১৭০ আল ইরশাদ-দ্বহীহ আকীদার দিশারী মধ্যে আল্লাহ তা'আলার প্রতি খারাপ ধারণা পোষণ করা হয় এবং বালা-মুছীবতের কারণ মনে করা হয়। এ জন্যই উভয়ের হুকুমের মধ্যে পার্থক্য রয়েছে। কেননা মানুষ যখন আল্লাহ তাআলার তরফ থেকে কল্যাণের আশা করবে, তখন অন্তর দিয়ে তার সাথে সম্পর্ক কায়েম করবে এবং তার উপরই ভরসা করবে । আর যখন তারা আল্লাহ তা'আলার উপর আশা-ভরসা ছেড়ে দিবে, তখন এটাই তাদেরকে শিরক এবং আল্লাহ তাআলা ব্যতীত অন্যের উপর ভরসা করার দিকে নিয়ে যাবে। ইমাম ইবনুল কাইয়্যিম ৫”) বলেন, ফাল পছন্দ করা ও সেটাকে ভালোবাসার মধ্যে শিরকের কিছু নেই; বরং এটি মানুষের সৃষ্টিগত স্বভাবের দাবির বহিঃপ্রকাশ মাত্র । সেই সঙ্গে এটি মানুষের ফিতরাতেরও দাবি, যা সবসময় তার অনুকূল ও উপযোগী জিনিসের দিকে ধাবিত হয়। যেমন নাবী ছন্রাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম ছাহাবীদেরকে সংবাদ দিয়েছেন যে, দুনিয়ার ভোগ-সামগ্রী থেকে তার কাছে নারী ও সুঘ্াণ সর্বাধিক পছন্দনীয় করে দেয়া হয়েছে। তিনি মিষ্টি ও মধুও পছন্দ করতেন। তিনি সুন্দর কণ্ঠে কুরআন তেলাওয়াত এবং মধুর সুরে আযান দেয়া পছন্দ করতেন। তিনি উত্তম চারিত্রিক গুণাবলি এবং সুমহান বৈশিষ্ট্যগুলো পছন্দ করতেন। মোটকথা, তিনি পূর্ণতার গুণাবলি পছন্দ করতেন। এমনি যেসব বৈশিষ্ট্য মানুষকে কল্যাণের দিকে নিয়ে যায় তিনি তাও পছন্দ করতেন। আল্লাহ তা'আলা মানুষের সৃষ্টিগত বৈশিষ্ট্যের মধ্যে ভালো নাম শুনে খুশি হওয়া, ভালো নাম পছন্দ করা এবং ভালো নামের প্রতি আকৃষ্ট হওয়ার স্বভাব স্থাপন করেছেন। মানুষ ১ ফালাহ' (সফলতা), "১... “সালাম' (শান্তি-নিরাপত্তা), ০৮ 'নাজাহ' (কৃতকার্যতা) ২৬ “তাহনিআহ' (মুবারকবাদ), ৬ 'বুশরাহ' (সুখবর), 7৯৪। ফাউয, (বিজয়), ১5) যাফ্র (ধন্য হওয়া) ইত্যাদি নাম শুনে খুশী হয় এবং আন্তরিক প্রশান্তি লাভ করে। এ শব্দগুলো উচ্চারণের আওয়াজ মানুষের কানে পৌছার সাথে সাথেই তার অন্তর খুশি হয়, বক্ষ প্রশস্ত হয় এবং হৃদয় শক্তিশালী হয়। আর যখন এগ্ডলোর বিপরীত শুনে, তখন তার অন্তরে বিপরীত অবস্থা সৃষ্টি হয় এবং সেটাকে চিন্তিত করে তুলে এবং তাতে ভয়-ভীতি, অশুভ ধারণা, সংকোচন, বিষন্নতা ইত্যাদির সৃষ্টি করে। ফলে সে তার প্রয়োজন পুরণের ইচ্ছা পরিহার করে এবং ক্ষতির সম্মুখীন হয়, তার ঈমানে ঘাটতি আসে এবং কখনো শিরকের লিপ্ত হয়। ইমাম ইবনুল কাইয়্যিমের কথা এখানেই শেষ। ইমাম আহমাদ ইবনে হাম্বাল €৪স্ট) আব্দুল্লাহ ইবনে আমর €স্ট) থেকে বর্ণনা করেছেন যে, ৫57১ 55 ৬ ১০ 8। 235) ৯৯ “কুলক্ষণের ধারণা যাকে প্রয়োজন পুরণে বাধা দিল সে শিরক করল । ছাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, এর কাফ্ফারা কী? উত্তরে তিনি বললেন, তোমরা এ দু'আ পড়বে,
— পৃষ্ঠা ১৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।