আল ইরশাদ-দ্বহীহ আকীদার দিশারী ২১৩ তাকে পূর্ণরূপে শান্তি দেন”।৯০ ইমাম তিরমিযী হাদীছটি বর্ণনা করেছেন এবং হাকেম হাসান বলেছেন। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমীয়া ৫.) বলেন, বিপদ-আপদ এক প্রকার নিয়ামত । কেননা এটি বান্দার গুনাহসমূহ মোচন করে দেয়। আর এটি দ্ববরের আহবান জানায় । দ্ববর করলে ছাওয়াব প্রদান করা হয়। মুছীবত মানুষকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে, তার জন্য নতি স্বীকার করায় এবং সৃষ্টি থেকে তাদেরকে ফিরিয়ে এনে আল্লাহ তা'আলার দিকে ধাবিত করে। এ ছাড়াও মুছীবতের মাধ্যমে আরো অনেক স্বার্থ হাসিল হয়। সুতরাং বালা-মুছীবতের মাধ্যমে আল্লাহ তা'আলা গুনাহ-খাতা ও ভুল-ত্রান্তি মিটিয়ে দেন। এটি একটি বিরাট নিয়ামত । সুতরাং মুছীবত সমস্ত সৃষ্টির জন্যই বিরাট একটি রহমত ও নিয়ামত । কিন্তু বিপদগ্রস্ত বান্দা বিপদে পড়ে পূর্বের চেয়ে বড় গুনাহয় লিপ্ত হলে বান্দা দীনের দিক থেকে যে ক্ষতির মধ্যে পড়ে, সে কারণে আপদ-বিপদ তার জন্য ক্ষতিকর হয়। কেননা কতক মানুষ বালা- মুছীবতে পড়ে যখন ফকীর হয় অথবা অসুস্থ হয় কিংবা ব্যথিত হয়, তখন সে মুনাফেকী করে, অধৈর্য হয়, তার অন্তর অসুস্থ হয় এবং তার থেকে প্রকাশ্য কুফুরী দেখা দেয়। সেই সঙ্গে সে বেশ কিছু ওয়াজিব আমলও ছেড়ে দেয় এবং এমন কিছু হারাম কাজে লিপ্ত হয়, যা তার দীনকে ক্ষতিগ্রস্ত করে দেয়। সুতরাং দেখা যাচ্ছে মুছীবতের কারণে যে ফলাফল অর্জিত হয়, তা বান্দার জন্য ভালো হয়। বিশেষ করে যখন সে দীনের ব্যাপারে ফিতনায় পড়া থেকে নিরাপদ থাকে । কিন্তু নিছক মুছীবত ভালো নয়; বরং ভালো ফলাফল অর্জিতি হওয়ার দিক থেকে ভালো । যেমন মুছীবতে পড়ে কেউ ধৈর্যধারণ করতে পারলে ও আনুগত্যের পথে অগ্রসর হতে পারলে তার জন্য মুছীবত দীনি নেয়ামতে পরিণত হয় । সুতরাং মুছীবত সৃষ্টি করা যেহেতু আল্লাহর কাজ সে হিসাবে সেটা সমস্ত মাখলুকের জন্য রহমত স্বরূপ। এর কারণে আল্লাহ তা'আলা প্রশংসিত হন। বালা- মুছীবতে পড়ে যে ধের্য ধারণ করতে পারে, তার জন্য তা দীনি নেয়ামতে পরিণত হয়। বালা-মুছীবত তার গুনাহর কাফফারা হওয়ার সাথে সাথে সেটা রহমত স্বরূপ হয় এবং আল্লাহ তাআলার পক্ষ হতে সে প্রশংসার পাত্র হয়। আল্লাহ তাআলা বলেন, 89481 ৮১ এ 80) ৮০ 1৪০ ৩ এএ2৯ “তারা সে সমন্ত লোক, যাদের প্রতি আল্লাহ্র অফুরন্ত অনুগ্রহ ও রহমত রয়েছে এবং এসব লোকই হিদায়াতপ্রাপ্ত” | (সুরা আল বাকারা: ১৫৭) সুতরাং মুছীবত গুনাহ মাফের কারণ এবং বান্দার মর্ধাদা বৃদ্ধির মাধ্যম । যেসব ক্ষেত্রে দ্ববর করা ওয়াজিব সেসব ক্ষেত্রে যে ব্যক্তি ধৈর্যধারণ করে তার জন্য উপরোক্ত ফযীলত [৯০] তিরমিযী, ইমাম আলবানী €) এ হাদীছকে হাসান বলেছেন। দেখুন: সিলসিলা দ্বহীহা, হা/১২২০।
— পৃষ্ঠা ২১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।