আল ইরশাদ ছহীহ আক্বীদার দিশারী, Sahih Aqidar Disari, Sunnah, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই, Kitab
/ ৫২০
📝 লেখা 📖 পিডিএফ

১৭২ আল ইরশাদ-দ্বহীহ আকীদার দিশারী শুরু হওয়ার সময়, বৃষ্টি হওয়ার সময়”, গরম বা ঠান্ডা শুরু হওয়ার সময়, দ্রব্যমূল্য পরিবর্তন হওয়ার সময়, রোগ-ব্যাধি, মহামারি ও মৃত্যুর সময় এবং শুভ সময় কিংবা অশুভ সময় ইত্যাদি সম্পর্কে অবগত রয়েছে। এটাকে ০১ ৮৬ বা প্রভাব-প্রতিক্রিয়া সম্পর্কিত বিদ্যাও বলা হয়। এটি দুই প্রকার । (১) জ্যোতিষীরা দাবি করে যে, আসমানের তারকাগুলো নিজস্ব ইচ্ছাতেই ক্রিয়াশীল । এগুলোর প্রভাবের ফলেই পৃথিবীর কার্যাবলী পরিচালিত হয় । মুসলিমদের এঁক্যমতে এটি কুফুরী। কেননা এতে বিশ্বাস করা হয় যে, আল্লাহ তা'আলা ব্যতীত আরো অ্রষ্টা রয়েছে এবং আন্লাহ তা'আলার সাম্রাজ্যের মধ্যে তার ইচ্ছা ব্যতিরেকেই অন্যরা কর্তৃত্ব করে থাকে। (২) তারা বলে থাকে, তারকার চলাচল, এগুলো একত্রিত হওয়া এবং বিচ্ছিন হওয়া যমীনের বিভিন্ন ঘটনা প্রবাহের প্রমাণ করে । এ রকম বিশ্বাস পোষণ করা হারাম হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই। কেননা এতে ইলমুল গায়েবের দাবি করা হয়। অন্যদিক থেকে এটি যাদুও বটে। আব্ুদল্লাহ ইবনে আব্বাস €স্ট) থেকে বর্ণিত আছে, তিনি বলেন, রসূল ছল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ৫510 ৩59 )৮০০৭ | 05 4০ টে 6 ০০ ৮০৬ সেও । ০৮ “যে ব্যক্তি জ্যোতির্বিদ্যার কিছু অংশ শিখল, সে যাদু বিদ্যারই একটি শাখা শিখলো। জ্যোতির্বিদ্যা যে যত বেশি শিখলো, সে যাদুও তত বেশি শিখলো” ॥। হাদীছের সনদ দ্থহীহ। ইমাম নববী ও যাহাবী ভ্বহীহ বলেছেন । ইমাম ইবনে মাজাহ, আহমাদ ইবনে হাম্বল এবং অন্যরাও হাদিছটি বর্ণনা করেছেন। কুরআন, হাদীছ এবং মুসলিমদের এক্যমতে যাদু করা, যাদু শিক্ষা করা এবং সেটা শিক্ষা দেয়া হারাম। তারকার চলাচলকে দলীল হিসাবে গ্রহণ করে ভবিষ্যৎ ঘটনাবলী সম্পর্কে খবর দেয়ার মধ্যে গায়েবের এমন খবর জানার দাবি করা হয়, যা দিয়ে আল্লাহ তা'আলা সম্পূর্ণরূপে নিজেকে বিশেষিত করেছেন । এখানে আল্লাহ তা'আলার খাছ ইলমের মধ্যে অংশীদারিত্বের দাবি করা হয় অথবা যারা এটি দাবি করে তাদেরকে সত্যায়ন করা হয়। এটি তাওহীদের পরিপন্থি । কারণ এতে রয়েছে একটি অন্যায় দাবি। [৭০] তবে আবহাওয়া অফিস ঝড়-বৃষ্টি হওয়া বা শৈত প্রবাহের যেই পূর্বাভাস দেয়, তাতে কোনো অসুবিধা নেই। কেননা আকাশে মেঘের লক্ষণ দেখে অথবা আধুনিক প্রযুক্তির মাধ্যমে বৃষ্টি বা ঝড়ো হাওয়ার আলামত পেয়েই আবহাওয়া অফিস পূর্বাভাস দেয়। তাই এটি গায়েবের অন্তর্ভুক্ত নয়। [৭১] আবু দাউদ, অধ্যায়: জ্যোতির্বিদ্যা। ইমাম আলবানী (স্ট) দ্বহীহ বলেছেন, দেখুন: ছ্বহীহুহ্‌ তারগীৰ ওয়াত্‌ তারহীব, হা/৩০৫১।

— পৃষ্ঠা ১৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।