আল ইরশাদ-দ্বহীহ আকীদার দিশারী ১৯৫ যেন এর বিনিময়ে তাদের ধন-সম্পদ হেফাযত করেন, সেটা আরো বাড়িয়ে দেন, তাদের তারা দুনিয়াতেই মিনিময় পেয়ে যাবে । আখিরাতে জান্নাত লাভ কিংবা জাহান্নামের আগুন থেকে বাচার কোনো চিন্তাই যেহেতু তাদের মাথায় থাকে না, তাই এ শ্রেণির লোকদের সৎ আমলের ছাওয়াব দুনিয়াতেই প্রদান করা হয়। আখিরাতের নিয়ামত ও সুখ-শান্তিতে তাদের কোনো হিস্সা থাকবে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস €স্ট) এ শ্রেণির মানুষ থাকার কথা উল্লেখ করেছেন। (খ) এটি প্রথমটির চেয়ে গুরুতর এবং ভয়ানক । ইমাম মুজাহিদ উপরোক্ত আয়াতের ব্যাখ্যায় উল্লেখ করেছেন যে, একে কেন্দ্র করেই আয়াতটি নাযিল হয়েছে । তা হলো কিছু মানুষ এমন সৎ আমল করে থাকে, যাতে তার নিয়্যাত হলো মানুষকে দেখানো; আখিরাতে ছাওয়াব অর্জন করার নিয়্যাত তার মধ্যে মোটেই থাকে না। (গ) কিছুলোক রয়েছে, যারা ধন-সম্পদ অর্জনের উদ্দেশ্যে সৎ আমল করে । যেমন সম্পদ কামানোর উদ্দেশ্যে হজ্জে যায়, দুনিয়ার স্বার্থ হাসিলের উদ্দেশ্যে অথবা বিবাহ করার জন্য হিজরত করে কিংবা গণীমতের মাল লাভ করার জন্য জিহাদ করে। উপরোক্ত আয়াতের ব্যাখ্যায় এ শ্রেণির আমলের কথাও উল্লেখ করা হয়েছে। অনুরূপ মানুষ নিজের পরিবারকে শিক্ষা দেয়ার জন্য অথবা তাদের জন্য জীবিকা উপার্জন করার উদ্দেশ্যে কিংবা নেতৃত্ব হাসিল করার জন্য ইলম অর্জন করে থাকে । এমনি কোনো কোনো মানুষ ইমামতি করার জন্য কুরআন শিক্ষা করে এবং যথাসময়ে মসজিদে গিয়ে ছ্বলাত কায়েম করে। এ রকম উদাহরণ অনেক রয়েছে। (ঘ) এমন লোকও রয়েছে, যারা নিষ্ঠাবান হয়ে একমাত্র আল্লাহর আনুগত্য করে যে, তার কোনো শরীক নেই। কিন্তু আল্লাহর আনুগত্য করার সাথে সাথে এমন আমলও করে, যা তাদেরকে কাফের বানিয়ে ফেলে এবং ইসলাম থেকে সম্পূর্ণরূপে বের করে দেয়। যেমন ইয়াহুদী-নাসারাগণ যখন আল্লাহ তা'আলার সন্তুষ্টি লাভের আশা এবং আখিরাতের কল্যাণের আশায় তার ইবাদত করে, দান-সাদকা করে এবং ছ্বিয়াম রাখে তেমনি এ উম্মতের মধ্যেও অনেক লোক রয়েছে, যারা খালেছভাবে আল্লাহর আনুগত্য করে, তারা এর মাধ্যমে আল্লাহর কাছে আখিরাতে ছাওয়াব কামনা করে, কিন্তু তাদের মধ্যে শিরক ও কুফুরী রয়েছে, যা তাদেরকে ইসলাম থেকে সম্পূর্ণ বের করে দেয় । সুতরাং দেখা যাচ্ছে যে, তারা একদিকে যেমন আল্লাহর সন্তুষ্টির জন্য সৎ আমল করে অন্যদিকে তারা এমন আমলও করে যা তাদেরকে ইসলাম থেকে বের করে দেয় এবং তাদের সৎ আমলগুলো কবুলের পথে প্রতিবন্ধক হয়ে দীড়ায়। এ আয়াতের ব্যাখ্যায় আনাস ইবনে মালেক (স্*) এবং অন্যান্য ছাহাবী থেকে এ শ্রেণির লোক ও তাদের আমলের কথাও উল্লেখ করা হয়েছে । সালাফগণ এ শ্রেনীর আমলের ভয় করতেন । শাইখ মুহাম্মাদ ইবনে আব্দুল ওয়াহাব €স্*) এর কথা এখানেই শেষ।
— পৃষ্ঠা ১৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।