আল ইরশাদ ছহীহ আক্বীদার দিশারী, Sahih Aqidar Disari, Sunnah, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই, Kitab
/ ৫২০
📝 লেখা 📖 পিডিএফ

২১৪ আল ইরশাদ-দ্বহীহ আকীদার দিশারী অর্জিত হয়। পৃথিবীতে বালা- মুছীবত ও আপদ-বিপদ প্রেরণের পিছনে আল্লাহ তা'আলার হিকমত হলো এগুলোর মাধ্যমে বান্দাদেরকে পরীক্ষা করা । তিনি দেখতে চান কে ভ্ববর করে এবং সন্তুষ্ট থাকে আর কে অসন্তুষ্ট হয় এবং বিরক্তি প্রকাশ করে । রসূল দ্বল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেন, ৬৭ 2৬ ৬০০ ৩০০0 4৩ ও) ৮০ লিগা 235 ৩09 ও. 89 £এ। তে & গ্ি। গিছ5 9 “পরীক্ষা যত কঠিন হয়, পুরস্কারও তত বড় হয়। আল্লাহ তা'আলা যখন কোনো জাতিকে ভালোবাসেন, তখন তিনি তাদেরকে পরীক্ষা করেন। এতে যে ব্যক্তি সন্তুষ্ট থাকে, তার জন্য রয়েছে সন্তুষ্টি। আর যে ব্যক্তি অসন্তুষ্ট হয়, তার প্রতিও রয়েছে অসন্তুষ্টি” ।৯ ইমাম তিরমিযী রহি. হাদীছটি বর্ণনা করেছেন এবং তিনি হাসান বলেছেন। মুছীবতে পড়ে সন্তুষ্ট থাকার অর্থ হলো বান্দা তার ব্যাপারটি আল্লাহর নিকট সোপর্দ করবে, আল্লাহর প্রতি ভালো ধারণা পোষণ করবে এবং তার নিকট ছাওয়াব কামনা করবে । আর তাতে অসন্তুষ্ট হওয়ার অর্থ হলো কোনো জিনিসকে অপছন্দ করা এবং তাতে সন্তুষ্ট না থাকা । যে ব্যক্তি আল্লাহ তা'আলার ব্যবস্থা ও পরিচালনাধীন কোনো জিনিসের প্রতি অসন্তুষ্ট হলো, তার জন্য আল্লাহ তাআলার পক্ষ হতে অসন্তুষ্টি রয়েছে। এ হাদীছে প্রমাণ পাওয়া যায় যে, বান্দার কর্ম যেমন হয়, ফলাফল তেমনই হয়ে থাকে। এতে আরো প্রমাণ পাওয়া যায় যে, আল্লাহ সুবহানাহু তা'আলার জন্য শোভনীয় পদ্ধতিতে অন্যান্য ছিফাতের মতই সন্তুষ্ট হওয়া বিশেষণ সাব্যস্ত। এখান থেকে বালা- মুছীবত ও আপদ-বিপদ আসার পিছনে আল্লাহ তা'আলার হিকমত থাকার কথাও জানা গেল। সে সঙ্গে কৃদ্ধা ও কদর তথা আল্লাহ তা'আলার নির্ধারণ এবং ফায়ছালার কথাও জানা গেলো। তার নির্ধারণ অনুপাতেই বিপদ-আপদ ও মুছীবত আসে । মুছীবতের সময় ভ্ববর করা, আল্লাহর দিকে ফিরে যাওয়া, এবং তার উপর ভরসা করা আবশ্যক | মোটকথা সমস্ত বিপর্যয়, দুর্ঘটনা ও অগ্রীতিকর বিষয় প্রতিরোধ করার ক্ষেত্রে কেবল আল্লাহর উপরই ভরসা করা আবশ্যক । পার্থিব জীবনে মানুষ যেসব দুঃখ-কষ্টের সম্মুখীন হয়, তাতে আল্লাহ তাআলা ছ্ববর ও হ্বলাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করার আদেশ করেছেন। কেননা এর পিছনে শুভ পরিণাম রয়েছে। আল্লাহ তাআলা সংবাদ দিয়েছেন যে, তিনি সাহায্য ও সমর্থনের মাধ্যমে ধৈর্যশীলদের সাথে রয়েছেন । আল্লাহ তা'আলা বলেন, 2০ & ও ৩1 294০5 ৯৬ লন হা প্রেস ৫৯ “হে মুমিনগণ ! তোমরা ধৈর্য ও দ্বলাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো । নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন” । সুরা আল বাকারা: ১৫৩) [৯১] তিরমিযী, হা/২৩৯৬। ইমাম আলবানী €**) এ হাদীছকে দ্বহীহ বলেছেন। দেখুন: সিলসিলা দ্বহীহা, হা/১৪৬।

— পৃষ্ঠা ২১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।