২০০ আল ইরশাদ-দ্বহীহ আকীদার দিশারী “বনী আদম আমাকে কষ্ট দেয় । তারা যামানাকে গালি দেয়। অথচ আমিই যামানা । আমার হাতেই সকল ক্ষমতা । রাত-দিনকে আমিই পরিবর্তন করি” ॥৮২ অন্য বর্ণনায় আছে, তোমরা যামানাকে গালি দিয়ো না। কারণ আল্লাহই হচ্ছেন যামানা | হাদীছটি প্রমাণ করে, যে ব্যক্তি যামানাকে গালি দিলো, সে আল্লাহ তা'আলাকে কষ্ট দিলো। কেননা এতে করে সমস্ত সৃষ্টির আষ্টা ও ব্যবস্থাপকের দিকেই গালি চলে যায়। যুগ কেবল সবকিছু ঘটার সময় এবং আজ্ঞাবহ সৃষ্টি মাত্র। পরিচালনা ও ব্যবস্থাপনায় যামানার কোনো অংশ নেই। এ জন্যই আল্লাহ তা'আলা বলেছেন, আমিই যামানা বা মহাকাল। আল্লাহ তাআলার বাণী, ,১.১। 0 “অথচ আমিই যামানা” -এ কথার ব্যাখ্যা হলো আমিই রাত ও দিন পরিবর্তন করি। ১১. ৯১ এ॥ ৩ এ কথার অর্থও অনুরূপ । মোটকথা আল্লাহ তা'আলাই যামানা এবং অন্যান্য সৃষ্টির পরিচালক ও ব্যবস্থাপক । সুতরাং যে ব্যক্তি যামানাকে গালি দেয় সে মুলত যামানার ত্রষ্টাকেই গালি দেয়। তিনি হলেন আল্লাহ তা'আলা । কতিপয় সালাফ বলেছেন, জাহেলী যুগের আরবগণের অভ্যাস এই ছিল যে, তারা যামানাকে দোষারোপ করতো । বিভিন্ন রকম বিপদাপদের সময় যামানাকে গালি দিতো। তারা যখন কঠিন পরিস্থিতির সম্মুখীন হতো অথবা বালা মুছীবতে পড়তো, তখন বলতো যে, কালের দুর্বিপাক তাদেরকে মুছীবতে ফেলেছে এবং যামানা তাদেরকে ধ্বংস করে দিয়েছে । তারা আরো বলতো, হে কালের ব্যর্থতা! এসব কথা কলে তারা নিজেদের ব্যর্থতাকে যামানার দিকে সম্বন্ধ করতো এবং যামানাকে গালি দিতো । অথচ যামানার অষ্টা কেবল আল্লাহ তা'আলা । তাদের দুঃখ-কষ্টকে যখন তারা যামানার দিকে সম্বন্ধ করলো, তখন তারা মূলত আল্লাহ তা'আলাকেই গালি দিলো। কেননা যামানার ত্রষ্টা আল্লাহ তা'আলা । শাইখ আব্দুর রাহমান ইবনে হাসান ৫) বলেন, ইমাম ইবনে হায্ম এবং তার মতো যারা এ হাদীছের বাহ্যিক অর্থের উপর নির্ভর করে »৯.এ|কে আল্লাহ তা'আলার অতি সুন্দর নামের মধ্যে গণ্য করেছেন, তারা মারাত্মক ভুল করেছেন। আল্লাহ তা'আলা ,১-। এর অর্থ এভাবে বর্ণনা করেছেন যে, আমিই দিবারাত্রির পরিবর্তনকারী ৷ দিবারাত্রি পরিবর্তন করার অর্থ হলো আল্লাহ তা'আলা তাতে মানুষ যা পছন্দ করে কিংবা যা অপছন্দ করে, তা সবই তিনি ঘটিয়ে থাকেন । মুসলিমদের উচিত এ ধরনের শব্দ পরিহার করা । যদিও সে বিশ্বাস করে, আল্লাহ তা'আলাই একমাত্র সবকিছুর পরিচালক ও ব্যবস্থাপক । কিন্তু এ ধরনের শব্দমালা ব্যবহার করা থেকে বেঁচে থাকার মাধ্যমেই কাফেরদের সাদৃশ্য করা থেকে বেঁচে থাকা সম্ভব । এর মাধ্যমেই আকীদা সংরক্ষণ করা এবং আল্লাহ তা'আলার সাথে আদব রক্ষা [৮২] আমিই যুগ বা মহাকাল- এ কথা থেকে বুঝা যায় না যে, »৯.। দাহর আল্লাহর একটি নাম । কেননা হাদীছের শেষাংশে এর ব্যাখ্যা বলে দেয়া হয়েছে। অর্থাৎ আল্লাহর হাতেই যুগের পরিবর্তনসহ সকল কিছুর ব্যবস্থাপনা, তিনিই দিন-রাত পরিবর্তন করেন।
— পৃষ্ঠা ২০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।