকট বেশী বলে গণ্য হয় না। দুই কারণে আল্লাহ তা'আলার কাছে দু'আ করার সময় উপরোক্ত কথা বলা নিষেধ । (১) আল্লাহ তা'আলার কাজে তাকে বাধ্য করার কেউ নেই। বরং তিনি যা করেন, তার ইচ্ছাতেই করেন। তিনি বান্দার বিপরীত । কেননা বান্দারা কখনো অপছন্দ সত্তেও কোনো কোনো কাজ করে। তারা কখনো অন্যের ক্ষতির আশঙ্কায় কিংবা অন্যের কাছ থেকে কিছু পাওয়ার আশায় কাজ করে । কিন্তু আল্লাহ তা'আলা এমন নন। (২) বান্দার প্রয়োজন পূরণ করার জন্য দু'আ করতে গিয়ে আল্লাহর ইচ্ছার উপর কাম্যবন্ত ছেড়ে দেয়া প্রমাণ করে যে, আসলে কাম্যবস্তুটি চাওয়ার মধ্যে বান্দার দুর্বলতা রয়েছে এবং তাতে তার আগ্রহ কম। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে, বান্দা যা চাচ্ছে, তা পেলে ভালো, অন্যথায় সেটাতে তার কোনো প্রয়োজন নেই। দু'আর মধ্যে এ ধরনের বাক্য ব্যবহার করা প্রমাণ করে যে, বান্দা আল্লাহ থেকে সম্পূর্ণ অমুখাপেক্ষী । [৯৩] বুখারী, অধ্যায়: দৃঢ় বিশ্বাস নিয়ে দুআ করবে, হা/৬৩৩৯।
— পৃষ্ঠা ২১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।