২০৪ আল ইরশাদ-দ্বহীহ আকীদার দিশারী (৫) কোনো কোনো অবস্থায় % (েদি) শব্দ উচ্চারণ করা: এমন কিছু শব্দ রয়েছে, যা উচ্চারণ করা মোটেই ঠিক নয়। কারণ এটি মানুষের আকীদা নষ্ট করে। বিশেষ করে কিছু কিছু ক্ষেত্রে % শব্দটি ব্যবহার করার ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে। মানুষ যখন অপ্রিয় পরিস্থিতির সম্মুখীন হয় কিংবা মুছীবতে পড়ে তখন সে যেন এমন না বলে, আমি যদি এমন করতাম, তাহলে আমার এ বিপদ হতো না! আমি যদি এমন না করতাম, তাহলে আমার এমন হতো না। কেননা এ ধরনের কথার মধ্যে ইঙ্গিত পাওয়া যায় যে, বান্দার যা হাতছাড়া হলো এবং যা ফিরিয়ে আনা সম্ভব নয় তাতে তার ধৈর্য নেই। সেই সঙ্গে যে ব্যক্তি স শব্দটি উচ্চারণ করে, তার কথার মধ্যে আরো ইঙ্গিত পাওয়া যায় যে, তাকৃদীর ও আল্লাহ তা'আলার ফায়ছালার প্রতি তার ঈমান নেই। এতে নিজের নফস্কে দৌষারোপ করা এবং কুমন্ত্রণা ও দুশ্চিন্তা প্রদানের জন্য শয়তানকে সুযোগ করে দেয়া হয়। কোনো মুসলিমের উপর মুছীবত নেমে আসলে তাকৃদীরকে মেনে নেয়া এবং মুছীবতে দ্ববর করা আবশ্যক । তবে নিজের নফস্কে দোষারোপ না করে কল্যাণ আনয়নকারী উপায়-উপকরণ সংগ্রহ করা এবং অকল্যাণ প্রতিহতকারী ও অপ্রিয় বস্তু বিদূরিতকারী উপায়- উপকরণ অবলম্বন করার জন্য যথাসাধ্য চেষ্টা করা জরুরী । উহুদ যুদ্ধে মুসলিমদের উপর যে বিপদাপদ নেমে এসেছিল, তার কারণে যারা ») শব্দটি ব্যবহার করেছিল, তাদেরকে আল্লাহ তা'আলা দোষারোপ করেছেন। আল্লাহ তাআলা বলেন: ক 0 5 ০ ১৭ ৩ এ ওত 995৯ “তারা বলে, এ ব্যাপারে যদি আমাদের করণীয় কিছু থাকতো, তাহলে আমরা এখানে নিহত হতাম না”। (সুরা আলে-ইমরান: ১৫৪) উহুদ যুদ্ধের দিন মুসলিমদের উপর যখন মুছীবত নেমে আসলো, তখন কতিপয় মুনাফেক তাবৃদীরের বিরোধীতা করে উপরোক্ত কথা বলেছে। শক্রদের মোকাবেলা করার জন্য বের হওয়ার কারণে তারা নাবী সুল্রাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম ও মুসলিমদেরকে দোষারোপ করছিল । তাই আল্লাহ তা'আলা তাদের কথার জবাব দিতে গিয়ে বলেছেন, দর. 0 0 পতি ও জে 5 লি বু লিও ৯ “ওদেরকে বলে দাও, তোমরা যদি নিজেদের গৃহে অবস্থান করতে তাহলেও যাদের মৃত্যু লেখা হয়েছিল, তারা নিজেরাই নিজেদের বধ্যভূমির দিকে এগিয়ে আসতো” । (সূরা আলে-ইমরান: ১৫৪) এটি হলো আল্লাহর পক্ষ হতে নির্ধারিত তাবন্দীর, যা সংঘটিত হবেই। গৃহে অবস্থান করে এ থেকে বাচার কোনো উপায় নেই।
— পৃষ্ঠা ২০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।